somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সোহানী
হাজার হাজার অসাধারন লেখক+ব্লগারের মাঝে আমি এক ক্ষুদ্র ব্লগার। পৈত্রিক সূত্রে পাওয়া লেখালেখির গুণটা চালিয়ে যাচ্ছি ব্লগ লিখে। যখন যা দেখি, যা মনে দাগ কাটে তা লিখি এই ব্লগে। আমার ফেসবুক এড্রেস: https://www.facebook.com/sohani2018/

সংসার সুখের হয় রমণী (নর+নারী) এর গুনে (বিশ্বাসে)............

১৪ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বি:দ্র: লিখাটা পক্ষপাত দুষ্টে দুষ্ট ;)

সিজনাল ফ্লু ম্লু নিয়ে কিছুটা মাইনকার চিপায় থাকাতে ফেসবুকে জ্বালাময়ী বক্তৃতা দেবার সুযোগ থেকে বঞ্চিত ছিলাম ক'দিন এবং বহুবিধ রোমাঞ্চকর বহুবিধ ঘটনা মিস্ করেছি। যেমন সানিয়া মির্জা ও শোয়েব মালিকের ডিভোর্স, পরিমনির ফেসবুক স্ট্যাটাস বিদ্যা সিনহা মিমকে নিয়ে, শাকিব খানের নতুন থ্রেট.......। এখন কেউ যদি বলে আমি শুধু শোবিজ নিয়া রাতদিন পইরা আছি তাহলে উত্তর হলো স্বভাব। কারন আমরা অন্যের সংসারে নাক ঢুকাতে খুব পছন্দ করি। এই যেমন, ননদ তার নিজের সংসার জীবনে ছ্যাড়াব্যাড়া, স্বামী তাকে বাঁশের ডগায় রাখে কিন্তু ভাইয়ের সংসারে বাজার থেকে কেরোসিন কিনে এনে আগুন ধরায়। আর ফেসবুকের কল্যাণে এখনতো সবার সংসারের খবর এখন ঘরে ঘরে। তাইতো সংসারের সকল অশান্তির সমাধান বলতে গেলে এখন ফেসবুক কেন্দ্রিক। এই যেমন স্বামী স্ত্রীর ঝগড়া তারপর বিশাল স্ট্যাটাস ফেসবুকে.........। ব্যাস নেটবাসী ঝাঁপায়ে পরে তারপর তাদের ছাইড়া দে মা কাইন্দা বাঁচি অবস্থা।

পরিমনিকে অভিনেত্রী হিসেবে নয় একজন নারী হিসেবে আমি পছন্দ করি। কারন, প্রথার বিরুদ্ধে, অসম শক্তির বিরুদ্ধে, পুরুষতান্ত্রিক শক্তির বিরুদ্ধে একজন নারীর লড়াইকে আমি বরাবরেই স্যালুট জানাই। ব্যাক্তি জীবনে মেয়েটি কি কেন তার হিসাব নিকাশ ভিন্ন কারন তার দিকে আঙ্গুল তোলার আগে পুরুষদের নিজেদের দিকে আঙ্গুল তোলা উচিত। একটি মেয়েকে এ পর্যায়ে কে বা কারা বা কেন এনেছে তার হিসাব নিকাশ ও নেয়া উচিত।

যাহোক যা বলছিলাম, "সংসার সুখের হয় রমণীর গুনে" এ কথাটা শুনেন নাই এমন নারীকূল কমই আছে। আগের দিনে বড়লোকের উচ্ছন্নে যাওয়া ছেলে মানেই যেতো বাইজিখানায়। শিক্ষা থেকে বঞ্চিত, মুসলিম/হিন্দু আইনের মারপ্যাচে সম্পত্তি থেকে বঞ্চিত মেয়েদের বাবা-মার সংসারে তেমন কোন ঠাই ছিল না। তাই স্বামীর সংসারেই ছিল জীবন মরন। তাই স্ত্রীকে জীবিত রাখতে কিংবা অর্ধমৃত রাখতে অথবা তাহাদের কুকীর্তির পরও বশে আনতে বিভিন্ন ডায়ালগ তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হতো যাহাতে তাহারা কোনভাবেই স্বামীর বিরুদ্ধাচরন না করতে পারে। যাহোক, দিন এখন পাল্টেছে। আগের দিনের সে সস্তা ডায়ালগ বা সেন্টিমেন্ট দিয়ে এখন আর মেয়েদের বশে আনা যায় না। কারন মেয়েরা এখন শিক্ষিত, স্বাবলম্বী, নিজের অধিকার নিয়ে যথেস্ট সচেতন। আর স্বামী প্রবরের হালের বাইজীখানা মানে ফেসবুক মার্কেট প্লেসের খবর কমবেশী স্ত্রীদের কানে সহজেই পৈাছে যায়।

এই যেমন গায়িকা শাকিরার মতো এমন সুন্দরীর বর পিকের খবর কিংবা শোয়েব মালিকের সাথে আয়েশা ওমরের সম্পর্কের খবর সানিয়া মির্জার কানে অথবা পরিমনির কানে মিমের কথা পৈাছাতে তেমন সময় নেয়নি কারন তারা সেলিব্রেটি। যদিও আপনার স্বামী সেলিব্রেটি নন তারপরও তার কথা নিশ্চয় পৈাছাবে আপনার কানে কোন না কোন ভাবে। এখন কথা হলো আপনিও তো আর সেলিব্রেটি নন যে এক কান্নার ভিডিও পোস্ট করবেন তারপর আপনার জন্য নেটবাসী ঝাঁপিয়ে পড়বে!! তাহলে আপনার করণীয়??

"বিশ্বাস".......... সিম্পল "বিশ্বাস"। যে সংসারে বিশ্বাস নেই সে সংসারে রমণীর শত গুনও কোন কাজে দেয় না। আপনার স্বামী আপনার বিশ্বাসের ডুগডুগি বাজাবেন আর আপনি পতি পরম গুরু বলে প্রনাম করবেন......... সেটা কি একটু বেশীই হয়ে যাচ্ছে না! কোথায় যেন লিখা পড়েছিলাম যে নিয়মকরে স্বামী/স্ত্রীর ম্যাসেজ চেক করা উচিত। আমি বলেছিলাম সে লিখায়, না, কখনই নয়। যে সম্পর্কে বিশ্বাস থাকে না সে সম্পর্কে নিয়মকরে ম্যাসেজ চেক করে সম্পর্ক দৃঢ় করা যায় না। ম্যাসেজ তখনই চেক করা উচিত যখন ভাববেন এ সম্পর্কের কোন ভবিষ্যত নেই, এ সম্পর্কে কোন বিশ্বাস নেই অথবা নিজের সন্দেহ থেকে বের হবার জন্য।

জ্ঞানদান শেষ তবে জানিয়ে রাখি লিখাটা আমি লিখেছি আমার অত্যন্ত প্রিয় লেখক ও ব্লগার শেরজা তপন ভাই এর "পুরুষ হবার যন্ত্রনা" লিখাগুলো পড়ে। এবং এর সাথে জানিয়ে রাখি আমি নারী হিসেবে তার সাথে আমিও ব্যাথিত।


ইয়ে মানে ছবি দিলাম ভিউ বাড়ানোর জন্য থুক্কু নয় B-))
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০২২ সকাল ৮:৫৫
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২



অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×