ঘটনাচক্রে আমার গতকালের পত্রিকা পড়া হয়নি। সাধারণত এরকমটি হয়না। তাই রাতে যখন খবরটি পেলাম যারপরনাই বিস্মিত হয়েছিলাম। খবরটি হচ্ছে আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ড: মইন খান বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেকটরের সামনে তাদেরই প্রণীত দারিদ্র্য বিমোচন কৌশলপপত্র ছুড়ে ফেলেছেন এবং সাংবাদিকদের কাছে ব্যক্ত পতিক্রিয়ায় এ দারিদ্র্য বিমোচন কৌশলপপত্র বা পি আর এস পি বাংলাদেশের জন্য কার্যকর নয় বলে মন্তব্য করেছেন। পি আর এস পি নিয়ে ইতিমধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। দারিদ্র্য বিমোচন নয় বরং এ ফর্মূলা যে দারিদ্র্য অক্ষয় করার চিরস্থায়ী বন্দোবস্থ তাও পরিস্কার হয়েছে। দূর্বৃত্ত রাজনীতিবিদ আর তাদের দালাল কিছু অর্থনীতিবিদ যারা সামান্য কমিশনেই দেশের গুরুত্বপূর্ণ স্বার্থ বিদেশী দের কাছে বিকিয়ে দেন তারাই পি আর এস পি নিয়ে বাকবাকুম করেন। বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক এম এম আকাশ বলেছেন, যদি ধরে নেয়া পি আর এস পি খুব ভাল এবং এ প্রক্রিয়া কাজে লাগবে তাতেও এ ফর্মূলায় দারিদ্র্য বিমোচনের জন্য সময় লাগবে মাত্র একশ পঞ্চান্ন বছর। প্রকৃতপক্ষে আমাদের অর্থনৈতিক উন্নয়ণ ধারণার সংগে আদৌ প্রাসঙ্গিক নয় এমন সব উদ্ভট এবং গোজামিলে পরামর্শেপূর্ণ হয়ে আছে পি আর এস পি। তাছাড়া অন্যকিছু হওয়ার কথাও নয়। তৃতীয় বিশ্বে বিশ্বব্যাংকের ঐতিহাসিক ভূমিকার মাধ্যমে তা আগেই প্রমানিত হয়ে আছে। কিন্তু আসল প্রসঙ্গ হলো তৃতীয় বিশ্বের অধিকাংশ দেশের মতো আমাদের অসৎ রাজনীতিবিদদের সাথে বিশ্বব্যাংকের সখ্য একটি পুরোনো ঘটনা। অনেক গুরুতর জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত এর আগে অনেকবারই নেয়া হয়েছে। হঠাৎ করে এমনকি হলো যে এই সরকারেরই মন্ত্রী বিশ্বব্যাংকের বিরুদ্ধে দাড়ালেন। একটুঅন্যরকমই মনে হয়! তারপরেও আমাদের ভাবতে ভাল লাগে যে আমাদের মন্ত্রী এমপিরা একদিন সত্যিই ভাল হয়ে যাবেন। চোর হয়ত তারা তখনও থাকবেন কিন্তু গুরুত্বপূণর্ জাতীয় স্বার্থ জলাঞ্জলি দেবেন না। মইন খান কে দিয়েই শুরু হোক। আশা করতে দোষ কি?
এতক্ষণে অরিন্দম.................
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
একটি মিনি পোস্ট!
ইদানীং ব্যস্ততার কারণে সামুতে আসা হয়না। মাঝে মাঝে ঢু মারলেও লগইন করা হয়না।
আজ একটা ভাবনা মনে উদয় হওয়ায় সবার সাথে শেয়ার করতে এলাম-
জামায়াতের একজন সংসদ সদস্য সংসদে দাড়িয়ে... ...বাকিটুকু পড়ুন
সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?

সেই সৈনিকটি কি রাতে ঘুমাতে পেরেছিল?
এই বাংলাদেশের পলিমাটিতে ইতিহাস খুব ভয়ংকর।
এখানে কখনো কখনো নদী শুধু পানি বহন করে না- বহন করে রক্তের স্মৃতি।
গাছ শুধু ছায়া দেয়... ...বাকিটুকু পড়ুন
কুরআন থেকে মাদ্রাসার ছাত্রের বিস্ময়কর বিদ্যুৎ আবিস্কার :-ls
চারিদিকে বিদ্যুতের জন্য ত্রাহি ত্রাহি অবস্থার মধ্যে মাদ্রাসার এই ছাত্রটি কুরআন গবেষণা করে আমাদের জন্য ফ্রি বিদ্যুতের ব্যবস্থা করেছেন। বিজ্ঞান পড়েননি, পড়েছেন কুরআন-হাদিস! সেই মাদ্রাসাছাত্রই বানালেন মাধ্যাকর্ষণ দিয়ে বিদ্যুতের যন্ত্র!
অবেশেষে... ...বাকিটুকু পড়ুন
আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে----- ড্রাকুলা হাসিনা।

ড্রাকুলার হাসিনা তো আর এমনি এমনি বলেনি যে, আমি ভারতকে যা দিয়েছি ভারত চিরকাল তা মনে রাখবে।
রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র। যা মূলত ভারতকে একতরফা সুবিধা দেওয়ার জন্য তৈরি... ...বাকিটুকু পড়ুন
অবিশ্বাস্য, অবিস্মরণীয়! বাংলাদেশের দুর্দান্ত জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে!!! :-ls B-)

অবিশ্বাস্য, দুর্দান্ত, অতুলনীয়,অবিস্মরণীয় যে বিশেষণই ব্যবহার করি না কেন বাংলাদেশের এই জয়ের মহত্ব বুঝাতে কোন শব্দ ভান্ডারই যেন যথেষ্ট নয়। আমি রীতিমত বাকরুদ্ধ হয়ে গেছি বাংলাদেশের এমন পারফর্মেন্স দেখে!! বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।