এনডেভর ফিরলো
০২ রা আগস্ট, ২০০৯ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরির কাজ আরো প্রশস্থ হলো। জাপানের পাঠানো যন্ত্রপাতি মহাকাশে প্রতিস্থাপন করে শনিবার ভোররাতে পৃথিবীতে ফিরে এলো নাসার মহাকাশযান এনডেভর। চার মাস ধরে দিন-রাত পালা করে কাজ করে এদিনই পৃথিবীতে ফিরলো সাত নভঃশ্চর। স্পেস স্টেশন তৈরির পরবর্তী অভিযানে আগামী ২৩শে আগস্ট মহাকাশযাত্রা করবে নাসার যান ডিসকভারি।
শনিবার গভীর রাতে আমেরিকার ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারে এনডেভরের ফিরে আসার সঙ্গে সঙ্গে প্রবল উৎসাহে মেতে উঠলো বিজ্ঞানী মহল। কারণ এই স্পেস স্টেশন তৈরি মানবজাতির কাছেই একটি স্বপ্ন। সারা বিশ্বের সবকটি দেশ এই আন্তর্জাতিক স্পেস স্টেশন তৈরিতে সামিল হয়েছে। জাপানের ঝুলন্ত ল্যাবরেটরিটি নিয়ে ঐ ঝুলন্ত স্পেস স্টেশনের ওজন বেড়ে দাঁড়ালো ৩১০ টন। ল্যাবরেটরির পাশাপাশি একটি শূন্য থাকার উপযোগী শোওয়ার ঘর তৈরি করা হয়েছে এবার। এখানে কাজের পর নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে পারবেন স্পেস সেন্টারে কাজ করতে থাকা মহাকাশচারীরা। এই শোওয়ার ঘরের পোশাকি নাম কোলবার্ট। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টারে এনডেভর পৌঁছানোর সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেল পরবর্তী ডিসকভারি উড়ানের প্রস্তুতি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন