somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরল রোগাক্রান্ত বিথীর ডান স্তনে অপারেশন আগামী শনিবার

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমাদের সময়.কম : ২৩/০৭/২০১৬



সন্দেহভাজন বিরল রোগ উয়ের উল্ফ সিনড্রমে আক্রান্ত ১২ বছর বয়সী বিথীর ডান স্তনে অপারেশন হতে যাচ্ছে আগামী শনিবার। গত ২০ জুন বিথীর বাম স্তনে প্রথম অপারেশন হয়েছিল। সেসময় বাম স্তন থেকে নয় কেজি ৪০০ গ্রাম বাড়তি মাংস কেটে ফেলেছিলেন চিকিৎসকরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সার্জারি বিভাগের অধীনে আসন্ন অপারেশনটি বিথীর দ্বিতীয় অপারেশন বলে জানান বিথীর বাবা আবদুর রাজ্জাক।

বিথীকে নিয়ে গত ২৬ এপ্রিল আমাদের সময় ডটকমে ‘বিথীর বিরল রোগ, ওয়েরউল্ফ নাকি হার্সুটিজম’ শীর্ষক শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।

শনিবার দুপুরে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বিথীকে পাওয়া গেছে, বিএসএমএমইউর সার্জারি বিভাগের বিছানায়। তার পাশে ছিলেন বাবা আবদুর রাজ্জাক ও মা বিউটি আক্তার। আবদুর রাজ্জাক বলেন, ওর কী এমনে বইয়া থাকনের বয়স? স্কুল নিয়া চিন্তা করে। মাইঝে মইধ্যে আমাদের জিগায়, পরীক্ষা না দিতে পারলে আগামীতে ক্লাস সেভেনে কেমনে উঠবো? এমনে তো ভালই, খাইতাছে, ঘুমাইতাছে।

বিথীর মুুখম-ল, হাত ও পায়ে ঘন কালো বর্ণের অস্বাভাবিক বড় লোম। বুকে-পিঠেসহ দেহের অন্যত্রও একই অবস্থা। একইসঙ্গে ১১ বছর বয়স থেকে বিথীর স্তনের আকৃতি অস্বাভাবিক আকারে বাড়তে থাকে। তার সামনের উপরের দাঁতের রঙও বিবর্ণ। দেখতে মাংস পি-ের মতো।

৯৯দিন ধরে বিএসএমএমইউতে বিথীর চিকিৎসা চললেও চিকিৎসকরা এখনও রোগটি সম্পর্কে পরিষ্কার করে বলছেন না, রোগটি কী ওয়েরউল্ফ নাকি হার্সুটিজম। বিথীর ব্যাপারে চিকিৎসার সঙ্গে সরাসরি যুক্তরা সাংবাদিকদের সঙ্গে কথা বলতেও নারাজ।

জানা যায়, বাম স্তনে অপারেশন হওয়া ছাড়াও বিথীর মুখম-লে লেজার থেরাপি দিয়ে লোম অপসারণ করা হয়েছিল। বর্তমানে লোম আবার বৃদ্ধি পেয়েছে।

একমাত্র মেয়ে আরোগ্য লাভ করবেন- এমন আশা নিয়ে আজও দিন যাচ্ছে আবদুর রাজ্জাক-বিউটি আক্তার দম্পত্তির। রাজ্জাক বলেন, আমি ভাড়া করা মোটর সাইকেল দিয়া যাত্রী টানি। ওর চিকিৎসার জন্য অনেক টাকা দরকার। আমার ব্যর্থতা একটাই, টাকা নাই। ওয়াল্টন গ্রুপ ছাড়াও দেশ-বিদেশের অনেক মানুষ সাংবাদিক গো লেখার মাধ্যমে জাইন্না আমার মেয়ের চিকিৎসায় সাহায্য করছে। সবার সহযোগিতা লইয়াই বিথীর চিকিৎসা এহন পর্যন্ত চালাইতে পারতাছি। সাংবাদিকরা প্রথমে লেখনের পর যেমনে ফোন পাইতাম, সহযোগিতা পাইতাম, এখন সেইটা পাই না। আমার মেয়েরে জানি কেউ না ভুলে। সবার সাহায্য না পাইলে পারুম না মেয়ের চিকিৎসা করাইতে (বিথীকে কেউ সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করতে পারেন ০১৭১০৫২১৪৭৯। এটি বিকাশ নম্বর ও বিথীর বাবার ব্যক্তিগত মোবাইল নম্বর)।

বিরল রোগাক্রান্ত বিথীর ডান স্তনে অপারেশন আগামী শনিবার
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×