somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গ্রহণ দেখা আর না দেখা

০২ রা আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অপরাজিত বন্দ্যোপাধ্যায় : মেঘের জন্য গ্রহণ দেখতে গিয়ে যারা হতাশ হয়েছেন তার জেনে রাখুন অনেক সময়ই সুযোগের অভাবে ইচ্ছা থাকলেও সব কিছু দেখা যায় না। এমনকি সেসব দৃশ্য বারেবারে দেখার সুযোগ থাকে তাও জীবদ্দশায় দেখা হয়ে ওঠে না। তাই কক্ষণই সময়ের ধারাপাতের তাকিয়ে মনকে ভারক্রান্ত করবেন না। ২২শে জুলাই পূর্ণ সূর্যগ্রহণ না দেখলেও তাতে প্রকৃতি দেখার সুযোগ কমবে না। চাক্ষুষ না হোক ছবি, ভিডিও আপনাকে গ্রহণের দেখার আনন্দ দিতে পারে। এটা ভুললে চলবে না মানুষকে শ্রেষ্ঠ জীবের শিরোপা প্রকৃতি দেয় নি। মানুষ নিজের ঢাক নিজে পিটিয়ে ঐ কথা প্রচার করেছে। আর প্রকৃতির সামনে মানুষ অন্যান্য জীবের থেকে খুব একটা দূরের নয়। প্রাকৃতিক কয়েকগুচ্ছ নিয়মকে অঙ্কের নিয়মে বেঁধে ফেলার অর্থ কখনই প্রকৃতি বিজয় নয়। এটা ভাবলে বোধকরি কিছুটা মনে মনে স্বস্ত্বি মিলবে।
অমাবস্যার চাঁদ : সাধারণত আমরা সূর্যের আলোতে উদ্ভাষিত চাঁদকে দেখি। পূর্ণিমায় চাঁদের সেই আলো অন্ধকার আকাশে মোহময় হয়ে ওঠে। সবক্ষেত্রেই চাঁদের এক পিঠই আমরা পৃথিবী থেকে দেখতে পাই। অন্য পিঠ দেখার সুযোগ নেই। সূর্যগ্রহণের এই বিরল দিনে চাঁদের ছায়া যখন সূর্যের আলোকে চাকতিকে আটকে দেয় তখন আমরা সেই বিরলতম সুযোগ পেয়ে যায়। সূর্যের করোনো দশায় যখন আলো উদ্ভাষিত সূর্য চাকতির ঠিক মাঝে চাঁদের অন্ধকার চাকতি থাকে, ঠিক তখন দেখতে পাওয়া চাঁদ আদপে অমাবস্যার চাঁদ। বিরলতম ঘটনার জন্য যুগযুগ ধরে এই শব্দযুগল বাংলায় প্রবচনের স্থান পেয়েছে। যার অর্থ দুর্লভ।
বুধ দর্শন : সূর্যের সবচেয়ে কাছের গ্রহ বুধ। একথা সবার জানা। শত শক্তির দূরবীন হোক আর যাই দিয়ে তাকে দেখতে চাই না কেন সূর্যের সংসারে এই ক্ষুদে গ্রহের মুখ দর্শন খুব কঠিন। কারণ সূর্যের একেবারে নিকটে থাকার জন্য বুধের আলোর কখন দেখতে পাওয়া যায় না। রাতের আকাশেও বুধকে দেখা বেশ দুষ্কর। আর ২২ তারিখে সেই দুর্লভ সুযোগ মিললো। দিনের আকাশেরই দেখা গেল বুধকে। সূর্য চাকতির ঠিক নীচে, আমাদের চোখের ডানদিকে। এবাদেও সেইদিন ও তার আগের দিনের পরিষ্কার রাতের আকাশে পশ্চিমাকাশে পরিষ্কার দেখা গেছে লাল শনি গ্রহ কিংবা পূব আকাশে দেখা মিলেছিল পেল্লাই বৃহস্পতির। উৎসাহীরা অবশ্য এর বাইরে দক্ষিণ-পশ্চিম আকাশের দিকে টেলিস্কোপ দিয়ে সুন্দর আলোকছটা আকাশগঙ্গা ছায়াপথের কেন্দ্রস্থলকে দেখার সুযোগ হয়েছেন। এই দেখাটার কম রোমাঞ্চকর নয়।
