somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাউরুটির হাতছানি-১

২০ শে আগস্ট, ২০০৯ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার একান্ত নিকটের বন্ধু, আশিক। আধুনিকতার জেল্লা পরিহিত। আবার মাঝে মাঝে নিতান্ত গেঁয়ো স্বভাবের। সব মিলিয়ে মোটামুটি ভালই রহস্যজাল সে তার চারপাশে বুনতে পারে। কে না চায় নিজেকে একটু রহস্যময় রাখতে। তবে আমার কাছে ওর এই জালটির সুতোর মার প্যাঁচ পরিষ্কার ছিল। কেননা ওর পরিবারের সাথে আমার মান্ধাতার আমল হতে পরিচয়। ওর মায়ের দিকের পুরো চৌদ্দ না হলেও গোটা সাত-পাঁচ গোষ্ঠী আধুনিকতার গড্ডালিকা প্রবাহে গা ভাসানো। আবার বাবার দিককার প্রায় একই সংখ্যক গ্রামীণ পরিবেশের ম্যাঁদামারা বাতাস খাওয়া। তাই ওকে একপ্রকার সংকর বৈশিষ্ট্যসম্বলিত জীবই বলা যায়। যাক পাঠক, আপনারা আর বিরক্ত হবেন না। আশিকের চারিত্রিক বৈশিষ্টরুপী লেবুটা আমি আর কচলাবোনা। লেবু বেশী কচলালে যে তিতা হয় তা খাদকমাত্রই জানেন। আর আমরাতো সবাই খাবার ওপরেই বেঁচে আছি, নাকি? এবার আসল ঘটনায় আসা যাক। আমরা দু’বন্ধু মিলে একদিন স্কুলে যাচ্ছি। হঠাৎ মনে হল, স্কুল এত দূরে কেন? কাকতালীয়ভাবে দু’জনের একই সাথে মনে হল। মনে হওয়ার কিছুক্ষণ পরেই বের হল, কাকতালীয়ভাবে মনে হবার কারণ একই এবং তা হল, না খেয়ে আসা। আমি না খেয়ে এসেছি কারণ আম্মার সাথে রাগ করেছি, আশিক না খেয়ে এসেছে কারণ ওর আম্মার সাথে ও রাগ করেছে। অতএব, কাকতালীয়ভাবে...........................। তা এত কাকের সমারোহ দেখে কিন্তু আমাদের মন ভুলল না। আমরা কি ছেলেমানুষ নাকি যে, শুধু কাক দেখে ভুলে যাব। পেটের ভেতরে দু’জনেরই কুরুক্ষেত্র বেঁধে গেছে। কিছুক্ষণ পর ব্যাথা একটু একটু করে বাড়ছে আর জানান দিচ্ছে কর্ণ ক্ষতম, শল্য ক্ষতম! অতএব আমাদের আর দেরী করা যাবে না। যে কোন সময় ভীষ্ম পর্ব ক্ষতম হয়ে যেতে পারে। তাই তাড়াতাড়ি এক ফন্দি আঁটলাম। আজকে আর স্কুলে যাব না। কারণ অংক ক্লাসে আজকে একটা বেত্রাঘাত পর্ব আছে। এই ক্ষুধাপীড়িত দুর্বল শরীর উক্ত পর্বের নাচ গান সহ্য নাও করতে পারে।অতঃপর স্কুলের কাছের দোকানে গিয়ে বসলাম। দোকানের পাঊরুটি, কলাগুলো যেন আমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছে। হঠাৎ আমার মনে হল আমার পকেটটা যেন গড়ের মাঠের মত লাগছে। হাত দিলাম এবং নিশ্চিত হলাম যে সেটা প্রকৃতই গড়ের মাঠ এবং ফুটবল খেলার সম্পূর্ণ উপযোগী।

