এইসব দুপুর বেলা
২৩ শে আগস্ট, ২০০৬ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দুপুরে বেশ পেটপুরে ভাত খেয়ে (সবদিন জোটেনা) আরামসে একটা ভাতঘুম মারার বদলে ব্লগে বসা.. নাহ, কেমন যেন পরতা হচ্ছেনা। চোখে ঝিম নিয়ে বসে আছি মনমতো একটা লেখা পড়ার জন ্য। সময়টা তো উসুল করতে হবে নাকি? সময়ের আরেক নাম টাকা রে ভাইয়া। কিন্তু না। সবাই কেমন জানি লেখার নামে হাত মকশ করছে। বাংলা কম্পোজের প্র্যাকটিস ও হচ্ছে। বলা বাহুল্য আমার এই লেখাটা ও তাই। এমন নয় যে এতে দোষের কিছু আছে। ব্লগ তো আড্ডার জায়গা ও বটে। কিন্তু দুপুর ঠিক আড্ডার আসল সময় নয়। দুপুরের প্রসঙ্গ আসলে শশীভূষন আর গিরিবালার কথা মনে পড়ে, মনে পড়ে কবিগুরুর কথাও।মনটা তখন একটু কেমন করে ওঠার কথা নয় কি? আমার ও করে। ঝিমুনির তালে হঠাৎ হঠাৎ গাড়ীর হর্ণ কে মনে হয় বাশীর সুর। ব্যবসা প্রতিষ্ঠানে বসে তো আর বই পড়া যায়না; তাই তো একটা ভালো লেখার খোজ। অরুপ অনেকদিন লেখেনা। রাসেল , পিয়াল ও একটু কেমন কম কম। কৌশিক গত ক দিন মনে হচ্ছে লেখার পেছনে খাটছে না। মাহবুব মোর্শেদ ও নাই। সাধক দাদাকে মনে হয় আজ একবার দেখছিলাম। তার ফানি মুডটা বাড়াবাড়ি পর্যায়ে আছে মনে হলো। আর না, বাংলা কম্পোজ, অনেক কষ্ট হয় রে ভাই।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন