হুতুমপুরের ভুতুমবাবু ভুত ধরতে গিয়ে কাবু
১৯ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হুতুমপুরের ভুতুমবাবু
ধরল ভীষণ বাই,
গোটা কয়েক ভুত-পেত্নী
শিগগিরি তার চাই।
কোথায় আছে ভুতের বাজার
যেতেই হবে আজ,
টাকাকড়ি বেঁধে ছোটেন
সব ফেলে তার কাজ।
শেওড়া বাজার,ভুষুন্ডির হাট
ঘুরে এলেন শেষে,
ভাবেন তিনি কোথায় পাবেন
কোন সে রাজার দেশে ?
ভরদুপুরে খোঁজ নিতে যান
ওঝার বাড়ি বাড়ি,
যারা নাকি ভুত ছাড়িয়ে
কামান গাড়ি গাড়ি।
আঁধার রাতে শশ্মান ধারে
পেতে রাখেন ফাঁদ,
ঝোপের মাঝে লুকিয়ে রাখেন
যায় না দেখা চাঁদ ।
বঁড়শি দিয়ে টোপ গেঁথে দেন
কাটিয়ে কিছু খাল,
নিশুতি রাতে বিছিয়ে রাখেন
ভুত ধরার ওই জাল ।
চারিদিকে লোক পাঠিয়ে
রাখেন তিনি খোঁজ,
ভুতের দশা পেয়ে বসে
ভুতুম কে রোজ রোজ।
অনেক পয়সা অনেক সময়
নষ্ট হলো তার,
না ঘুমিয়ে, না খেয়ে নেয়ে
চেহারা কংকাল সার।
নাদুস নুদুস ভুতুমবাবুর
হলো সে এক হাল,
বুঝলো ভুতুম ভুতের বেগার
খাটাই হলো কাল ।
_____*****_____
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন