প্রায়ই আমি সেই পুরানো অভ্যাস মতন সম্পর্ক নামক একটা লম্বা রাস্তা ধরে হাঁটতে আরম্ভ করি। একেক রাস্তা ধারে থাকা কিছু পথচারীর সাথে পরিচয় হয়ে যায়। কেউ বন্ধু হয়ে যায় , কেউবা নতুন কোন পুরানোর সম্পর্কের সূত্রের আত্মীয়।
এরা সবাই সময়ে সাথে আমার সাথে থাকে। উল্লাস করে, আনন্দ করে, দুঃখ করে।
আবার সময় আসে পুরানো সম্পর্ক থিতু হয়ে আসার, আগের সেই সম্পর্ক আর এগোয় না। আমি থেমে থাকি না। আমি চলে যাই অন্য পথে নতুন কারোর সাথে যদি দেখা হয়ে যায়।
আমার এই একলা চলার রাস্তাটা বড় একা আর অপেক্ষাতে থাকে না আমার পা’ দু’টো ফেলে আসা কোন সম্পর্কের আশায়। আমি সেই পুরানো অভ্যাস ধরে ভুলে যাই কে ছিলে তুমি, তোমরা।
১৩ই মার্চ, ২০১৩
--------------------------------------------------------------------------------
লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৭৫/৩৬৫
(বিলম্বে আপলোডের জন্যে দুঃখিত)
সর্বশেষ এডিট : ১৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




