somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিকিৎসক নিয়োগের ঘোষণাতেই তৎপর স্বাচিপ-- সোনার বাংলা চিকিৎসক পরিষদ

২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




এডহক ভিত্তিতে কয়েক হাজার চিকিৎসক নিয়োগে প্রধানমন্ত্রীর ঘোষণার সঙ্গে সঙ্গে তৎপর হয়েছে উঠেছে আওয়ামী লীগ সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ)।

কোনও বিজ্ঞাপন এখন পর্যন্ত না হলেও ওই পদগুলোতে নিজেদের লোক ঢোকাতে তালিকা তৈরি শুরু করেছে তারা। বিএনপি-জামায়াত জোট সরকারের সময় বিএনপি সমর্থক চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ড্যাব) স্বাস্থ্য খাতে নিয়োগ কুক্ষিগত করে রেখেছিল বলে অভিযোগ রয়েছে। দিন বদলের প্রতিশ্র"তি দিয়ে আওয়ামী লীগ এবার ক্ষমতায় গেলেও এখন আগের ধারায়ই চলতে চাইছে স্বাচিপ।

গত ১০ জুলাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্ষপূর্তির অনুষ্ঠানে ৬ হাজার চিকিৎসক পদ শূন্য রয়েছে জানিয়ে এডহক ভিত্তিতে নিয়োগের ঘোষণা দেন। এর আওতায় নিয়োগ পেতে স্বাচিপ সারাদেশ থেকে ৮০০ চিকিৎসকের একটি তালিকা ইতোমধ্যে তৈরি করেছে। তালিকা প্রণয়নের কাজ এখনও চলছে। এ তালিকার ভিত্তিতেই নিয়োগ দেওয়া হবে বলে স্বাচিপ নেতারা বলছেন বলে অনেক চিকিৎসক জানিয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্বাচিপের কয়েকজন নেতা-কর্মী (ইন্টার্নি সমাপ্ত করা বা শেষ পর্যায়ে আছেন) চিকিৎসকদের দিয়ে একটি ফরম পূরণ করাচ্ছেন। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন হাসপাতালের সার্জারি বিভাগের অনারারি মেডিকেল অফিসার ও স্বাচিপের ছাত্রবিষয়ক সহসম্পাদক ডা. রাজিবুল হক রনি।

গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে হাসপাতালের ডক্টরস কেন্টিনে ডা. রনি চিকিৎসকদের নিয়ে একটি বৈঠকও করেন।

বৈঠকে উপস্থিত ছিলেন এমন একজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, "ওই বৈঠকে রনি সবার হাতে একটি ফরম ধরিয়ে দিয়ে তা পূরণ করতে বলেন। তিনি বলেন, এ ফরমগুলোর ভিত্তিতে যাচাই-বাছাই করে তালিকা তৈরি করা হবে ও নিয়োগ দেওয়া হবে। স্বাচিপের পক্ষ থেকে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

"রনি ও তার সহকর্মীরা উপস্থিত সবাইকে বলে দেয়, বিএনপি সমর্থক ড্যাব-এর কর্মী-সমর্থকরা যেন কোনোভাবেই এ ফরম পূরণ করতে না পারে। এমনকি বিতরণ করা ফরম ফটোকপি করে কেউ যেন জমা দিতে না পারে, সে জন্য সতর্কতা হিসেবে ফরমের পিছনে স্বাক্ষর করে দেওয়া হচ্ছে।"

ফরম বিতরণ ও তালিকার তৈরির বিষয়টি স্বীকার করে রাজিবুল হক রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঢাকা মেডিকেল কলেজের যে সব চিকিৎসককের চাকরি হয়নি, তাদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। আমরা চাই ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের চাকরি হোক। কারণ তারা মেধাবী।"

এ তালিকা দিয়ে কী করা হবে- জানতে চাইলে তিনি বলেন, "প্রয়োজন হলে দেখব, কী করা হবে।"

হাসপাতালের ডক্টরস কেন্টিনে রোববার দুপুর ১টার দিকে বৈঠক করে পূরণ করা ফরম জমা নেওয়া হয়। নতুন করে আবার ফরম বিতরণ করা হয়। কয়েকজন চিকিৎসককে দায়িত্ব হয়েছে ফরম বিতরণ ও গ্রহণের।

চিকিৎসকরা জানিয়েছেন, যাদের ইন্টার্নি শেষ হয়ে গেছে কিন্তু বিসিএস হয়নি তাদের মধ্যেই ফরম বিতরণ করা হচ্ছে। এদের অনেকের ইন্টার্নি শেষ হয়ে গেলেও অবৈধভাবে তারা ইন্টার্নি হোস্টেলে অবস্থান করছেন বলে অভিযোগ রয়েছে।

তবে এ ধরনের তালিকা তৈরির জন্য কাউকে দায়িত্ব দেওয়া হয়নি বলে জানান স্বাচিপ সভাপতি রুহুল হক। "স্বাচিপের পক্ষ থেকে কাউকে এ ধরনের কোনও দায়িত্ব দেওয়া হয়নি। এছাড়া এখনও নিয়োগের বিজ্ঞাপনই তো দেওয়া হয়নি।"

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বলেন, "অ্যাডহক নিয়োগের জন্য আইন সংশোধন করা হয়েছে। নিয়ম মেনে স্বচ্ছভাবেই নিয়োগ দেওয়া হবে। কোনও ধরনের স্বজনপ্রীতি বা দলীয় প্রীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।"
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০০৯ রাত ১১:১৪
৬টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×