somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ জেনগুয়ো বৌদ্ধ মন্দিরের সাথে পিরিচিত হওয়া যাক

২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জেনগুয়ো মন্দির চীনের পিংইয়াও থেকে প্রায় ১০ কি.মি. দূরে চানশি প্রদেশের হাদংসুন গ্রামে অবস্থিত একটি বৌদ্ধ মন্দির। ওয়াংফো হল নামে পরিচিত মন্দিরটির সবচেয়ে পুরাতন কক্ষটি ৯৬৩ সালে উত্তরাঞ্চলীয় হান রাজবংশের রাজত্বকালে নির্মাণ করা হয়েছিল। এটি কক্ষের বিমগুলোর জন্য প্রসিদ্ধ যা কক্ষের ছাদ এবং এর ঝুলে থাকা প্রলম্বিত অংশকে ধরে রাখে। কক্ষের ভিতরের কারুকার্যগুলো চীনের ১০ম শতাব্দীর বৌদ্ধ কারুশিল্পের সীমিত নিদর্শনগুলোর মধ্যে অন্যতম।৯৬৩ সালে ওয়াংফো হল নির্মাণের মধ্য দিয়ে মন্দিরটির ইতিহাসের সূচনা ঘটে। হলস্থিত একটি বিমের উপর নির্মাণের তারিখটি খোদাই করা রয়েছে। ১৯ শতকে লিখিত পিংইয়াও প্রদেশের একটি আঞ্চলিক কাহিনী থেকেও এই তারিখটি সম্পর্কে ধারণা পাওয়া যায়। ১৮১৯ সালে লিখিত একটি প্রস্তরলিপি থেকে এর সত্যতা পাওয়া যায়। জেনগুয়ো মন্দিরের সবচেয়ে পুরাতন কুঠি হল এই ওয়াংফো হল। এটি ক্ষণস্থায়ী উত্তরাঞ্চলীয় হান রাজবংশের একমাত্র স্থাপনা যা এখনও টিকে আছে। মন্দিরটির ইতিহাস সম্পর্কে খুব কমই জানা যায়। প্রস্তরলিপি অনুসারে ১৫৪০সালে এবং ১৮১৬ সালে এটি সংস্কার করা হয়েছিল। ১৯৯৭ সালে পার্শ্ববর্তী পিংইয়াও শহর এবং শুয়াংলিন মন্দিরের সাথে এই মন্দিরটিও পিংইয়াও এর প্রাচীন শহর নামে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানসমূহে অন্তর্ভুক্ত করা হয়।

জেনগুয়ো মন্দিরের ওয়াংফো হল। ছাদটি টালিকৃত ছোট ছোট ড্রাগনে সুসজ্জিত। দরজাটি ইট নির্মিত চত্বরের দিকে উন্মুক্ত।
মন্দিরে মোট ৩টি ভবন এদের মধ্যস্থিত ২টি চত্বর ও ২টি হলঘর এবং একটি প্রধান ফটক রয়েছে। সম্পূর্ণ প্রাঙ্গণটি দেয়ালবেষ্টিত। মন্দিরটি দক্ষিণে উন্মুক্ত। তিয়ানওয়াং হলটি মন্দিরের দরজা হিসেবে কাজ করেন। পরবর্তী হলটি উত্তরে অবস্থিত যার নাম ওয়াংফো হল। শেষ হলঘরটির নাম সানফো হল যা কিং রাজবংশের সাক্ষী। উত্তরের চত্বরটিতে পূর্ব আর পশ্চিমে যথাক্রমে গুয়ানইন ও দিজাং নামে আরও ২টি ছোট হলঘর আছে যেগুলো মিং রাজবংশের সাক্ষ্য বহন করে। তিয়ানওয়াং হলের দুই দিকে ২টি বেল টাওয়ারও রয়েছে।

এটি তিয়ানওয়াং হলের চিত্র

এটি ওয়াংফো হলের চিত্র

এটি দিজাং হলের ছবি

এটি গুয়ানইন হলের দৃশ্য

এটি সানফো হলের দৃশ্য
মন্দিরের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলঘরটি হল ওয়াংফো হল যা চীনের সবচেয়ে পুরনো কাঠের ভবনগুলোর মধ্যে অন্যতম। এটি প্রায় বর্গাকার যার দৈর্ঘ্য ১১.৬ মি. এবং উচ্চতা ৮.৮ মি.। আকারে ছোট এবং হলের মত আকৃতি হওয়া সত্ত্বেও এর গঠনশৈলী অত্যন্ত জটিল। যেমন স্তম্ভগুলো পাথরের বেদীতে না বসিয়ে সরাসরি মেঝেতে গেঁথে দেওয়া হয়েছে । হলঘরটির সামনে এবং পিছনে দরজা রয়েছে। তাছাড়াও হলের সামনের দরজার দুই দিকে ২টি জানালা রয়েছে। সম্পূর্ণ কাঠামোটি ১২টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। কোণ আর ছাদকে ধরে রাখা স্তম্ভশীর্ষস্থ বন্ধনীগুলো ৭ ডিগ্রি কোণ করে আছে যা উইংযাও ফাশির মতে সবথেকে জটিল আর বড়গুলোর মধ্যে অন্যতম। এই বন্ধনীগুলো প্রায় ২.৫ মি. উঁচু, স্তম্ভগুলোর উচ্চতার প্রায় ৭০ শতাংশ। পাশাপাশি ২টি স্তম্ভের মাঝে দাঁড়িয়ে থাকা স্তম্ভ মধ্যস্থ বন্ধনীগুলো ৫ ডিগ্রি করে ঝুলে রয়েছে। হলঘরটির কোন ছাদ নেই এবং ঊর্ধ্বস্থ এবং নিম্নস্থ বরগাগুলো উন্মুক্ত। ন্যান্সি স্টেইনহার্ডের মতে ভবনের বন্ধনীগুলো উত্তরাঞ্চলের হান শাসকদের সীমিত সম্পদকে কাজে লাগিয়ে বিস্ময়কর গঠনশৈলী নির্মাণের প্রচেষ্টামাত্র।হলঘরটিতে উত্তরাঞ্চলীয় হান শাসনামলের ১১টি ভাস্কর্য বিদ্যমান।মোগাও কু এর বাইরে চীনের একমাত্র ভাস্কর্য হল এগুলো যা এখনও টিকে আছে। বোধিসত্ত্বের ভিত্তিস্বরূপ শাক্যমুনি তথা স্বর্গীয় রাজার একটি ভাস্কর্যেরও জায়গা হয়েছে এখানে।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০৩
৯টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×