চোখের সামনে কালো সূর্য : যারা এই দৃশ্য দেখেছেন তাদের কাছে যেকোন ব্যাখাই নিস্ফলা। ধীরে ধীরে বাতাসের গতি থেমে আসা, ভয়ার্ত পাখিদের সরব শব্দে বাসায় ফিরে আসা, রাস্তার কুকুর থেকে গোয়ালের গরুর হঠাৎ বাকরোধ, কিংবা মানুষের নাবালক হয়ে যাওয়া সবটাই ঘটে গেল চাঁদে সূর্য চাকতির দখল নেওয়ার সময়। রায়গঞ্জের কুলিক নদীর তীরে আবদুলঘাটাতে যারা এসেছিলেন, তাদের মধ্যে এই কয়েকজন পড়ুয়াই বোধকরি সুস্থ মানুষের মতো ব্যবহার করেছে। তাদের চোখে মুখে আনন্দ ঠিকরে পড়লেও তারা পূর্ণ গ্রহণের সুযোগকে আবেগে হারাতে চায় নি। তাই চোখ কিছুতেই সরে নি ঐ কালো সূর্যের দিক থেকে।
খোঁজ চলছে বেলুনের : গ্রহণ চলাকালীন যন্ত্র ভর্তি বেলুন তুলে কী নিস্তার আছে। সেগুলোর খোঁজতো চালাতে হবে। তা না হলে সবকাজের যোগফলই শূণ্য হয়ে যাবে। তাইতো ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্সের অধিকর্তা ডঃ সন্দীপ চক্রবর্তীকে সহ-গবেষকদের নিয়ে রীতিমতো খূঁজে বের করতে গবেষণা করতে হয়েছে। গুগুল আর্থকে সঙ্গী করে তারা নিখূঁত হিসাব করে বুঝেও ফেললেন কোথায় কোন বেলুন গিয়ে পড়েছে। এরপরে চললো ফোনে সেই সব এলাকার পুলিস থানার সঙ্গে যোগাযোগ। যাতে যন্ত্রসমেত ঐ বেলুনগুলো সহজে পাওয়া যায় তার জন্য ঐ বেলুনের মধ্যেই ছিল একটি ছোট্ট বার্তা। তাতে তিন ভাষায় লেখা ছিল, এটা ঠিকমতো থানায় জমা দিয়ে একটা ফোন করলেই পাওয়া যাবে নগদ ৫০০ টাকা। রায়গঞ্জের রামকৃষ্ণ বিদ্যাপীঠের ছাদ থেকে গ্রহণ চলাকালীন আকাশে তোলা হয় তিন-তিনটি বেলুন। তাতে ছিল ঝুলন্ত একটি স্বয়ংক্রিয় ক্যামেরাসহ নানা রকমের বীক্ষণ যন্ত্র। বেলুনে একটি ঝুলন্ত ক্যামেরার সঙ্গে ছিল রকমারী যন্ত্রপাতি। ভোরে আকাশে উড়ে যাওয়ার পর তিনটি হাইড্রোজেন বেলুনই রায়গঞ্জ ছাড়িয়ে ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। তবে আশার কথা তিন তিনটি বেলুনই উদ্ধার করা গেছে। সবকটি পড়েছে বিহারে। প্রথমটি মাধেপুরায়, পরেরটি জিব্রাকালায় আর তৃতীয়টি বিলাসপুরে। সূর্যগ্রহণের সময় বায়ুমন্ডলের আয়নস্ফিয়ারের পরিবর্তন জানবার সঙ্গে গ্রহণে আটক কালো সূর্যের (করোনা) চৌম্বকীয় ক্ষেত্রের সম্বন্ধে প্রচুর তথ্য সংগ্রহ করা গেছে। সন্ধান মিলেছে চাঁদ নিঃসারিত রকমারী রশ্মি ও ছায়ালহরীর সব গোপনকথা।
ছায়া লহরী চলছে : গ্রহণ শেষ। ছায়া লহরী চারিদিকে গ্রাস করে ফেলেছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের এক কর্মী সমবেত দর্শকদের বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এটাই বুঝানো চেষ্টা করছেন।
