গত ১১ মার্চ ২০১৩ রোজ সোমবার, সাপ্তাহিক রিপোর্টিং পত্রিকার একটি রিপোর্ট হুবহুব তুলে দিলাম।
কুইক রেন্টালের উদ্যেগক্তারা চাচ্ছে এদেশে দীর্ঘমেয়াদি বিদ্যুৎ
স্টাফ রিপোর্টঃ এদেশে কর্মরত কুইক রেন্টাল বিদ্যুৎ কোম্পানীর উদ্যোক্তারা এখন দীর্ঘমেয়াদি ব্যবসা চালানোর চেষ্টা চালাচ্ছে। ইতোমধ্যে অধিকাংশ কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন এসব কুইক রেন্টালের উদ্যোক্তরা ইজিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার (আইপিপি) বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন পেতে জোর দৌড়ঝাঁপ শুরু করেছে। যাতে তারা দীর্ঘমেয়াদি এদেশে বিদ্যুৎ ব্যবসা অব্যাহত রাখতে পারে। এজন্য ইতোমধ্যে কয়েকটি ভাড়াচালিত বিদ্যুৎ কেন্দ্রই তাদের কেন্দ্রের ধরন পরিবর্তনের জন্য আবেদন করেছে। এক্ষেত্রে তাদের যুক্তি হচ্ছে- একটি নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দীর্ঘসময় খরচ না করে বরং এসব কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র থেকেই এখন থেকে বিদ্যুৎ কেনা হোক। কিন্তু উদ্যোক্তাদের এ যুক্তি মানতে নারাজ এদেশের বিদ্যুৎ বিশেজ্ঞরা। তাদের মতে ভাড়ায চালিত বিদ্যুৎ কেন্দ্রের মাধ্যমে কখনোই দেশের বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। মুলত স্বল্পমেয়াদে দ্রুত উৎপাদনের জন্য এ দরনের প্রকল্প হাতে নেয়া হয়।
এক্ষেত্রে উচ্চ দামে বিদ্যুৎ কিনতে গিয়ে রাষ্ট্রকে বিশাল ভর্তুকি গুনতে হয়। সেক্ষেত্রে নিদিষ্ট মেয়াদ শেষে এসব বিদ্যুৎ কেন্দ্রকে স্থায়ী হওয়ার সুযোগ দিলে রাষ্ট্রের ভর্তুকির চাপ সামাল দেয়া কঠিন হয়ে দাঁড়াবে। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশের বিদ্যুৎ বিপর্যয় দ্রুত সামাল দিতে বর্তমান সরকার ক্ষমতাসীন হয়েই মিশ্র জ্বালানিতে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহন করে। এজন্য বিপুল ভর্তুকি দিয়ে উচ্চমূল্যের ফার্নেস অয়েল ও ডিজেল আমদানি করতে হয়। কারন দেশে কর্মরত কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর মধ্যে দুটি ছাড়া বাকিগুলো তরল জ্বালানি নির্ভর। এসব বিদ্যুৎ কেন্দ্র চালাতে গিয়ে বিশ্ববাজার থেকে উচ্চ মূল্যে কেনা তরল জ্বালানির ব্যবহার বেড়ে যাওয়ায় বেড়ে গেচে বিদ্যুৎ খাতে ভর্তুকির পরিমান। চলতি বছরের প্রখম ৬ মাসে এ খাতে সরকারের ভর্তুকি দিতে হয়েছে ৬ হাজার ৮৫ কোটি টাকা। আহামি অর্থবছরে এ ভর্তুকির পরিমান বেড়ে দাঁড়াবে ৮ হাজার ২২৭ কোটি। পিডিবিরও আশঙ্কা তেলচালিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর ওপর নির্ভরতা না কমানো গেলে ভর্তুকি আগামীতে আরো বাড়বে।
রিপোর্টটিতে আরো অনেক কিছু উল্লেখ করা হয়, পিডিবিতে কর্মরত এক বড় ভাইয়ের সাথে আলাপ করে রিপোর্টটি যে সঠিক তা জানতে পারলাম। এখন প্রশ্ন হলো জাতির ঘাড়ে সিন্ধাবাদের ভূতের মত চেপে বসা কুইক রেন্টাল থেকে আমরা কতটুক উপকৃত? আমাদের দেশের বৃহৎ জন সাধারন বিদ্যুৎ সুবিধা থেকে বঞ্চিত, দেখা যাচ্ছে সরকার শুধু মাত্র কুইক রেন্টালে যে ভর্তুকি দিচ্ছে তার অর্ধেকও দিচ্ছেনা দেশের ৭০% মানুষ নিজেদের জীবিকা ধারন করে যে কৃষিখাত থেকে সেই কৃষিখাতেও। তাহলে একটি বিশেষ শ্রেণীর জন্য খেটে খাওয়া মানুষের ভ্যাট,টেক্স এর টাকা নিয়ে তা ব্যয় করা হচ্ছে কুইক রেন্টাল নামক দলীয় কিছু ব্যবসায়ীর ভর্তুকির জন্য। স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু মুক্তি পাইনি, তাইতো স্বাধীনতার ৪২ বছর পার হবার পরেও স্বাধীনতার বিরোধীদের বিচারের দাবী নিয়ে রাস্তায় নামতে হয় স্বাধীনতার স্বপক্ষের দাবীদার দলটি সরকারে থাকার পরেও। এতেই কি প্রমানতি হয় না এরা আসলে স্বাধীনতার স্বপক্ষের দাবীদার বলে নিজেদের তুলে ধরে শুধু মাত্র ক্ষমতার বৈতরী পার হবার জন্য।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