{ অ, ট, *** টাইপ করতাছি এমন সময় মনে হইল বাম পায়ের গোড়ালীতে কি জানি। তাকাইয়া দেহি একটা গায়ে কালা ডোরাওয়ালা টিকটিকি। ঝাইড়া ফালাইলাম। ছোটবেলায় বইয়ে পড়ছি টিকটিকির রক্ত সাদা। কিন্তু ঐটা ভুল। আমি নিজে দেখছি টিকটিকির রক্ত লাল। আমার পায়ের নিচে একবার একটা টিকটিকি পইড়া চেটকাইয়া গেছিল। ঐটার রক্ত আছিল লাল। আমার মনে হয় ইদানিং বাসা বাড়ীর টিকটিকিগুলি মাইনষের রক্ত খাওয়া আরম্ভ করছে। এইমাত্র মাথায় আইল টিকটিকি আমার পায়ে কেন উঠছিল। মশায় আমার পা কামড়াইয়া শেষ কইরা ফালাইতাছে। হয়তো কোন মশা খাওনের লাইগাই হারামজাদায় আমার পায়ে আইয়া উঠছে। ক্ষুধার রাজ্যে ঘরের দেয়াল টিকটিকময়, মানুষের পা যেন মশার পা।}

টাকা-পয়সার কোন অর্ধেক স্থাপনা সেখানে নেই। আশিককে সে কথা জানাতে বলল, সেও একটা গড়ের মাঠ বহন করছে। ওদিকে কলাগুলোর আমন্ত্রণ, পাউরুটির হাতছানি আমাদের মাথা খারাপ করে দিল। খারাপ মাথায় সব সময় খারাপ বুদ্ধি আসে। আমাদের মাথায়ও কু বুদ্ধি আসল। দোকান থেকে একটু সরে গিয়ে কু বুদ্ধিজাত কু পরিকল্পনা তৈরী করলাম।


{ বাকীডা পরে টাইপ করুম। মশায় কামড়াইয়া শেষ কইরা ফালাইছে।}

{{
এটা আমার লেখা প্রথম গদ্য জাতীয় কিছু। এটা আমার প্রথম এবং একমাত্র লেখা যা কোথাও ছাপা হয়েছে। হাইস্কুলে পড়ার সময় লিখেছিলাম। লেখার মান অত্যন্ত জঘন্য। বিভিন্ন লেখকের, লেখার ধরণের নকল দেখতে পাওয়া যায় লেখাটায়। কলেজে প্রথম বর্ষে পড়ার সময় কলেজের বার্ষিকীর জন্য লেখা জমা দিতে বললে এই লেখাটা জমা দেই। ছাপা হবে ভাবিনি।
}}

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:৪১
১৩টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার হ্যাডম আছে!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৭

শেখ হাসিনার হ্যাডম আছে!

যাঁরা ভেবেছিলেন একটি রায়ে, একটি নিষেধাজ্ঞায় আর কিছু হুংকারে শেখ হাসিনার রাজনীতি শেষ করে দেওয়া যাবে, তাঁদের জবাব এসেছে। জবাবটা ছোট: "আমি ফিরব।"

মাথার ওপর মৃত্যুদণ্ডের রায়,... ...বাকিটুকু পড়ুন

দায়ী কে?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৫ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৯



সোশ্যাল মিডিয়াতে আপনি যখন কারও বিপক্ষে মন্তব্য করবেন, তখন আপনার জানতে হবে আপনার মন্তব্য কতোটা যৌক্তিক, আপনার মন্তব্য কতোটা সঠিক। যার বিরুদ্ধে, যার বিপক্ষে মন্তব্য করেছেন - তাঁর ভুমিকা... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৪

লিখেছেন আরমান আরজু, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৪


পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ না খেয়ে থাকে। যদিও মহান আল্লাহ পুরো পৃথিবীতেই মানুষদের জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। এরপরও কেন কিছু মানুষ খেতে পায়না? কারণ একটাই, অমানুষরা তাদের রিজিক কেড়ে... ...বাকিটুকু পড়ুন

টারজান ভিসা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


সজল বৈরাগীর বয়স ছিল মাত্র পঁচিশ বছর। মাদারীপুরের রাজৈর উপজেলার এই তরুণ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছিলেন। জীবনে ভালো কিছু করার স্বপ্ন ছিল। নিজের ও পরিবারের ভাগ্য বদলানোর... ...বাকিটুকু পড়ুন

আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়

লিখেছেন ডঃ এম এ আলী, ২৬ শে নভেম্বর, ২০২৬ ভোর ৫:২২


আর বোবা কান্না নয় নীরবতার ভাষায় হোক মানবতার জয়
যাঁদের কণ্ঠ নেই, তাঁদের হৃদয়েই জাগে হাজার কণ্ঠের প্রত্যয়


তোমাদের মুখে শব্দ নেই, কানে পৌঁছায় না সুর
তবু তোমাদের হৃদয়জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×