somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

ডিজুস প্রেমের যুগে রবীন্দ্রীয় মার্কা প্রেমের গল্প..পর্ব-২....তোর সাথে ;););););)

১২ ই মার্চ, ২০১৩ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভূমিকা : আজকাল ডিজুস প্রেমের যুগে রবীন্দ্রীয় মার্কা প্রেম কেউ পছন্দ করে না। এখন হলো ধর ধর মার মার কাট কাট টাইপ প্রেম...ডাইরেক্ট একশান। গুল্টু গুল্টু কবি কবি রবি বাবু মেঝদি টাইপের প্রেম এ কোন মেয়ে পড়েও না আবার ছেলেরাও ফেলে না....তাও আমি একটু ওল্ড মডেলের, ভাবনা সমৃদ্ধ প্রেমের দৃশ্য আঁকার চেষ্টা করলাম। আমি জানি নেটিও (নেটওয়ার্ক যুগের) পোলাপান এটা একটুও পছন্দ করবে না তারপরেও লিখলাম আরকি...............


আগের পর্ব-
http://www.somewhereinblog.net/blog/belablog/29794120

দৃশ্য-৩
দুপুরের মধ্যেই হাতের কাজগুলো সেরে ফেললাম। তারপর একটু বিছানায় গা এলিয়ে দিতেই বিকেল গড়িয়ে এলো। শীতের বিকেল খুব তাড়াতাড়ি আসে। চট করে উঠে বসলাম, আজ ঢাকায় ফিরতে হবে তার আগে একটু গ্রামে ঘুরবো। হাটতে হাটতে বাংলোটা পেড়িয়ে গ্রামের অনেক দূরে নদীর পাড়ে চলে আসলাম। সূর্য পষ্চিমে হেলে পড়েছে, চারদিকে লাল সোনালী রোদের ছটা আর নীল আকাশে নদীর দিগন্ত রেখা... কি যে অপূর্ব সে দৃশ্য তুমি দিশেহারা হয়ে গেলে। নদীর কোল ঘেষে সবুজ ক্ষেতের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছো তুমি পড়নে নীল সালোয়ার কামিজে কখনো প্রায় পিছলে পড়ছো তারপরও দৌড়াচ্ছ। তোমাকে ছুয়ে দেখতে খুব ইচ্ছে করেছে....সবুজের মাঝে তোমাকে নীল আকাশের মত লাগছে আমি অবাক হয়ে শুধু তোমাকে দেখছি। তুমি একসময় নদীর পাড়ে থমকে দাড়ালে, পিছনে ফিরে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হেসে আবার ছুটতে শুরু করলে।


দৃশ্য-৪
তুমি দরজার চৌকাঠে হাত দিয়ে দাড়িয়ে আছ, আকাশে হালকা মেঘের ছোটাছুটি। টুপ টুপ করে ছোট ছোট ফোটার বৃষ্টি পড়ছে। তুমি চোখ বন্ধ করে হাত বাড়িয়ে বৃষ্টির ফোটা ধরার চেষ্টা করছো। হঠাৎ কি মনে করে তুমি উঠোনে নেমে গেলে আর তোমাকে সঙ্গ দেয়ার জন্য হয়তো বৃষ্টির ফোটাগুলো বড় বড় করে পড়তে শুরু করলো। আমি তোমাকে ব্যাকুলভাবে ডাকতে লাগলাম, তুমি হাসতে হাসতে সারা উঠানে ছুটতে শুরু করলে আর তখনি কাদায় পড়ে গেলে। আমি ছুটে যেয়ে তোমাকে ধরতেই তুমি আমাকে টান দিয়ে কাদায় ফেলে দিলে আরো জোরে খিলখিলিয়ে হেসে উঠলে।


দৃশ্য-৫
তুমি হঠাৎ নিশ্চুপ হয়ে গেলে, আমার কোন কথাই শুনছনা। একা আনমনে হেটে চলছো হলুদ সর্ষে ক্ষেতের মাঝে। তোমার বিষন্ন মুখের দিকে তাকালেই মনে হয় একটু টোকা দিলেই বৃষ্টি হয়ে ঝড়ে পড়বে। আমি ও তোমাকে তোমার মত থাকতে দিলাম। পরিস্কার নীল আকাশ আর সোনালী রোদের মাঝে সর্ষে ফুলের খেলা তার মাঝে তুমি তোমার লাল উড়না বিছিয়ে বিছিয়ে যাচ্ছো, একাকি হাটছো তুমি আনমনে। আমি তোমার অভিমান ভাঙ্গানোর একটুও চেষ্টা করলাম না কারন এমন স্বর্গীয় দৃশ্য থেকে নিজেকে বন্চিত করতে চাইছিলাম না। আমি জানি একটু পরেই তুমি সব ভুলে যাবে। সন্ধা নামতে শুরু করলো, আলো আধারি খেলায় কখনযে তোমার হাত ধরে হেটে চলছি কোন অজানা পথে জানিনা..................

অত:পর সমাপ্তি...............................



বি:দ্র: ছবিগুলোর জন্য ব্লগার রানার কাছে কৃতঙ্গতা।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০২৫ ভোর ৫:২৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শিক্ষকের মর্যাদা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে এপ্রিল, ২০২৬ রাত ১:২৩


কবিতাটার কথা কি মনে আছে? বাদশাহ আলমগীর একদা প্রভাতে গিয়ে দেখলেন, শাহজাদা এক পাত্র হাতে নিয়ে শিক্ষকের চরণে পানি ঢালছে, আর শিক্ষক নিজ হাতে নিজের পায়ের ধূলি মুছে সাফ... ...বাকিটুকু পড়ুন

আত্মীয়তা বজায় রাখা ইসলামে ফরজ

লিখেছেন ঢাকার লোক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:১৪

ইসলামে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা (সিলাতুর রাহিম) একটি মৌলিক নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। এটি কেবল সামাজিক শিষ্টাচার নয়; বরং আল্লাহর নির্দেশিত ইবাদতের একটি গুরুত্বপূর্ণ অংশ। কুরআন ও হাদীসে বারবার আত্মীয়তার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ইলিশ

লিখেছেন ইসিয়াক, ২৯ শে এপ্রিল, ২০২৬ ভোর ৬:২৬


ইলিশ!ইলিশ!! রূপালী ইলিশ, কোথায় তোমার দেশ? 
ভোজন রসিকের রসনায় তুমি তৃপ্তি অনিঃশেষ। 

সরষে- ইলিশ, ইলিশ-বেগুন আরও নানান পদ
যেমন তেমন রান্না তবুও খেতে দারুণ সোয়াদ

রূপে তুমি অনন্য ঝলমলে ও চকচকে।
যে... ...বাকিটুকু পড়ুন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।

লিখেছেন রাবব১৯৭১, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ৮:০৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শেখ হাসিনার অবদান।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে গত এক দশকে ব্যাপক উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত হয়েছে, যা দেশের অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এর মধ্যে... ...বাকিটুকু পড়ুন

অদৃশ্য ছায়া: সমুদ্রের সাক্ষী

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৯ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪৬



ঢাকার বনানীর সেই ক্যাফেতে বৃষ্টির শব্দ এখন আরও তীব্র। আরিয়ান তার কফির মগে আঙুল বোলাচ্ছিল, তার চোখ দুটো ক্লান্ত কিন্তু তীক্ষ্ণ। সাঈদের দিকে তাকিয়ে সে নিচু গলায় বলতে শুরু করল,... ...বাকিটুকু পড়ুন

×