somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট গল্প

০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বাবা আর মল্লিকার বাবা খুব কাছের বন্ধুছিল । মল্লিকার বাবাকে প্রায়ই দেখতাম আমার বাবার সাথে পুকুর পাড়ে বসে বসে গল্প করছে, আমাদের বাসা থেকে মল্লিকাদের বাসা ৫ মিনিটের পথ ছিল। তাদের গল্পের পাশে কখনোই বসতে পারতাম না । তারাই শুধু জানতো তারা কি গল্প করতো ! মল্লিকা প্রায়ই আসতো ওর বাবাকে নিতে, এসে বলতো : বাবা মা ডাকে? দুপুরে খাবে না? বা কখনো বলতো:-মা বলেছে বাজার করে বাসায় যেতে ।মল্লিকা আমার চেয়ে তিন বছরের জুনিয়র ছিল। মল্লিকা প্রচুর দেমাগী ছিল! ও আমার সাথে কথাই বলতে চাইতো না ! অথচ ওর বাবা-আমার বাবা কত ভালো বন্ধুছিল । কেন –জানি না, মল্লিকা এমন করতো । যখন দেখতাম ওরা গোল্লাছুট খেলছে আমি ওদের ওখানে গেলেই ও আর খেলতো না , খেলা রেখে চলে যেত।কেন জানি মল্লিকা আমাকে সর্হ্য করতে পারতো না!কিন্তু ও আগে এমন ছিল না,-ও সব-সময়ই আমাকে দাদা ডাকতো আর এখন কপালে ঢুশ লাগলেও যেন কথা বলা বারন ! ।
এরপর আমি চলে এলাম ঢাকায়, আর মল্লিকা তিন বছর পর কলেজে ভর্তি হয় । কলেজ পাশ করার পর-পরই ওর বিয়ে হয়ে যায় । মল্লিকা সুন্দরী তাই ভালো অবস্থাই ওর বিয়ে হয় । গত ঈদে যখন আমি বাসায় আসলাম, ঈদের দু’দিন পর মল্লিকাও ওদের বাসায় এসেছে স্বামীর বাড়ি থেকে । ঈদের কিছুদিন খুব বৃষ্টি ছিল তাই বিকেলে বের হতে পারছিলাম না। বারান্দায় বসে বসে ছোটবোন স্নিগ্ধতার সাথে খেলছিলাম , এমন সময় দেখি মল্লিকা কিন্তু আমি আর ওকে গুরুত্ব দিইনি আমি ছোটবোনের সাথে খেলছিলামই। মল্লিকা কিছুক্ষন দাড়িয়ে থেকে স্নিগ্ধতাকে কোলে তুলে নিলো আপু বলে । আমি দাড়িয়ে রইলাম কিছু বললাম না । মল্লিকাই বললো:- দাদা কেমন আছ?
-ভালো, তুমি?
মল্লিকা: আমিও ভালো ।
-ও ।আচ্ছা মল্লিকা তুই এমন কেন ছিলিরে , আমার সাথে কথাই বলতে চাইতি না । আমাকে সর্হ্য করতে পারতি না?কি করেছিলাম আমি বল ?
মল্লিকা : সেটা তো দাদা তুমিই জান?
-মানে?
মল্লিকা: অভিনয় করো না ।
-অভিনয় করবো কেন? সত্যিই কি হয়েছে। তোর সাথে তো আমার কোনদিন ঝগড়া লাগেনি ।
মল্লিকা: ঝগড়া না । তোমার কাজিন রিহানকে দিয়ে যে যে চিঠিগুলো পাঠিয়েছিলাম এটারও তো জবাব দেওনি ! ওগুলো নাকি টেনে ছিড়ে ফেলেছিলে আমার চিঠি শুনে ?
-না । রিহানতো আমাকে কোন চিঠি দেয়নি। সত্যিই বলছি ।
মল্লিকার চোখ হঠাৎ ছল ছল করে উঠলো জলে, চোখে জল জমে আছে কিন্তু প্রকাশ হচ্ছে না । মল্লিকা স্নিগ্ধতাকে আমার কোলে দিয়ে বললো-ওকে একটু ধরো আমি আসছি এই বলে মল্লিকা দ্রুত প্রস্থান করলো ।

