আজ প্রথম আলোতে দু'টি খবর চোখে পড়লো...খবর ০১: মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান গতকাল বলেছেন, ''ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো নিয়ে যারা অপপ্রচার চালিয়েছে, তাদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নিতে হবে।''.......এর ঠিক উপরেই আরেকটি খবর: ''নড়াইলে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও কৃমিনাশক ওষুধ খেয়ে ৩০ জন শিশু অসুস্থ হয়ে পড়েছে।''
জনাব মানবাধিকার নেতা, আপনার কথাটা অতি সত্য, একদম জলবৎ তরলং!...কিন্তু, নিচের রিপোর্ট-টা পড়ে হঠাৎ-ই কেন যেন আপনার বক্তব্য জানতে খুবই ইচ্ছে করছে।...আপনাকে শুধাতে ইচ্ছে হয়- 'আপনি কোন সূত্রের ভিত্তিতে ঘটনাগুলোকে মিথ্যা বলেছিলেন?...ঘটনাগুলো যদি মিথ্যা না হয়ে থাকে, তাহলে আপনার এরকম বক্তব্যের হেতু কি?...এহেন মারাত্মক একটি ঘটনা নিয়ে আপনি কেন এরকম অহেতুক একটি রাজনৈতিক বক্তব্য দিলেন?...আপনার এই বক্তব্য মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে কি?...নাকি ধরে নেব, শিশুদের অসুস্থ হওয়া নিয়ে ঘটনাগুলো ধামা-চাপা দেওয়ার চেষ্টায় আপনি সরকারের একজন তাবেদার হিসেবে কাজ করছেন?...যদি তা-ই হয়ে থাকে, আপনি কি এই রকম জনদায়িত্বপূর্ণ পদে বসার অধিকার রাখেন কি?
আপনাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই হবে।
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




