দারুচিনি দ্বীপে নায়িকার খোজে
০৬ ই আগস্ট, ২০০৬ সকাল ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দারুচিনি দ্বীপে নায়ক আছে কিনা আমার জানা নাই। সম্ভবত: নাই।তাই হয়ত: তাহার জন্য ঘটা করিয়া নায়িকা খোজা হইলেও নায়ক খোজা হইতেছে না। সারাদেশে গুণীজনেরা নানা কায়দায় দেশী রমণীকুলের অডিশন লইতেছেন।বিচারকগণের মধ্যে অবশ্য কিছু পুরুষকুল দেখা যায় (পত্রিকার পাতায়)। বিংশ শতাব্দীর এই যুগে ধমর্ান্ধতা ও কুসংস্কারচ্ছন্নতার বেড়াজাল কাটাইয়া প্রগতিশীল বঙ্গললণারা যেইভাবে সাহসিকতার সহিত বিভিন্ন অডিশন, ফ্যাশন শো, গাড়ী শো তে অংশ নেয় ,তাহাতে গৌরবান্বিত না হইয়া পারিনা।বিশ্বের সহিত তাল মিলাইয়া আগাইয়া যাইতেছে দেশ; ভাবিতে বড়ই ভাল লাগে । দেশের কোটি কোটি আদম সন্তান অনাহারে অর্ধাহারে রাত্রি যাপন করিতেছে তাহা সত্য।তবে তাহাদের খাবারের ব্যবস্থা না হইলেও মনোরঞ্জনের জন্য কোটি কোটি টাকা ব্যয়ে নায়িকা খোজার যে মহতি উদ্যোগ লওয়া হইয়াছে ,তাহাকে সাধুবাদ জানাইতেই হয়।দেশের সংস্কিৃতিমনা প্রগতিশীল বুদ্বিজীবীগণের এই অবদান জাতি কোনদিন ভূলিতে পারিবেনা।ভবিষ্যৎ বাজেটে এই ধরনের মনোরঞ্জনের জন্য বিশেষ বরাদ্দের জোর সুপারিশ করা হইল।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো...
...বাকিটুকু পড়ুন
হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।...
...বাকিটুকু পড়ুন
গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?
দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে...
...বাকিটুকু পড়ুন
“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু...
...বাকিটুকু পড়ুন
যদি কোনোদিন টাইম ট্রাভেল মেশিন আবিষ্কার হয়, পঁচাত্তরের ঘটনা নিজের চোখে দেখার চেষ্টা করতাম। সে সময় কিছু মানুষ মিষ্টি বিতরণ করেছিল বলে শোনা যায় । আমি তাদের কাছ থেকে মিষ্টি...
...বাকিটুকু পড়ুন