টাক থাকলে টাকা আসে আর ভাবনা কেন ?
২৭ শে আগস্ট, ২০১৪ দুপুর ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বসে কেন মুখটা ভারি
গোমড়া মতন করে ?
চুলের নিশ্চয় সামনে পরীক্ষা
তাই বোধ হয় পড়ে ।
ভালো ফল যে করতে হবে
হতে হবে বড়ো,
চুলের ভাবনা চুল ভেবেছে
বলতে হয় না পড়ো।
দিনে দুপুরে রাত্রিবেলায়
স্নানের আগে ও পরে,
বিরাম নাই গো চুল বাবাজির
পড়ছে ধুমধাম করে ।
হোঁচট খেয়ে ভিরমি খেয়ে
ধাক্কা লেগেও পড়ে,
আয়োডিন,বেঞ্জিন লালওষুধ
এনে রেখো ভাই ঘরে ।
যদি পড়ে চুল খসে মাথা থেকে
বেড়িয়ে পড়ে টাক,
থাকবে নাকো ও মাথায় যখন
যাচ্ছে যখন যাক।
টাক থাকলে টাকা আসে
আর ভাবনা কেন ?
লাগে টাকা দেবে গৌরী
দেবে সুদীপ্ত সেন ও ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন
আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১:৫৭

এবারের ছাত্র আন্দোলনের মূল যে দাবি বা উদ্দেশ্য, তা আসলে অত্যন্ত সাধারণ। সে সব সকল মাধ্যমে বহু চর্চিত, প্রচারিত ও আলোচিত। তাই পুনরাবৃত্তি থেকে বিরত থাকছি। আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১১ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৯

ম্যান মেড প্রাণীজ দুগ্ধ......
বির উনি একজন গোয়ালা (গোয়ালিনী)। তাহার নিজের কোনো গরু(গাভী) নাই। তারপরও তিনি দৈনিক প্রায় একশত লিটার দুধ বিক্রি করেন। নিজের 'কয়েকজন বান্দা কাস্টমার আছে'।...
...বাকিটুকু পড়ুন‘বিএনপি ৭৫এর যোদ্ধাদের রক্ষা করেনি, ২৪ এর যোদ্ধাদেরও রক্ষা করবে না।’ ...বাকিটুকু পড়ুন