somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল জোৎস্নার বামুন চাঁদ

১৫ ই জানুয়ারি, ২০১২ ভোর ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- হ্যালো, কি করছ?
- কি আর করব, ভুল ভুল মিছেমিছি চোখ খুলছি আর বন্ধ করছি।
- সে কেমন?
- হাত দু’টো উল্টো করে পিঠের কাছে বাঁকিয়ে নেয়ার মত।
- কি যে বলনা, তোমার কথা কিচ্ছু বুঝিনা।



আমার নি:শ্বাস আজ কতখানি গরম
অথবা আমার কপালে আজ কতগুলো চুল পড়েছিল
তোমার কাছে তার সুনিপুণ হিসেব আছে;
তুমি এও জানো -আমার কল্পনা কোন্ এক বামুন চাঁদের মত
যার কাছে রাত নেই - ভোর নেই - শান্ত বিকেল নেই
আবছায়া আঁধারের অমল সন্ধ্যা নেই
শুধু জাগ্রত চিরকাল,
নীল জোৎস্নার চাঁদ।

এভাবে
এত সহজে
আমি চাইনা তুমি আমাকে বুঝে ফেল
আমাকে এক নি:শ্বাসে পড়ে ফেল স্তুপাকারে জমে থাকা ঘুণ ধরা বইয়ের মত
অতটা সহজ আমি হতে চাই না, ঠিক -যতটা তুমি চাও।
জেগে থাকা তারার মত তোমার অসংখ্য প্রশ্নের ভীড়ে প্রায়শ:ই উঠে আসে
আমি সবসময় এরকমই ছিলাম কি না
প্রতুত্তরে একটু মুচকি হেসে ফেলি
তুমি বুঝে নাও এ প্রশ্নেরও উত্তর নেই।

তোমার অভিমান বেড়ে উঠে;
রাতের গায়ে গায়ে মাখিয়ে দাও অভিমানের গলিত জোৎস্না
আমি নিশ্চুপ ‘হা’ করে গিলে ফেলি পুরো রাতটাই
আমাকে যে কঠিন হতে হবে, খুব বেশী নয় - শুধু
তোমার বোধগম্যের বাইরে।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯২

লিখেছেন রাজীব নুর, ৩০ শে জুন, ২০২৬ বিকাল ৪:১৯



বিএনপি সরকার দেশে ক্ষমতায় আসতে না আসতেই দেশে প্রতারকের সংখ্যা বেড়ে গেছে।
প্রতারক সব আমলেই ছিলো। কিন্তু বিএনপির আমলে যেন প্রতারকের উৎসব শুরু হচ্ছে। দেশে বেড়ে গেছে মারামারি।... ...বাকিটুকু পড়ুন

‘স্বর্ণামতি সেতু’ থেকে

লিখেছেন খায়রুল আহসান, ৩০ শে জুন, ২০২৬ রাত ১১:৫৯



আমাদের গ্রামের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। তার একটা আদুরে নাম আছে, ‘স্বর্ণামতি’। কে, কবে, কেন নদীটির এ নাম দিয়েছে, তা আমার অজানা। তবে নামটি আমার খুবই প্রিয়। এক... ...বাকিটুকু পড়ুন

ষড়যন্ত্রঋতু

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১২:২৯

বাংলাদেশের রাজনীতিতে সারাবছরই ঐক্যের ঋতু, এখানে রাজনীতিতে শত্রু না থাকলে মিত্র টেকে না। যতদিন হাসিনা ছিল, স্বাধীনতাবিরোধীরা ছিল একটি সুখী পরিবার। বাম জানত ডানকে ঘৃণা করতে হয়, কিন্তু আপাতত স্থগিত।... ...বাকিটুকু পড়ুন

আমার পছন্দের বাংলা গানগুলো

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০১ লা জুলাই, ২০২৬ রাত ১:১১


অনেকদিনের ইচ্ছে পছন্দের বেশকিছু গান নিয়ে একটা পোস্ট দেব। দেওয়া হয়নি, কারণ, বিষয়টা সময়সাপেক্ষ। আজ হুট করে বসেই পড়লাম। রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতি, লালনগীতিসহ নানান ধরনের গানের একটা তালিকা করছি,... ...বাকিটুকু পড়ুন

আমি টুপ করে চলে আসবো

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০১ লা জুলাই, ২০২৬ সকাল ১১:১৯


আমি হাসিনা। আমি আমার স্বামী ওয়াজেদ মিয়াকে কোনদিন স্বামীর মর্যাদা দেইনি। সে জ্ঞানী হলেও আমি সবসময় তাকে বাসার কাজের লোকের চেয়ে বেশি কিছু মনে করিনি। আমি সবসময় মৃণাল কান্তি... ...বাকিটুকু পড়ুন

×