somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়ান ইলেভেনের রুপকথা

০৮ ই আগস্ট, ২০০৯ সকাল ৭:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এক-এগারোর রূপকারেরা জরুরি অবস্থা জারির পরিকল্পনা করেছিলেন অনেক আগেই। তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়ে আইনি পরামর্শও নিয়েছিলেন তারা। পরিকল্পনার অংশ হিসেবে আওয়ামী লীগকে নির্বাচন বর্জনের পথে আনার চেষ্টাও ছিল। সাবেক সেনাপ্রধান ওই সময়ের অনেক তৎপরতার কথা লিখেছেন তার ‘শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ’ বইয়ে।

এ কারণে এক-এগারোর রূপকারদের অনেকে তার ওপর নাখোশ। তারা মনে করেন, এতে স্বেচ্ছায় সকল দায় ঘাড়ে তুলে নেয়া হয়েছে। ওই বইয়ের কারণে বঙ্গভবনে সেদিন গিয়ে যারা তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদকে বাধ্য করেছিলেন তাদের পরিকল্পনামতো কাজ করতে তারা সবাই বেকায়দায় পড়তে পারেন আইনিভাবে। বস্তুত জরুরি অবস্থা জারি ও প্রধান উপদেষ্টার পদ ত্যাগ করতে তৎকালীন প্রেসিডেন্ট অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদকে বাধ্য করার বিষয়টি যাতে পরে প্রমাণ না করা যায় সেজন্য বিভিন্ন প্রস্তুতি নিয়েছিলেন তারা।

ঘটনার সময় সে অনুযায়ী কৌশলও অবলম্বন করেছিলেন। এ জন্য কাগজপত্রে প্রেসিডেন্টের সই নেয়া হয় ঠিকঠাক মতো। সশস্ত্র বাহিনীর প্রধান হিসেবে এবং তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করতেই প্রেসিডেন্ট এসব করেছেন এটা প্রমাণ করা ছিল তাদের উদ্দেশ্য। রূপকাররা দেখাতে চেয়েছেন, সর্বাধিনায়ক প্রেসিডেন্টের নির্দেশেই ওয়ান ইলেভেন হয়েছে। কিন্তু প্রকৃত সত্য অন্য রকম। প্রেসিডেন্ট বাধ্য হয়েই করেছিলেন সবকিছু। ভবিষ্যতে বিপদ হতে পারে এমন আশঙ্কা করে রূপকারেরা সব ব্যবস্থা করে রাখেন আগেভাগে। কাগজপত্রাদিও সেভাবে তৈরি করা হয়।

এক-এগারোর রূপকারেরা কাগজে-কলমে দেখিয়েছেন ২০০৭ সালের বহুল আলোচিত ১১ই জানুয়ারিতে সংঘটিত সেনাবাহিনীর সব ধরনের তৎপরতা ইয়াজউদ্দিনের নির্দেশেই হয়েছে। সে অনুযায়ী সেনাসদর দপ্তরের নির্দেশে নবম পদাতিক ডিভিশন ঢাকার দিকে যাত্রা করেছিল। দেশে জরুরি অবস্থা জারির পরিকল্পনা এবং এ ব্যাপারে আইনি পরামর্শ নিয়েছিলেন রূপকারেরা। দেশের পরিস্থিতি খারাপ হওয়ায় এবং অভ্যন্তরীণ গোলযোগ ও গৃহযুদ্ধের আশঙ্কায় প্রেসিডেন্ট সব কিছু করেছেন এটা প্রমাণে একটি খসড়া তৈরি করা হয় তখন।

জরুরি অবস্থা জারির পরিকল্পনা এবং সে অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিয়ে নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়েও আইনি পরামর্শ নেয়া হয়েছিল। সাবেক সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ নিজেই ‘শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ’ বইটি লিখে ওই সময়ের অনেক ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন। তবে কেন ওয়ান ইলেভেন হলো, কারা করলো, এর পেছনের ইন্ধনদাতা ও মদতদাতা কারা, কারা শক্তি ও সাহস যুগিয়েছেন, কি কথা হয়েছিল, কোন শর্তে তা করা হয়েছিল, মাইনাস টু ফর্মুলা কেন করা হয়েছিল এ নিয়ে জেনারেল মইনের বইয়ের বাইরেও অনেক সত্য রয়েছে। বস্তুত জেনারেল মইনের বই তাদের উপকার করার চেয়ে অপকারই করেছে।

পরিকল্পনা অনুযায়ী আওয়ামী লীগকে নির্বাচন বর্জন করার পথে নিয়ে আসার জন্য তাদের মাঠ পর্যায়ের চিত্র না তুলে ধরে মিথ্যা তথ্য জানানো হয়। পরে আওয়ামী লীগ নির্বাচন বর্জনের সিদ্ধান্ত ঘোষণা করায় তাদের হাতে একটি বড় সুযোগ এসে যায়। তারা জরুরি অবস্থা জারির পথ সহজেই পেয়ে যায়। তারপরও কেমন করে দেশে জরুরি অবস্থা জারি করানো হবে এ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল রূপকারদের মধ্যে। তাদের আশঙ্কা ছিল, প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহম্মেদ বেঁকে বসলে তারা বেকায়দায় পড়তে পারেন। তিনি জরুরি অবস্থা জারি না-ও করতে পারেন। এরই অংশ হিসেবে প্রেসিডেন্টের কাছে জরুরি অবস্থা জারির পরিস্থিতি উপস্থাপন করা হয়। জাতিসংঘ থেকে সৈন্য ফেরত পাঠানোর হুমকিও ছিল পরিকল্পিত।

রূপকাররাই দিন-দুপুরেই শেষ বারের মতো সব কাজ করে ফেলার সিদ্ধান্ত নেন। প্রধান উপদেষ্টার পদ ত্যাগ, জরুরি অবস্থা জারি করা, সেনাবাহিনী মোতায়েন করা সব কিছুর সিদ্ধান্তেই ইয়াজউদ্দিনের স্বাক্ষর নেয়া হয়।

ওই দিন প্রেসিডেন্টের ভাষণের বিষয়েও আরেকটি কাগজে স্বাক্ষর নেয়া হয়। ভাষণটি লেখা হয়েছিল আগেই। কেবল তাকে টেলিভিশনে রেকর্ডিংয়ের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। ওই ভাষণের কপি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে প্রেসিডেন্ট ছাড়া অন্য কেউ তাকে জরুরি অবস্থা জারি করাতে বাধ্য করেছিলেন এমনটি কোনভাবেই প্রমাণিত না হয়। বঙ্গভবনে তৈরি করে আনা কাগজে স্বাক্ষর করার আগে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সময় চেয়েছিলেন। পরামর্শ করতে চেয়েছিলেন স্ত্রীর সঙ্গে। তবে তাকে কোন সময় দেয়া হয়নি।

ওই সময় সমস্যা সমাধানের লক্ষ্যে যখন দফায় দফায় আলোচনা চলছিল তখন রাজনীতিবিদদের কাছে নানা দিক থেকে মিথ্যা খবর রটানো হয়। ওয়ান ইলেভেনের রূপকাররা চেয়েছিলেন সমস্যার যাতে সমাধান না হয়। সাধারণ মানুষের মধ্যে ওই সময়ে রাজনীতিবিদদের ওপর তৈরি হওয়া বিতৃষ্ণার ওপর ভর করেই জারি হয় জরুরি অবস্থা। সূচনা হয় ওয়ান ইলেভেনের নীল-নকশার। সেনাবাহিনী জরুরি অবস্থা জারির পর সহযোগিতা করবে এই বিষয়টি সংবিধানে উল্লেখ থাকলেও প্রেসিডেন্টকে দিয়ে একটি চিঠি স্বাক্ষর করানো হয়েছিল। ওই চিঠিতে তিনি সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। তার ওই চিঠির প্রেক্ষিতেই সেনাসদর দপ্তর সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয়। এমনকি নবম পদাতিক ডিভিশন ওই দিন মাঠে নামে প্রেসিডেন্টের আদেশের পরই। ২০০৭ সালের ১১ই জানুয়ারি সাঁজোয়া যান যাত্রার সঙ্গে সঙ্গেই খবর রটে যায় সেনাবাহিনী মাঠে নেমেছে।

জরুরি অবস্থা জারির বিষয় থেকে শুরু করে অন্যান্য বিষয়েও রূপকাররা আইনি পরামর্শ নিতেন। রাজনীতিবিদরাও অনেকে কিছু আগে জানলেও ওই পরিকল্পনার কতখানি কি ব্যাপকতা তা বুঝতে পারেননি। জরুরি অবস্থা জারির নীল নকশা ৭২ ঘণ্টা আগেই আঁকা হয়ে যায়। এ কারণে ওই সময়ে রূপকাররা ছিলেন অনেকটাই নিশ্চিন্ত। তারা জরুরি অবস্থা জারির আগের দিন পর্যন্ত অনেকটাই ব্যস্ত ছিলেন তাদের স্বাভাবিক কাজকর্মে। ১১ই জানুয়ারি সকাল থেকে তারা কর্মব্যস্ততায় মেতে ওঠেন তাদের পরিকল্পনা সফলের অভিযানে। দফায় দফায় বৈঠক হয়। বেলা দেড়টার দিকেও একবার অনিশ্চয়তা দেখা দেয়ায় ওই সময়ে একজন একটু আপত্তি করে বসেন। এত বড় ঝুঁকি নেয়া ঠিক হবে কিনা এ নিয়ে তার মধ্যে শঙ্কা ছিল। আর ওই শঙ্কার কারণে তিনি অন্য সহযোগীদের আরও একবার ভেবে দেখতে বলেছিলেন। তখন তাকে নিশ্চয়তা দেয়া হয়েছিল। বলা হয়েছিল, স্যার কোন চিন্তা করবেন না। একবার অনুমতি দিন স্যার। এরপরই ওই কর্তা ব্যক্তি রাজি হন এবং অনুমতি দেন। শুরু হয়ে যায় ওয়ান ইলেভেন বাস্তবায়নের মাঠ পর্যায়ের সরাসরি অপারেশন। ড. ইউনূস প্রধান উপদেষ্টা হতে রাজি না হয়ে তারই ঘনিষ্ঠ বন্ধুকে প্রধান উপদেষ্টা করার পরামর্শ দেন। রাত তিনটার দিকে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ফখরুদ্দীন আহমদকে বসানোর নিশ্চয়তা পাওয়ায় ওয়ান ইলেভেনের রূপকাররা স্বস্তির নিঃশ্বাস ফেলেন।
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×