রাত সাড়ে আটটার সময় মল্লিকা আমার রুমে এসে কান্না-চোখে বলতেছে , দাদা তোমার কথাই ঠিক । তোমাকে দেবার জন্য যে চিঠিগুলো ওকে দিয়ে পাঠিয়েছিলাম ও একটাও দেয়নি বরংচো তোমার নামে বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে তোমার কাজিন তাই ওকে বিশ্বাস করেছিলাম ।কখন কবে তুমি ওর সাথে ঝগড়া করেছিলে সেটার ঝাল তুলেছে এ কাজ করে ।
আমি হঠাৎ হতভম্ব হয়ে গেলাম । মল্লিকা তুই আমাকে ভালোবাসতি?
মল্লিকা: হুম । রিহানের কথা বিশ্বাস করেই তোমাকে সর্হ্য করতে পারতাম না। ভাবতাম তুমিতো আমাকে ভালোবাসনা তাহলে কিসের সন্ধি তোমার সাথে ।
-মল্লিকা তোকেও অনেক ভালো লাগতো কিন্তু প্রকাশ করার আগেই তোর আচরন নেগেটিব ছিল যে,আর আগাইনি ।
মল্লিকার চোখে তখন জল ! দাদা কি আর হবে । সরি দাদা আমাকে ক্ষমা করে দাও , মনে মনে তোমাকে অনেক শাপ দিয়েছিলাম ।ভুল আমারি হয়েছে নিজের কাজ অন্যকে দিয়ে করাতে চেয়েছিলাম ।
-আম আর তেমন উত্তর দিতে পারলাম না । প্রসঙ্গ পাল্টাতে বললুম- বিবাহিত জীবন কেমন চলছে ?
মল্লিকা: ভালো ।
-হুম, শুনেছি তোর স্বামী অনেক বড়লোক?
মল্লিকা: হ্যাঁ অনেক টাকার মালিক সে ।
-তোকে ভালোবাসে ।
মল্লিকা: বাসে হয়তো ।
-কেন জানিস না? তুই বাসিস না।
মল্লিকা: ওর থেকে আমিই বেশি ভালোবাসতে চেয়েছিলাম ।
-তো।
মল্লিকা: মাঝে মাঝে খুব প্রকাশ করে ভালোবাসে আবার কোন কোন সময় এমন খারাপ ব্যাবহার করে ! মরে যেতে ইচ্ছে করে ।
-পিটাতে পারিস না ।
মল্লিকা: তুমি আমার স্বামী হলে পেটাতে পারতাম। বড়লোকের ছেলেদের পেটালে ঘাঢ়-ধাক্কা দিয়ে বরে করে দিবে ।
-তাহলে তুই ভালো নেই ?
মল্লিকা: টাকা –পয়সা,খাবার –দাবার,ঘুরা-ফেরাতে অভাব নেই । অভাবটা অন্য জায়গায়, জান আমার ভেতরের কথাও তাকে বলতে পারি না এত ব্যস্ততা দেখায় ।
-তাহলে এক কাজ করতে পারবি?
মল্লিকা: কি?
-ওকে ডির্বোস দিয়ে । আমাকে বিয়ে করতে পারবি।
মল্লিকা: না, পারবো না ।
-ও ।
মল্লিকা: আমার যদি সন্তান না হতো , তাহলে তোমার প্রস্তাবে রাজি হয়ে যেতাম।
-ও ।
মল্লিকা : দাদা আমাকে তুমি ভুল বুঝ না । আমার সন্তানকে রেখে কোথাও থাকতে পারবো না । ওকেই এখন সবচেয়ে বেশি ভালোবাসি ।
-হুম । সেটাই হওয়া উচিত কিন্তু নিজেরও তো ইচ্ছে, আহ্রলাদ আছে ।
মল্লিকা: আমার সব আনন্দ আমার সন্তানের ভেতর ।
-হুম।তোর সন্তানের প্রতি আমার প্রার্থনা রইলো ।
মল্লিকা : আচ্ছা দাদা এখন যাই । এতদিন যে মিথ্যা নিয়ে তোমার সাথে রাগ পুষেছিলাম সেটার আজ মুক্ত হলো । একটা ভুলের কারনেই তোমাকে জীবনে পেলাম না ।ভালো থেকো দাদা ।আমি এখন যাই ।তুমি নাকি কালই চলে যাবে ঢাকা?
-হ্যাঁ কালই চলে যাচ্ছি ।
মল্লিকা: ওকে দাদা ভালো থাকো ।
আচ্ছা ।
মল্লিকা চলে গেল । কিন্তু তেমন খারাপ লাগলো না । কারন প্রেম হওয়ার আগেই তো সেটার মৃত্যু হয়েছিল , ওকে তো কোন দিন আমার ভেতরে ঢুকেতে পারিনি ওর অস্বাবিক আচরনে । হাঠৎ শুনে খুব কষ্ট লাগলো । সত্যিই –এটা সত্যিই মল্লিকাদের মত মেয়েদর সাথে সংসার করাটা অনেক ভাগ্যর ব্যাপার । সেটা ছিল না কপালে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৮
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতিদ্বন্দ্বী

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪৮


গফুর মিয়া অভাবের তাড়নায় গ্রাম ছেড়ে ঢাকায় এসেছিল। সংসারে মানুষ মোট ছয়জন, গফুর, তার স্ত্রী আর চার সন্তান। দুই সন্তান হওয়ার পর তার স্ত্রী আর সন্তান নিতে চায়নি। সে গফুরকে... ...বাকিটুকু পড়ুন

জজ মিয়া চিত্রনাট্য নিয়ে নির্মিত হোচ্ছে ভয়ংকর নতুন সিক‍্যুয়াল!!!

লিখেছেন ক্লোন রাফা, ২৪ শে আগস্ট, ২০২৬ ভোর ৪:৪৭



বিএনপির পুলিশ এতো করিৎকর্মা যে চব্বিশ ঘন্টার মধ্যে । খুনের তদন্ত করে একেবারে আদালতের রায় সহ রিপোর্ট দিয়ে দেয় ! পৃথিবীর সবচেয়ে আপগ্রেডেড আইনশৃঙ্খলা বাহিনী এখন শিলং সালাউদ্দিনের... ...বাকিটুকু পড়ুন

পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।

লিখেছেন চারাগাছ, ২৪ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:১৪


পাসওয়ার্ড রিসেট করতে সমস্যা এবং ওয়েবসাইটে ক্যাপচা এরর (Invalid site key) সংক্রান্ত।


প্রিয় সামু সাপোর্ট টিম,
আশা করি ভালো আছেন। আমি সামহোয়্যার ইন ব্লগের একজন নিয়মিত পাঠক ও লেখক। দীর্ঘদিন ধরে... ...বাকিটুকু পড়ুন

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

×