গল্প দাদুর আসর
১৩ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মেঘ করেছে আকাশ জুড়ে
দিচ্ছে ঝলক বিদ্যুতের,
মাদুর পেতে দাওয়ায় বসে
গল্প শোনায় বিদঘুটের ।
কোনটা ভুতের কোনটা প্রেতের
কোনটা আবার মনগড়া,
কোনটা আবার শাঁখ চুন্নির
কোনটা আবার ছেলে ধরা।
গল্প যখন চলছে সেথায়
আসর ওঠে জমিয়ে,
গল্পদাদু গল্প বলেন
আবোল তাবোল বানিয়ে।
কেউ বা ভয়ে চমকে ওঠে
কেউ বা মুড়োয় চাদরে,
কেমন করে একলা পেলে
খাঁমচে ধরে বাঁদরে ।
কেমন করে ব্রহ্মদৈত্য
যায় রে হেঁকে আঁধারে
খেঁকটি ভুতে শাঁখটি বাজায়
নিঝুম রাতে পাঁদারে।
সাত সাগরের তেরো নদী
পার কে হলো কত দিনে,
কোন সে যাদু কাঠির ছোঁয়ায়
জেগে ওঠে রাজকনে ।
হাঁ করে সব গিলছে গল্প
সাত নাতনি পাঁচ নাতি,
টগবগিয়ে ঘোড়ায় চড়ে
কেমনে দোলে গজমতি ।
রূপসী সেজে রাক্ষুসীরা
কেমনে ধরে রাজকুমার,
কেমনে করে খতম করে
রাক্ষুসীদের প্রাণভ্রমর ।
খাবার সময় ঠাকুমা এসে
যেই ডাকে ঐ সব ছোটে,
দাদু তাকান মুচকি হেসে
তোবড়া গালে লাল ঠোটে।
----------****---------
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন