somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ আ আজকের লেখালেখি - ২৬৭ (বাংলাদেশের আইন ও জবাবদিহিতা)

০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা একটা গল্প সবসময় শুনে আসছি আমাদের বিচার বিভাগ স্বাধীন। এই গল্পটা অনেক দিনের পুরানো। আমরা এর সত্যতা খুঁজে পাচ্ছি না বলে এইটাকে আমরা গল্প বলে ডাকি।

ঘটনা: ১
আপনি বা আপনার কেউ খুন হয়ে গেল বা আপনার কোন কিছু খোয়া গেল। আপনি কি করবেন? আইন মোতাবেক আপনার জন্যে কি করার আছে? প্রথমত আপনাকে থানায় জিডি করতে হবে। থানা পুলিশ আপনার সাথে কথা বলবে তারপর আপনার ক্ষতির মাত্রা পরিমাপ করা হবে। আপনাকে সসম্মানে বসিয়ে রাখবে দীর্ঘক্ষন। একের পর এক ফোন নিয়ে ব্যস্ত আমাদের থানা পুলিশ। এক সময় আপনার জন্য সেই কাঙ্খিত সময় আসবে আপনার কথা শোনার। তারপর বলবে, বলুন এবার আপনার সমস্যা। তারপর উনি শুনবেন কিছুক্ষন। তারপর আবার, উনার ব্যাক্তিগত মোবাইলে ফোন আসবে। উনি কিঞ্চিত বিরুক্তিবোধ নিয়ে ফোন রাখবেন। তারপর আবার আপনি বলতে শুরু করবেন। আপনার বক্তব্য দাঁড়ালো আপনার ছিনতাই হয়েছে। আপনি আপনার ছিনতাইয়ের জিনিষগুলো প্রমানাদি সংগে নিয়ে এসেছেন। উনি দেখলেন তারপর বললেন," ভাই প্রতিদিন এই রকম হাজার হাজার ছিনতাই হচ্ছে কি করবো বলেন, আমরা চেষ্টা করছি কি করা যায়। আপনি ডিবি পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন তবে চেনাজানা থাকলে একটা কিছু একটা গতিতো হবে। তবে কিছু টাকা পয়সা খরচ করতে হতে পারে।" জনস্বার্থ আইন এখানে অনুপস্থিত।

ঘটনা:২

আমাদের সরকার ঘুষ ছাড়া ফাইলে হাত ধরছে না। নিজের বাড়ীর কাজ করবে ঘুষ দিতে হবে রাজউককে, সিটি কর্পোরেশনকে। গাড়ীর কাগজ করবেন দালাল ছাড়া কিছু হবে না। পাসপোর্ট করবেন দালাল ছাড়া হবে না। প্রকাশ্যে ঘুষ চলছে। দুদক বিড়াল হয়ে গেছে। যখন খবর কাগজে ঢালাওভাবে খবর আসে তখন দুদক হম্বিটম্বি করে কমিটি করে তারপর মন্ত্রীকে ফোন দিয়ে বলে কি করবো। তারপর মন্ত্রী যা বলেন তাই করেন কমিটি করেন সেখানে মন্ত্রীরা নিজেরা উপস্থিত থাকেন। অতঃপর সকল অপরাধ ঢেকে যায়। আইন এখানেও অসহায়।

শিক্ষনীয়:

মালদ্বীপ খুব ছোট একটা দ্বীপ। এখানে আইন শৃঙ্খলা খুব কড়া। সম্প্রতি প্রাক্তন প্রেসিডেন্ট নাশিদকে সেই দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির দায়ে। এর থেকে প্রমান হলো যে আইন সবার জন্যে সমান। আমাদের দেশে এখন বিচার বিভাগ স্বাধীন ও শক্তিশালী এই ধরনের বক্তব্য দেওয়া হচ্ছে। কিন্তু কার্যকারিতার ক্ষেত্রে এর নমুনা পাওয়া যাচ্ছে না। তাই জবাবদিহিতা উঠে গেছে। সবাই রাজা হয়ে গেছে। আমরা সবাই প্রজা। গনতন্ত্র মানে শোকেসে বন্দি পাথরের মূর্তি।

Click This Link


৫ই মার্চ, ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৬৭/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×