পূর্ণ গ্রহণের ঠিক আগ মুহূর্তে সূর্যকে ঢেকে ফেলে আকাশের কালো মেঘ। ঐ মেঘ যে কোনভাবে কাটবে তার আশাই ছিল না। ঐ অবস্থায় কচিকাচাদের মতো অনেক মানুষই আশাহত হয়েছেন। তবু বৃথা আশা মরিতেও মরে না। আর হাজারবার শোনা এই কথাটিই আদপে সবুরে মেওয়া ফলালো। পূর্ণ গ্রহণের প্রাক মুহূর্তে আকাশের কালো মেঘকে কেউ যেন টান মেলে সরিয়ে দিলো। জেগে ওঠলো চাঁদের আবডালে সূর্য। সেই দৃশ্য সত্যিই মোহময় করে রাখে।
কলকাতার খন্ডগ্রহণ : কলকাতায় ছিল আংশিক গ্রহণ। তাও কলকাতাসহ পার্শ্ববর্তী জেলার কালো মেঘের জন্য সেই আংশিক গ্রহণকে দেখা যায় নি। কিন্তু তাসত্ত্বেও গ্রহণ উৎসাহীদের কিছুই কোন বাধা ঘটাতে পারে নি। তাইতো প্রশিক্ষণ নিয়ে হাতে গড়া দুরবীন কিংবা গ্রহণ চশমা নিয়েই চলছে মেঘের আড়ালে চলে যাওয়া সূর্যের খোঁজ। মিলেছেও মাঝে মধ্যে। তা নিয়ে উৎসাহ কম নেই।
নাসার কেদ্দারি : সব কিছু ভালোয় ভালো চলছিল। জুলাই মাস শুরু হতেই দেশ জুড়ে শুরু হয়েছিল গ্রহণ দেখার হিল্লোল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে শতাব্দীর দীর্ঘতম গ্রহণ নিয়ে দীর্ঘ তথ্য জানানোর সঙ্গে সঙ্গে প্রকাশ করে একটি গ্রহণ মানচিত্র। সেই মানচিত্রে পরিষ্কার ছবি এঁকে দেখিয়ে দেওয়া হয়েছিল ভারতে গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খন্ড, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ভুটান হয়ে পূর্ণ গ্রহণ শঙ্কু চলে যাবে চীনে। গ্রহণ শঙ্কু গেছে তার বিস্তারিত বিবরণ ছিল। সেই মানচিত্রের টিপ্পনি দিতে গিয়ে নাসার সবজান্তা বিজ্ঞানীরা এমন ভবিষ্যতবানী করলেন তার জেরে কার্যত পন্ড হলো প্রখ্যাতসব জ্যোর্তিবিদদের শতাব্দীর দীর্ঘতম সূর্যগ্রহণ নিয়ে গবেষণার সুযোগ। ঐ বুলেটিনে বলা হলো পাটনা ও সংলগ্ন এলাকায় গ্রহণ দেখার জন্য নিরাপদ। কারণ জুলাই মাস বর্ষাকাল। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে ভারতে এই সময় বৃষ্টির সম্ভাবনা প্রবল হয়। এরপর নাসার পরিবেশ বিভাগ যে বালখিল্য আচরণটি করলো তা যথেষ্ট বির্তকিত। তারা খোদ ইন্ডিয়া মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্টের (আই এম ডি) কাছে সরকারীভাবে ভারতের বিভিন্ন রাজ্যের কয়েকটি শহরের বৃষ্টি হওয়ার পরিসংখ্যান চেয়ে পাঠালো। সেই মতো তথ্য মিললো। এইবার মূল ভুলটি করলো স্বয়ং নাসা। একেবারে সরকারী মতে বুলেটিন দিয়ে ঘোষণা করে দিলেন ভারতে সবচেয়ে ভালে গ্রহণ দেখা যাবে বিহারের পাটনা থেকে। তার পাটনার ১৫ কিলোমিটার দূরের তারেগনা ও খাগাউল গ্রাম থেকে ভালো দেখা যাবে। কারণ বিগত ২৫ বছরের পরিসংখ্যান ঘেটে দেখা গেছে দেশের অন্যসব রাজ্যের শহরগুলো তুলনায় পাটনা ও তার সংলগ্ন তারেগনা ও খাগাউলে বৃষ্টি সম্ভাবনা কম। ব্যাস ঐ বুলেটিনই বিভ্রান্ত করে দিলো গোটা ভারতের জ্যোর্তিবিজ্ঞানী মহলকে। সকলের মনে যাই থাকুক সব উপেক্ষা করে দিয়ে সকলেই দৌঁড়ালেন বিহার। কেউ পাটনা, কেউ তারেগনা, কেউ বেউর আরো কত জায়গায়। কিন্তু এরই মাঝে পূর্ণ গ্রহণের ৪৮ ঘন্টা আগে ইন্ডিয়া মেটিরিওলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের সাইট মারফত একটি গুরুত্বপূর্ণ বার্তা জানিয়েছিল গ্রহণ পিপাসুদের। কিন্তু সেকথা কেউ গ্রাহ্য করেন নি। আই এম ডি তাদের গ্রহণ বিষয়ক বিশেষ বার্তা বিভাগে জানিয়েছিল উত্তরবঙ্গের রায়গঞ্জের কথায়। পরিষ্কার পূর্বাভাস দিতে গিয়ে আই এম ডি উল্লেখ করেছিল যে ১৯শে জুলাই বঙ্গোপাসাগরের একটি নিম্নচাপ বিভিন্ন রাজ্যে নানাধরণের কুপ্রভাব নিয়ে আসবে। ঐ পূর্বভাসটি একটু ঠাওড় করলেই বোঝা যেত বিহার ২২শে জুলাইয়ের জন্য নিরাপদ স্থান নয়। কিন্তু ঐ বিদেশী গবেষণা সংস্থা প্রীতি। তারজন্য আক্কেল সেলামি দিলো দেশের তাবড় তাবড় বিজ্ঞানী থেকে বিজ্ঞান সংস্থা। বিশ্বের প্রচুর বিজ্ঞানীরা তাদের যাবতীয় সম্পত্তি নিয়ে বিহারে এসেও শেষপর্যন্ত হাত কামড়াতে কামড়াতে বাড়ি ফিরেছেন। কারণ নাসার ভবিষ্যতবানী ডাহা ভুল প্রমানিত হয়েছে। বিহার জুড়ে আছড়ে পড়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। সবচেয়ে আশ্চর্যের কথা গ্রহণ শেষ হওয়ার আধ ঘন্টার মধ্যে পাটনায় গান্ধী ময়দানে উঠেছিল রোদ। কিন্তু হতাশার অন্ধকার দিনের কোনসময় ছাড়ে নি তারেগনাকে। সেই আক্ষেপ বোধকরি আজও অনেককে তাড়িয়ে বেড়াচ্ছে।
চাঁদের ছায়াকে তাড়া : ২২শে জুলাই পূর্ণগ্রহণের স্মৃতিকে ধরে রাখতে আকাশে হানা দিলো বায়ু সেনা দুই দুইটি বিমান। একটি এ এন-৩২ এবং আর একটি মিরাজ-২০০০। উইং কমান্ডার ডি সিংহ ঐ দিন ভোরে এ এন-৩২ বিমান নিয়ে ২৫ হাজার ফুট ওপরে ওঠেন। চাঁদের ছায়া যখন সূর্যকে ঢাকা শুরু করছে তখন ঐ বিমান সূর্যের পিছনে রেখে উল্টো দিক থেকে ধারাবাহিকভাবে ছবি তুলে গেছে। এইজন্য বিমানটির পিছন দিকটা খোলা রাখা হয়েছিল। সেই বিমানের খোলা র্যা ম্প দিয়ে ধারাবাহিকভাবে ক্যামেরায় ছবি তোলা হয়। উচ্চ বায়ুর চাপ উপেক্ষা করেও ১৫ মিনিট খুলে রাখা হয় বিমানের পিছনের দিকটা। ফলত কমতে থাকে বিমানের ভিতরকার বায়ুর চাপ। শ্বাসকষ্ট হওয়ার সবাইকে পড়তে হয় অক্সিজেন মাক্স। আকাশ ঢেকে যখন পূর্ণগ্রহণ চলছে তখন অন্ধকার বিমান। বাধ্য হয়েই ককপিটের আলো জ্বালিয়ে দিতে হয়। জ্বেলে দেওয়া হয় কন্ট্রোল প্যানেলের সবকটি আলোও। বিমানের দৃশ্যমানতা ঠিক রাখতে পাইলট জ্বালতে হয় বিমানের বাইরের সব আলো।
অন্যদিকে ২২শে জুলাই ভোরে প্রায় একই সময়ে গোয়ালিয়ারের বায়ুসেনা ঘাটি থেকে তোলা হয় যুদ্ধ বিমান মিরাজ-২০০০’কে। মিরাজ উঠেছিল ৪২হাজার ফুট উচ্চতায়। সেটি চালিয়েছেন যুদ্ধ বিমান চালক উইং কমান্ডার আশিস। মিরাজ থেকেও গ্রহণের ছবি তোলা হয়। তবে এ এন-৩২ বিমানের মতো সূর্যের দিকে নয়, মিরাজকে চাঁদের ছায়াকে তাড়া করার গুরু দায়িত্বকে পালন করতে হয়। তাই মিরাজকে চালানো হয়েছিল সূর্যের দিকে মুখ করে। ফলত উইং কমান্ডার আশিস চোখভরে দেখতে পেয়েছেন সূর্যের সেই গ্রহণ রূপ। কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রকের অধীনস্থ স্বায়ত্বশাসী সংস্থা বিজ্ঞান প্রসার ও ভারতীয় বায়ুসেনার যৌথ উদ্যোগে দুইটি প্রকল্পই সফল হয়েছে। বিজ্ঞান প্রসারের অধিকর্তা বিনয় কাম্বলে অভিযান শেষে আগ্রায় জানিয়েছিলেন তাঁর প্রতিক্রিয়া – দারুন সব ছবি পাওয়া গেছে।
এখানে উল্লেখ করা যেতে পারে ১৪ বছর আগে ২০০৫ সালে মিগ-২৫ নিয়ে এই রকমই একটি অভিযানে ডাক পেয়েছিলেন বায়ুসেনার আর এক উদীয়মান পাইলট। গ্রুপ ক্যাপ্টেন বর্তমানে এয়ারমার্শাল সুমিত মুখোপাধ্যায়। ২০০৫ সালের ২৪শে অক্টোবর, দুপুর ১২টা নাগাদ সূর্যের দিকে মুখ করে তাকেও ছুটতে হয়েছিল। স্ট্রটোস্ফিয়ারে ওপরে ৮০ হাজার ফুট ওপর দিয়ে মিগ নিয়ে তাকে ছুটতে হয়েছিল প্রায় শব্দের গতিতে। সেই বছর মিগ উত্তরপ্রদেশের বেরিলি থেকে যাত্রা শুরু করেছিল। এবারের মতো বিমানে ছিল না আধুনিক ক্যামেরায় সজ্জিত ছবি শিকারীর দল। সেই কাজটি করতে হয়েছিল তাঁর সঙ্গী কো-পাইলট উইং কম্যান্ডার ওয়াই এস বাবুকে। তাঁর হাতেই ছিল সাধারণ ক্যামেরা। সেই ক্যামেরাটি উচ্চ সংবেদী ডিজিট্যাল ক্যামেরা নয়, নিতান্ত অ্যানলগ ক্যামেরা। তাই সূর্যের দিকে মুখ করে প্রচন্ড বেগে ধেয়ে যাওয়ার সময় বিমানের উচ্চতাকে ধারাবাহিকভাবে ঠিকঠাক রাখতে হয়েছিল। যতটা সম্ভব সোজা করে চালাতে হয়েছিল মিগকে। কাজটা যে বেজায় কঠিন তা বোধকরি বলার অপেক্ষা রাখে না। এয়ারমার্শাল সুমিত মুখোপাধ্যায়ের কথায় ঐ উচ্চতায় আকাশের রঙ আর নীল থাকে না। সব দিকই ধূসর হয়ে যায়। সেই সময় উচ্চ গতিতে বিমান চালানোটা যেমন কঠিন তেমনি ঐ পরিস্থিতি আইপিসে চোখ ক্যামেরায় সেই ছবি তোলা খুব সহজ নয়। সেদিনটায় তারা সেই বিরল কাজ করতে পেরেছিলেন। এয়ারমার্শাল সুমিত মুখোপাধ্যায় তার অভিজ্ঞতার কথা জানিয়েছেন এইভাবে - সেদিন ভরদুপুর হলেও আকাশে পরিষ্কার চাঁদকে দেখা যাচ্ছিল। গ্রহণের আগে সূর্যের রঙ ছিল হলুদ। কিন্তু পরে তার আলোর রঙ বদলেছে। আর যেহেতু আমরা সূর্যের ছায়াকে তাড়া করেছিলাম তাই আমরা তাকে দেখতে পেয়েছি মাত্র দেড় মিনিট।
ডায়ামন্ডে যায় চেনা : আলোক আংটি বা ডায়ামন্ড রিং আদপে মানুষের স্মৃতিতে পূর্ণ সূর্যগ্রহণের স্মৃতিকে অমর করে রাখে। যেজন্য দুই দুটো গ্রহণ হয়ে যাওয়ার পরও সকলে আলোচনা করেন ১৯৯৫ সালের ২৪শে অক্টোবরের গ্রহণকে। আর ডায়ামন্ডহারবার সৈকতে বসে ভরদুপুরে যারা গ্রহণ দেখেছেন তাদের কাছে রোমাঞ্চটা ভোলার নয়। এবারের ২২শে জুলাই উত্তরবঙ্গের সর্বত্র পূর্ণগ্রহণ দেখা যায় নি। রায়গঞ্জ উত্তরবঙ্গের মধ্যে শুধু সেরা নয়, পেয়েছে দেশের অন্যতম সেরা শিরোপা। পরিষ্কার আকাশে দেশের মধ্যে সবচেয়ে ভালো দেখা গেছে উত্তরপ্রদেশে বারাণসী সূর্যের পূর্ণগ্রহণ। তবে তারপর এই ভারতেই ১৯৯৯ সালের ১১ই আগস্ট পূর্ণ সূর্যগ্রহণ ঘটে। কিন্তু বিজ্ঞানী থেকে সাধারণ মানুষ বর্ষাঘন মেঘের উস্কানিতে গ্রহণে পড়া সূর্যকে দেখতে পারেন নি। মাঠে মারা গেছে সেই প্রচেষ্টা। তাই ১৯৯৯ সালের পর ২০০৯ সালের এই শতাব্দীর শেষ গ্রহণের দিকে লক্ষ্য ছিল সকলের। কেননা এই গ্রহণ না দেখতে পেলে আরো ২৫ বছর। সেই দেখাটা কার হবে কি হবে না তা নিয়ে বিস্তর তর্ক থেকে যায়। কারণ ২০৩৪ সালের ২০শে মার্চ কাশ্মীরের প্রত্যন্ত এলাকা থেকে দেখতে হবে ঐ গ্রহণকে। কমবয়সীরা একটা চেষ্টা করলেও করতে পারেন। কিন্তু এতটাই দুর্গম এলাকায় সেই গ্রহণ দেখা যাবে সেখানে সেনাবাহিনীর সঙ্গেতো বটেই সবচেয়ে ভালো হয় বিমান করে দেখলে। সেই দিক থেকে আমজনতার জন্য সেরা গ্রহণ দেখার সুযোগ ছিল ১৯৯৫ সালের ২৪শে অক্টোবর এবং এইবারে ২২শে জুলাই। কিন্তু ১৯৯৯ সালে যেমন বর্ষার মেঘ সব ভন্ডুল করে দিয়েছিল, এবারটাতেও তাই হয়েছে অনেকক্ষেত্রে। আর হিসাব বলছে পরবর্তী গ্রহণ দেখতে হলে আমাদের অপেক্ষা করতে হবে ২১১৪ সাল পর্যন্ত। ২১১৪ সালের ৩রা জুন আবার ভারতের বিশাল অংশ থেকে দেখা যাবে ঐ পূর্ণগ্রহণ। ঐ গ্রহণ নিয়ে জীবিত কোন মানুষের কিছু ভাবা উচিত নয়। কারণ এই মুহূর্তে জন্ম নেওয়া কোন মানুষও সেইদিন বাঁচতে পারবেন কিনা সন্দেহ।

সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ রাত ৮:০৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×