মোবাইল টাওয়ারের সিগন্যালের রকমফের দেখেই আবহাওয়ার পূর্বাভাস দেওয়া সম্ভব। এর জন্য লাগে না কোন দামী যন্ত্রপাতি কিংবা উপগ্রহ চিত্র। ওয়াশিংটনের টেল আভিভ বিশ্ববিদ্যালয়ের গবেষক ডঃ পিনহাস আলপার্ট সম্প্রতি হাতে কলমে এটি করে দেখালেন। ডঃ আলপার্ট জানাচ্ছেন মোবাইলের বাড়বাড়ন্ত এখন সব শহরে। মোবাইলের ব্যবহার যত বাড়বে ততই বাড়বে মোবাইল টাওয়ারের। পূর্বাভাসের জন্য ঐসব টাওয়ারই যথেষ্ট। বাড়তি টাওয়ার বসানোর দরকার নেই। ঐ টাওয়ারের বিভিন্ন মোবাইল সংকেত পাঠানোর গতি থেকে একেবারে নিখুঁত বৃষ্টির পূর্বাভাস দেওয়া সম্ভব। গরম বাড়বে কি কমবে, শীত কতটা বাড়বে কি বাড়বে না সবটাই একশো শতাংশ নির্ভুল বলে দেওয়া যাবে। কী করে এটা হয় তারও ব্যাখা দিয়েছেন ডঃ আলপার্ট। তিনি জানিয়েছেন মোবাইল টাওয়ার যে রেডিও তরঙ্গ পাঠাতে থাকে তা বাতাসের আদ্রর্তাকে কমিয়ে দেয়। কোন্ সময় কোন এলাকায় আদ্রর্তার কীরকম পরিবর্তন হচ্ছে তা সহজে পাওয়া যায়। এই সামান্য তথ্য কম্পিউটার মডেলে ফেললে তা সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে কখন বৃষ্টি হবে। বৃষ্টি হলে কত সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। এক টাওয়ার থেকে দূরের টাওয়ারের তথ্যের তুলনা করে জানতে পারা যাবে বৃষ্টির প্রকোপ কতদূর হবে। একেবারে নামমাত্র খরচে যেকোন বড় শহর বা জেলার পূর্বাভাস পাওয়া যাবে। ইসরাইলের জুডিয়ান মরু এলাকায় দীর্ঘদিন সমীক্ষা চালিয়ে আশাতীত সাফল্য পেয়েছেন ডঃ পিনহাস অ্যালপার্ট।
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ রাত ১০:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


