সত্য কথন
০৮ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিচারপতি করলেন বিচার
নিজের বিবেক দিয়ে,
কি দোষ ছিলো সংখ্যালঘুর
ওসব বিচার নিয়ে?
উদোর পিন্ডি বুদোর ঘাড়ে
সবাই সাক্ষী গোপাল,
দোষের ভাগী না হয়েও
পুড়ছে ওদের কপাল।
কেউ বলছে নিজের ঘরে
আগুন দিয়ে ওরা,
ভালো লোকের করছে বদনাম
সংখ্যালঘু চোরা।
বউয়ের সাথে ঝগড়া করে
বলবে কদিন পরে,
সংখ্যালঘু যারা আছে
পিটাও ওদের ধরে।
আপন দেশে পরবাসী
যাচ্ছেরে দিন বয়ে,
জম্মই কি থাকবে ওদের
আজম্ম পাপ হয়ে?
জ্ঞানপাপীরা ঠিকই চিনে
সত্য মিথ্যার ঘোড়া,
তবু তারা সত্য চেপে
সাজেন বর্ণচোরা।
রাজনীতিতে দাপট এদের
জাতি দিশেহারা,
এই কারণে মার খেয়ে যায়
সংখ্যালঘু যারা।
জ্ঞানপাপীদের জ্ঞানের উদয়
কবেই জানি হবে,
ভবিষ্যতের কথা ভেবে
শংকিত আজ সবে।
---------------
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ...
...বাকিটুকু পড়ুন
আবার আজ আমার বানানো মুভি নিয়ে কয়েকটি কথা বলতে এলাম। গত মাস তিন ধরে বছর শেষের সর্ট ফিল্ম গুলোর প্রতিযোগীতায় অংশ গ্রহণের শেষ আয়োজন চলছে। মুভিটা তৈরি করেছি। তা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ১৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৭

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই...
...বাকিটুকু পড়ুনআমাদের পরিবারে ভালোবাসা ❤️ মাপা হয় কে কতো কষ্ট পাইছে সে হিসাব দিয়ে।
যে যতো বেশি নিজের শখ কুরবানি দিচ্ছে পরিবারের সিন্দুকে তার শেয়ার তত বেশি।
আমাদের দেশে বাবা-মা'রা সন্তান জন্ম দেন... ...বাকিটুকু পড়ুন

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।...
...বাকিটুকু পড়ুন