আর কী দেখবো?
০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১১:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অজস্র মুখ দেখেছি,
আশা-স্বপ্ন-ভালোবাসা, দেখেছি ।
স্বপ্ন দেখেছি আমরা,
স্বপ্ন গড়বো বলে-নূতন করে।
আমরা ভালো থেকেছি,
ভালো রাখবো বলে,
গড়েছি-গড়বো বলে
প্রত্যয়ে, যুথবদ্ধতায়-নিবিড় বিশ্বাসে।
তোমাদের কাছে থেকেছি,
কাছে রাখবো বলে-
দূর পথ পাড়ি দিতে,
চেয়েছি বহুদূর যেতে...
পাখির চোখের সরলতা
দেখেছিলাম-দেখেছি
এই তোমাদেরই চোখের
গরল কপটতায়।
আমরা ধ্বংস দেখেছি,
দেখেছি হিংসা-দ্বেষ-ঘৃনা,
মানতে চাইনি-
অস্তিত্বকে মেনেছি বলে-
তোমাদের অস্তিত্বকে।
হাতের ওপর রাখা
হাত ছুঁয়ে দেখেছি
আমি এবং আমরা, আমার হাতে।
তোমাদের স্নিগ্ধ হাতের
তর্জনী, এঁকে দিয়েছে
ওদের নির্ঘুম ক্লান্ত চোখে,
কোমল চুম্বন।
আমি ভুলিনি-
আজো...
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০০৯ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্লাস ফাকি দিয়ে তারা আড্ডা মারছে। এই দিকে পিতা মাতা হয়তো মনে করবে যে আমার মেয়ে ক্লাস করতে গিয়েছে। এই স্থানটি খুবই নিরিবিলি। দেশের আইন-শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ। এমন ফাকা...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুন
সংবাদপত্র যা বলছেজাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ...
...বাকিটুকু পড়ুন
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier...
...বাকিটুকু পড়ুন