আধুনিক বাংলা কবিতার বরপুত্র, বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানের অবস্থা এখন সংকটজনক। লাইফ সাপোর্ট নিয়ে এখন বেঁচে আছেন কবি। কবির জীবনী শক্তি রক্ষার প্রয়োজনীয় সব অঙ্গপ্রত্যঙ্গ ক্রমশঃ অকার্যকর হয়ে আসছে।
ডাক্তাররা কবির আর ফিরে আসার ব্যাপারে হতাশা ব্যক্ত করেছেন। যে কোন মূহুর্তে যে কোন কিছু ঘটে যেতে পারে বলে ডাক্তাররা জানিয়ে দিয়েছেন। কবির পরিবার তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমএমইউ) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন কবি শামসুর রাহমানকে গত রোববার বিকেল থেকে ভেন্টিলেটরের মাধ্যমে কৃত্রিম শ্বাস প্রশ্বাস প্রদান করা হচ্ছে। কবির চিকিৎসা সেবায় নিয়োজিত ডা. ইকবাল হোসেন চৌধুরী জানিয়েছেন, তারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। কবি 'মালটি অর্গান ফেইলর' সমস্যা নিয়ে এসেছিলেন। তার সব প্রয়োজনীয় অঙ্গপ্রত্যঙ্গ ক্রমশঃ অকার্যকর হতে হতে এখন আশংঙ্কাজন পর্যায়ে পৌছেছে। এখন যে কোন সময় যে কোন কিছু ঘটে যেতে পারে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কবির রক্তচাপ আশংঙ্কাজন পর্যায়ে নেমে এসেছে। গতকাল বিকেলে তা 98 থেকে 38-এর মধ্যে উঠা নামা করলেও সন্ধ্যার দিকে তা 30-এ নেমে এসেছে। রক্তচাপ নিয়ন্ত্রণের জন্য অধিক সংখ্যক প্রয়োজনীয় ঔষুধপত্র তার শরীরে প্রয়োগ করা হচ্ছে। গতকাল থেকে পস্রাবও একদম কমে এসেছে। রক্তচাপ উঠানামার কারণে রোববারের তুলনায় গতকাল তার লিভার এবং কিডনীরও অবনতি ঘটেছে। পালস্ও ঠিকমতো পাওয়া পাচ্ছে না।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



