বাংলাদেশে অতিরিক্ত সময় অবস্থান করছেন (ওভার-স্টে) পাঁচ সহস্রাধিক ভারতীয় নাগরিক। বাংলাদেশের বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি ও ব্যবসা-বাণিজ্যের নামে নির্ধারিত সময়ের ভিসা নিয়ে তারা দেশে প্রবেশ করলেও মেয়াদ শেষে ফিরে যাননি। এমনকি তারা দীর্ঘদিনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগও করে ভিসার মেয়াদ বাড়ানোর জন্য আবেদন করেননি।
ভিসার মেয়াদ শেষে যেসব ভারতীয় নাগরিক বাংলাদেশে অবস্থান করছেন তাদের ‘অবৈধ অভিবাসী’ হিসেবে চিহ্নিত করে তালিকা তৈরি করা হচ্ছে। এ কার্যক্রম শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে ভিসার মেয়াদোত্তীর্ণ ভারতীয় নাগরিকদের দেশে ফেরত পাঠাবে সরকার। জানা গেছে, বাংলাদেশে বর্তমানে পাঁচ সহস্রাধিক ভারতীয় নাগরিক ওভার স্টে করছেন।
স্বরাষ্ট্র সচিব আবদুস সোবহান সিকদার জানান, ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশি নাগরিকদের খুঁজে বের করা হবে। এজন্য তালিকা তৈরি করা হচ্ছে। তালিকাভুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারেরও নির্দেশ রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের একটি সূত্র থেকে জানা গেছে, যারা বাংলাদেশে অতিরিক্ত সময় অবস্থান করছেন তাদের ওয়ার্ক পারমিটে উল্লিখিত ঠিকানা অনুযায়ী খোঁজা শুরু হয়েছে। তবে তাদের প্রায় কাউকেই নির্ধারিত কর্মস্থলে পাওয়া যায়নি। তারা যে প্রতিষ্ঠানে চাকরি করার কথা বলে বাংলাদেশে এসেছিলেন সেসব প্রতিষ্ঠানের কর্ণধাররা জানিয়েছেন, তাদের অনেকেই অন্যত্র চাকরি নিয়েছেন। আবার কেউ কেউ চাকরি ছেড়ে নিজেই ব্যবসা শুরু করেছেন। তবে তাদের বর্তমান অবস্থান সম্পর্কে চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো সুনির্দিষ্টভাবে কিছু জানাতে পারেনি।
দায়িত্বশীল এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ভারতীয় বিচ্ছিন্নতাবাদী দলের মোস্ট ওয়ান্টেড, টপটেরর ও চিহ্নিত ক্রিমিনালদের অনেকেই ভুয়া নাম ঠিকানা ব্যবহার করে সেদেশ থেকে বিজনেসম্যান হিসেবে পাসপোর্ট তৈরি করে ভিসা সংগ্রহ করে বাংলাদেশে ঢুকেই নিখোঁজ হয়ে গেছে। বিভিন্ন অপরাধ, নাশকতা ও সন্ত্রাসীমূলক কর্মকা- করতে গিয়ে তাদের দু’একজন ধরা পড়লেও একটি বড় অংশ দীর্ঘদিন ধরে লাপাত্তা রয়েছে।
সম্প্রতি সময়ে মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের সহযোগী দাউদ মার্চেন্ট, আরিফ ও জাহিদ এবং পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার নেতা মনসুর আলী ওরফে হাবিবুল্লাহ ও ওবায়দুল্লাহ গোয়েন্দাদের হাতে ধরা পড়ে। গ্রেপ্তারকৃত জঙ্গি দু’নেতা গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা মাদ্রাসার মেধাবী ছাত্রদের মোটিভেট করে বাংলাদেশে জঙ্গি সংগঠনের কর্মকা- বিস্তৃতি করার মিশন নিয়ে ভারত থেকে এসেছে। দাউদ মার্চেন্ট, আরিফ ও জাহিদ জানিয়েছে, আন্ডারওয়ার্ল্ডের কানেকশন প্রশস্ত করার টার্গেট নিয়ে তারা বাংলাদেশে অবস্থান করছিল। গ্রেপ্তার এসব জঙ্গি ও টপটেরররা স্বীকার করেছে, তাদের মতো ভারতীয় মোস্ট ওয়ান্টেডদের অনেকেই ভিসা নিয়ে বৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার পর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আছে।
র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাংলাদেশে আত্মগোপন করে থাকা এসব ভারতীয় মোস্ট ওয়ান্টেডরা দেশের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। তারা কোথায় কোন মিশন নিয়ে অবস্থান করছে তা সরকারের জানা নেই। এতে করে জাতীয় নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ভিসার মেয়াদোত্তীর্ণ ভারতীয় চাকরিজীবী ও ব্যবসায়ীদের পাশাপাশি বাংলাদেশে বিভিন্নভাবে আত্মগোপন করে থাকা সন্ত্রাসী, জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের গ্রেপ্তারে ‘স্পেশাল ড্রাইভ’ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছ থেকে একটি তালিকা পাওয়া গেছে।
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


