somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোষামোদ

১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘এই যে অফিসার, আসুন আসুন
ঠিক সামনের চেয়ারটায়
একটু টেনে বসুন।’

‘স্ল্যালামালাইকুম স্যার,
এ কী চেহারা আপনার
শুকিয়ে যে গেছেন অনেকখানি!’
‘কী করব বলুন আর,
নিয়েছি দায়িত্ব দেশ সেবার
টানতে হচ্ছে জনগনের ঘানি।’

‘ তা বটে তা বটে
এমন ভাগ্য ক’জনেরই বা জোটে।’

‘এই তোরা সব যা, আসবি
ডাকলে পরে—’
‘জি স্যার কিছু কথা বলা উচিত
সকলের অগোচরে।’

‘তারপর বলুন, কাজ হল কতখানি
এখনি আবার যেতে হবে—’ ‘তা
আপনি জনসেবায় ব্যস্ত, সে
স্যার আমি জানি।
কাজ প্রায় শেষ স্যার
তবে ব্যাপারটা নিয়ে
একটু হচ্ছে কানাকানি।’

‘দেখুন ওসব নিয়ে ভাববেন না
একদম, দু’দিন বাদে সব—
বেমালুম ভুলে যাবে,
চালিয়ে দেব নতুন কোন সবক।’

‘কিন্তু স্যার, লোকে বলে—’
‘যাহা কিছু রটে কিছু না কিছুতো বটে’
‘মূর্খের দল পলিটিক্স বোঝে না
শুধু কথার খই ফোটে।’

‘ঠিক বলেছেন স্যার,
আপনি হলেন—

বড় দলের বড় নেতা
বড় আপনার কাম
কাজ-কম্ম নাই ব্যাটা তোদের ?
শুধু নেতার করিস বদনাম।’

‘তারপরেও স্যার, আইন বলেওতো
একটা বিষয় আছে’
‘কী বললে ?’ ‘না না স্যার, ‘আপনি নেতা;
সবই জায়েজ আপনার কাছে!’

‘জানিস ব্যাটা, একটা মাত্র ফোনে
দূর পাহাড়ের দুর্গম ঐ কোণে
তোকে বদলি করতে পারি—
তা পারেন, তা পারেন স্যার,
আপনি আমার রক্ষক,
আমি আপনার সেবক;
একটু নজর দিবেন স্যার, আমিতো আপনারই।’

‘কথাটা যেন ঠিক ঠিক মনে থাকে।’
‘তা থাকবে স্যার মনে—
কার বুকের পাটা এত্ত বড়, যে
নেতার কথা না শোনে!’

‘কিন্তু স্যার—’
‘কী হল আবার?’
‘প্রমোসানটা আমার—
রয়েছে যে একটু খানি ঝুলে’
‘ওটা হবেনা এবার,
কিছু একটা আছেতো আইন বলে।’

‘তওবা, তওবা স্যার!
আপনি নেতা, আপনার
নিকট সকল কিছুই জায়েজ,
যদি দ্যান স্যার একটু খানি ফায়েজ
মিটে আমার ছোট্ট এই খায়েশ।’
‘একদিন আসুন না স্যার
এই অধমের বাসায়,
গিন্নীর খুব শখ
খাওয়াবেন একটু পায়েশ।’

‘এ সবের কী দরকার ছিল আর—’
‘তারপরেও স্যার—
অনুরোধটা গিন্নী করেছে
নয়কো যে আমার।’
‘ভাবী যখন বলছেন বারংবার
ঠিক আছে, আসব একদিন
সময় করে; তবে কিছু দিন পর।’

‘মারহাবা! মারহাবা!!
সেলাম স্যার।

সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?

লিখেছেন রাবব১৯৭১, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৫১

অন্ধ উন্মত্ততার কাছে মানবতা কেন পরাজিত?
---------------------------------------------------------------
কুষ্টিয়ার দৌলতপুরে এক পীরের আস্তানায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ড এ ঘটনা কেবল একটি বিচ্ছিন্ন সহিংসতা নয়; এটি আমাদের সমাজের গভীরে পচে... ...বাকিটুকু পড়ুন

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী

লিখেছেন সালমান মাহফুজ, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:০৯

ঈশ্বর-পূজারী নই, আমি মানব-পূজারী;
ধর্ম আমার মানবপ্রেম ।
মসজিদে নয়, গীর্জায় নয়, নয় মন্দিরে—
বিচিত্র মানুষের ভিড়ে
আমি খুঁজে ফিরি ঈশ্বরের অস্তিত্ব ।

বিশুষ্ক মরুর বুকে যারা সবুজের স্বপ্ন দেখে;
দুর্জয়কে জয়ের নেশায় সমুদ্রের গভীরে
যারা নিরুদ্দেশ... ...বাকিটুকু পড়ুন

লাল সালুতে মজিদ টিকে গিয়েছিল, শামীম সেটা পারেনি।

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৬ রাত ১০:৪৮


আজ শনিবার বেলা আড়াইটার দিকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের তৌহিদি জনতা মব করে একজন মানুষকে পিটিয়ে ও কুপিয়ে মেরে ফেলেছে, তার আস্তানা ভাঙচুর করেছে, আগুন দিয়েছে। নিহত ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

কোরআন , হাদিস ও ফিকাহ মতে ইসলামে সঠিক পথ অনুসরণ প্রসঙ্গ কথামালা ( সাময়িক পোস্ট)

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই এপ্রিল, ২০২৬ সকাল ৭:১৫


“আল্লাহ অভিন্ন ফিকাহ মানার কথা বললে রাসূল (সা.) কোরআন ও হাদিসের মানার কথা কিভাবে বললেন? “ এই শিরোনামে গতকাল সামুতে প্রকাশিত ব্লগার মহাজাগতিকচিন্তার একটি বিশালাকার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

×