ভারত ও মিয়ানমার আবার বাংলাদেশের সমুদ্র এলাকায় জারিপ চালানোর চিন্তাভাবনা করছে আবার। তার আগে ভারত ও মিয়ানমার বাংলাদেশের গভীর সমুদ্রের প্রায় পুরোটাই দাবি করেছে জাতিসংঘে। মিয়ানমারের অভিসন্ধি জানতে পেরে গত ৬ জুন বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে আপত্তি জানালেও বরাবরের মতো নরম মনোভাব দেখাচ্ছে ভারতের প্রতি।
মিয়ানমার ও ভারতের দাবি অনুযায়ী সমুদ্রসীমা নির্ধারিত হলে চট্টগ্রাম বন্দরের সঙ্গে বহির্দেশীয় যোগাযোগ ব্যাহত হবে। চট্টগ্রাম বন্দরের সঙ্গে বিদেশের অন্য বন্দরের যোগাযোগের দু’টো চ্যানেল রয়েছে। সি লাইন অব কমিউনিকেশন-১ (এসএলওসি-১)-এর মাধ্যমে সিঙ্গাপুর ও এসএলওসি-২-এর মাধ্যমে কলম্বো বন্দরের সঙ্গে যোগাযোগ হয়। বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চল (ইইজেড) থেকে এখন সরাসরি ভারত মহাসাগরের মাধ্যমে আন্তর্জাতিক সমুদ্রে প্রবেশ করে এসব জাহাজ। ভারত ও মিয়ানমারের দাবি অনুযায়ী সমুদ্রসীমা নির্ধারিত হলে এসএলওসি ১ ও ২ দিয়ে চট্টগ্রাম বন্দরগামী জাহাজগুলোকে ভারত ও মিয়ানমারের সমুদ্রসীমা ব্যবহার করে আসতে হবে। অন্যদেশের ইইজেডের মধ্যদিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল অনেকক্ষেত্রই ব্যাহত হবে। এসএলওসি-১ ও ২ দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তখন ওই দেশের কোস্ট গার্ড বা নৌবাহিনীর কাছে জবাবদিহি করতে হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে বৈরী সম্পর্ক থাকলে নানা ঝামেলা হয়। এক্ষেত্রে বন্দরের মালিক দেশটির কিছুই করার থাকে না। এরকম পরিস্থিতি হলে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে জাহাজ চলাচল বাধাগ্রস্ত হবে।
বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌ-সীমানায় ভারত ও মিয়ানমার তেল-গ্যাস অনুসন্ধান করতে এলে সরকারের আপত্তিকে ইতিপূর্বে কোনো আমলই দেয়নি তারা। গত বছরে ডিসেম্বরের শেষদিকে ভারতীয় নৌ-বাহিনীর তিনটি এবং তার আগে ২ নভেম্বর মিয়ানমার সেন্টমার্টিন দ্বীপের প্রায় ৬০ নটিক্যাল মাইল দূরে তাদের তিনটি জাহাজ পাঠায়। দু‘ক্ষেত্রেই পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিবাদ জানিয়েছিল। তৎকালীন পররাষ্ট্র সচিব এ কারণে মিয়ানমার গেলেও ব্যর্থ হয়ে ফিরে আসেন। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার পিনাক রঞ্জনকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কিন্তু সকল জারিপ সম্পন্ন করেই বাংলাদেশের জলসীমা ত্যাগ করে ভারত ও মিয়ানমার। কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় আত্মতৃপ্তি পেতে থাকে যে তাদের কূটনীতিক প্রচেষ্টায় এ সফলতা এসেছে।
বঙ্গোপসাগরের বিরোধপূর্ণ জলসীমায় বাংলাদেশের দাবি উপেক্ষা করে মিয়ানমার তাদের এডি-৭ ব্লককে (বাংলাদেশের ৮ ও ১৩ নম্বর ব্লক) তেলগ্যাস উত্তোলনের প্রাথমিক কাজ সম্পন্ন করেছে। দক্ষিণ কোরীয় দাইয়ু কোম্পানি রিগিংয়ের প্রাথমিক কাজ শেষ করেছে, তবে তারা পরবর্তী পর্যায়ের কাজ অচিরেই শুরু করবে বলে জানা গেছে।
সূত্র জানায়, ইতোপূর্বে মিয়ানমার ম্যারিটাইম এয়ারক্রাফটের (সমুদ্রবক্ষে ওড়ার বিশেষ বিমান) মাধ্যমে বাংলাদেশের নৌ বাহিনীর ওপর মানসিক চাপ সৃষ্টির পাশাপাশি সামরিক অবস্থান ও সক্ষমতা সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছে। বাংলাদেশ নৌ বাহিনীর এ ধরনের কোনো এয়ারক্রাফট নেই।
এই দু'দেশের সাড়াশিঁ আক্রমণে আমরা ভোদাই বাঙ্গালী সমুদ্রের সার্বভৌমত্ব হারাতে যাচ্ছি শীঘ্রই।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ সকাল ৯:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


