somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অ আ আজকের লেখালেখি - ২৭৩ (সেই পুরানো রাজনৈতিক সাংস্কৃতিক অনুষ্ঠান

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকে টিভির সংবাদ মারফত জানতে পারলাম, বিএনপি ককটেল বিস্ফোরনের প্রতিবাদে আগামীকাল সকাল সন্ধ্যা হরতাল দিয়েছে। একদল বলছে পুলিশ ককটেল সাজিয়ে সাংবাদিক ডেকে এনেছে, আরেক দল বলছে বিরোধী দল ককটেল মেরেছে। রীতিমতন কুস্তি লড়াই করে পুলিশ হেভিওয়েট এমপিদের রাজনৈতিক মামলা দেখিয়ে আটক করেছে। এক্ষেত্রে আপোষহীন বিরোধী দলীয় নেত্রী হরতাল ডেকেছেন।ককটেল ইস্যুটা সত্যি খুব বিস্ময়কর হলে সত্যি।

ব্যবসায়িক কাজের জন্যে প্রায়ই বিদেশীদের সাথে অনলাইনে চ্যাটিং করতে হয়। তারা বাংলাদেশের নিউজগুলো খুব মনোযোগ সহকারে দেখে। তারা আমার কাছে অনেককিছু জানতে চায় বাংলাদেশ সম্পর্কে। আমার ভালো লাগে যখন ওরা বলে বাংলাদেশ অনেক সম্ভাবনার দেশ। ওরা আমাদের দেশকে খুব পছন্দ করে। ওরা যত বাংলাদেশে আসে লিচু খেতে চায়, আম খেতে চায়, রিকসা চড়ে ঘুরতে চায়। কাল ওরা আমাকে প্রশ্ন করবে, তোমাদের দেশে কি আবার যুদ্ধ লাগছে? এত টায়ার পুড়ছে কেন? ফায়ার বিগ্রেড কোথায়? তোমরা ঠিক আছো তো? তোমরা এর প্রতিবাদ করছো না কেন? হরতাল কি? তোমাদের কি লাভ? এই ধরনের প্রশ্ন শুনতে এখন আর খারাপ লাগে না, বরঞ্চ মায়া লাগে ওদের জন্যে খামোকা আমাদের জন্যে ওরা দুশ্চিন্তা করছে।

আমি অনেকদিন আগের থেকে বলে আসছিলাম হরতাল নিষিদ্ধ করতে। গণজাগরন মঞ্চ থেকে যখন একের পর এক দাবী উঠছিলো। তখন আমি হরতাল নিষিদ্ধের ব্যাপারে জোর দাবী জানিয়েছিলাম। যে মানুষগুলো হরতাল ডাকছে তারা সবাই বিত্তশীল, প্রতিপত্তি, অগাধ টাকার মালিক তাদের ছেলে মেয়ে বিদেশে পড়াশুনা করে। তাদের টাকা খরচের জায়গা নেই। তাদের হরতালে আয় বন্ধ হয় না। অথচ আমাদের মতন যারা ছাপোষা মানুষগুলো প্রতিদিনের আয়ের কথা ভাবতে হচ্ছে। ছেলে মেয়ের পড়াশুনা কবে শেষ হবে সেটার কথা ভাবতে হচ্ছে। আমাদের টাকায় সরকার পুলিশ পোষে সেই পুলিশ আমাদেরকে হরতালকারী ভেবে কাল হেনাস্তা করবে। সত্যি আমরা খুব বিচিত্র রাজনীতির দেশে দিন পার করছি। ভবিষ্যত হয়ত আরো বিচিত্রময়।

১১ই মার্চ, ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৭৩/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:৪৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

আর্ন্তজাতিক সাফল্য

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৮



আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন

দেশটা কি আমার বাপের?

লিখেছেন শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭


আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;


তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন

সবই তোর ভালোর জন্য

লিখেছেন সম্‌প্রীতি, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৭

আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।

আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

আমার শৈশবের ধর্মানুভূতি

লিখেছেন শ্রাবণধারা, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২২


শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

×