সিনেমাটি সম্পর্কে নানা তথ্য তুলে ধরার জন্য গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে চলচ্চিত্রটির পরিচালক ও চিত্রনাট্যকার এস এ হক অলিক, নায়ক রিয়াজ, নায়িকা পূর্নর্িমাসহ অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন। পরিচালক বলেন, 'হূদয়ের কথা' চলচ্চিত্রটিতে আমার এবং আমাদের সকলের হূদয়ের কথাকেই উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। সমাজের বিভিন্ন চরিত্রের মানুষ তাদের ভালোবাসা, তাদের চাওয়া-পাওয়ার আকুতিগুলো বাস্তব সম্মত করতে কিভাবে মরিয়া হয়ে ওঠে, কিভাবে একজন আরেকজনকে ভালবেসে নিজের মনের মনিকোঠায় ঘর বাঁধে-তার সুনিপুণ চিত্রায়ন ছবিতে দর্শক দেখতে পাবে। আর উপলব্ধি করবেন তার প্রিয় মানুষটিকে।
'হূদয়ের কথা' চলচ্চিত্রটির কাহিনী রচনা করেছেন এম এ শহীদ। অন্যান্য অভিনয়শিল্পীরা হচ্ছেন তুষার খান, ডাঃ এজাজ, নাসরিন, ডলি জহুর, শফিক এবং একটি বিশেষ চরিত্রে মৌসুমী। গান লিখেছেন গাজী মাযহারুল আনোয়ার, আমজাদ হোসেন, কবির বকুল ও জুয়েল মাহমুদ। সংগীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী। আবহ্ সংগীত করেছেন ব্যান্ড তারকা এস আই টুটুল। কন্ঠ দিয়েছেন এন্ড্রু কিশোর, সামিনা চৌধুরী, এস আই টুটুল, হাবিব, কনক চাঁপা, মনির খান, মমতাজ, আগুন, মনির খান, ও ইভা রহমান। পথিক-এর ব্যানারে রিয়াজ ও তুহিন বড়ূয়া সিনেমাটির প্রযোজনা করেছেন।
বাংলা সিনেমার বর্তমান ধারায় এটিকে একটি ভাল উদ্যোগ মনে হয়েছে এ কারণে রিপোর্টটি পোস্ট করলাম।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




