ঘটনাটা আজ দুপুর আনুমানিক ৩.০০ টায় হবে। ঘরে তালা দিয়ে গেলাম চা দোকানে, চা খেয়ে যথারীতি বেশ কিছু সময় আড্ডা দিয়ে বাসায় ফিরে দেখি আমার রুমের তালার কড়া ভেঙ্গে অফিসের ল্যাপটপ, ক্যামেরা চুরি গেছে। মেজাজ পুরাই হট, এর কিছুক্ষন পরে পাশের বাড়িতে চুর করতে গিয়ে ধরা পড়ল একজন, দ্রুত সেখানে গিয়ে চোরকে নিজ জিম্মায় নিয়ে অনেক বুঝালাম, কোন কাজ হলো না। এলাকার ছোট ভাইয়েরা বলল ভাই আমাদের কাছে ২ ঘন্টার জন্য ছেড়ে দেন। তারা বেশ কিছু আদর যত্ন করার পরে স্বীকার করল আমার বাসার জিনিস সাথে থাকা চোরদের নিকট দিয়ে পাশের বাড়ির অপারেশনে গেছে। কয়েক জনের নাম বলল যাদের অবস্থান পাশের হাজারীবাগ বৌ বাজার এলাকায়। ছোট ভাইয়েরা এক গ্রুপ হানা দিল বৌ বাজার, ঘটনাক্রমে পেয়ে গেল চোরদের এক লিডারের বাইক, অতি উৎসাহী এক ছোট ভাই বাইক নিয়ে আসল। এসব করতে করতে রাত প্রায় ৯.৩০ টা। এর ভিতরে চোরের লিডার ঐ এলাকার এক জাতীয় পার্টির রাজনৈতিক নেতাসহ প্রায় ৮০/৯০ জন নিয়ে জিগাতলা হাজির। এক কথা দুই কথায় বাধলো ক্যাচাল, চোরের পক্ষের একজনের মাথায় পড়ল বাড়ি এর মাঝে আসল যথা-রীতি বাংলা সিনেমার শেষ সিন, পুলিশ এসে ঝামেলা কমানোর জন্য আমাকে বলল ভাই চলেন আপনি একটা অভিযোগ দেন আমরা আপনার জিনিস বের করার ব্যবস্থা নিচ্ছি। এলাকায় ছোট ভাইদের ঠান্ডা করে গেলাম থানায়, এরই মাঝে কথায় কথায় পুলিশ অফিসার জানতে চাইল কি করি? বলার পর বলল বস আপনার জিনিস আমরা যে করে হোক বের করব। থানায় ঘন্টাদেড়েক ছিলাম এর মাঝে চারটা জি.ডি হলো আমাদের এই থানায় জি.ডি প্রতি ৩০০ টাকা লাগে, আমার সামনে তারা কোন টাকা নেয় নাই। এক অফিসার বলল বস চলেন বের হই এর ভিতরে আমার অভিযোগ লেখা শেষ সই করে বের হবার পর অফিসার এক প্যাকেট বেনসন ধরিয়ে দিয়ে বলল বস ওসি স্যার এর পক্ষ থেকে এটা আপনার জন্য। আপনাকে বলেছ আপনার জিনিস উদ্ধার হবে, আর আপনিতো এলাকার এই থানা নিয়ে কিছু লিখবেন না দয়া করে। আপনার সামনেইতো দেখলেন আমরা কতটা ফেয়ার জি.ডি করতে কোন টাকা নেই না। আমি বললাম আমার জন্য আপনাদের ১২০০ টাকা লস হলো, অফিসার মুসকি হেসে বলল চলেন আপনার বাসায় নামিয়ে দেই।
হাতে নাতে চোর ধরে থানায় গিয়ে পুলিশের লস!

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৫টি মন্তব্য ৩৫টি উত্তর
আলোচিত ব্লগ
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন
আর্ন্তজাতিক সাফল্য

আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
সবই তোর ভালোর জন্য
আমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।