আমি অহন দেড় হাত পানির নীচে

২৮ শে জুলাই, ২০০৯ সকাল ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যথারীতি রাত দেড়টা পর্যন্ত ব্লগাই ঘুমাইতে যাই। বৃষ্টি মুখর রাতে ভালই ঘুম হইছিল। সকাল আটটার দিকে ঘুম ভাঙ্গে বউ এর চেচাঁমেচিতে। আমার উদ্দেশ্যে দেখি বউ একের পর এক ঝাড়ি বোমা নিক্ষেপ করতাছে। আমি কিছুই শুনি নাই এমন ভান করে পুনরায় কাথা মুড়ি দিয়ে ঘুমের আয়োজন করতেই বউ ঝাটকা দিয়ে আমার কাথা টাইনা নিয়া মুখ ঝামটা দিয়ে বলে- মরার মত না ঘুমাইয়া নীচের দিকে চাইয়া দেখো।
নীচের দিকে চাইতেই মনে হইল আমি বোধহয় স্বপ্ন দেখতাছি। কারন আমি নিজেরে দেড় হাত পানির নীচে থুড়ি পানির উপরে আবিস্কার করি। গতকল্য একরাতের বৃষ্টিতেই আমার বাসায় দেড় হাত পানি ঢুইক্কা পড়ছে।
হায়রে আমার ডিজিটাল বাংলাদেশ

। সারা পৃথিবী ডিজিটাল হইলেও পুরান ঢাকা কি কখনো ডিজিটাল হইব?
বাসার কী কী মালামাল নষ্ট হইছে, কী করলে পানি ঢুকা বন্ধ হইবে এই সব বিষয় চিন্তা কইরা মাথায় জট না পাকাইয়া (এইটা আমি বউ এর উপ্রে ছাইড়া দিছি কারন সবসময় দেখা যায় বিপদে মেয়েদের মাথা ঠান্ডা থাকে বেশি) আমি চুপিসারে অফিসে আইসা ব্লগাইতাছি। আল্লায় জানে আজ দুপুরে কপালে খাওয়া আছে কি না বা আবারো বৃষ্টি হলে অবস্থা কী হবে? কিচ্ছু চিন্তা করতে পারতাছি না, মাথায় জট পাকাইয়া যাইতাছে

। দোয়া রাইখেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪

আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০

রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ...
...বাকিটুকু পড়ুন