চোখ থাকলেই দেখা যায় না - দেখার মতো চোখ চাই
১৪ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
চোখ দিয়ে কি সব দেখা যায়
মন দিয়ে যায় চেনা ?
কষ্টি পাথর লাগে না ভাই
চিনতে আসল সোনা ।
কে যে আসল কে যে নকল
চিনতে হয় না ভুল,
গন্ধ নাহি মনকাড়া রঙে
ফুটিয়াছে কত ফুল ।
সাপের হাসি বেদেই চেনে
আমিও চিনি তারে,
উদো রাখে আপন পিন্ডি
বন্ধু বুদোর ঘাড়ে ।
না মিশলে যায় না চেনা
আপন মানুষ কারা,
নির্ধনেরা হলে ধনী
দিনে দেখে তারা ।
অভিনয় ভাই যতই করো
মনকে নিয়ে খেলা,
পড়বে ধরা প্রতিবিম্বে
সাঙ্গ হবে মেলা ।
ব্যবহারেই মেলে পরিচয়
পোশাক না দর্শনে,
আত্মঅহং ডোবায় ইমান
ভেক ধারী গর্জনে ।
মান অপমান বোধ আছে যার
সেই তো বোঝে মান,
কালের নিয়তি নিঠুর হয়ে
দেবে তার প্রতিদান ।
যতই খেলো মন কে নিয়ে
করো যত উপহাস,
আপন কৃর্তি নিম্ন বৃত্তির
পরিচয় পাবে প্রকাশ ।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০১৪ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন