somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গান ও বয়ান: রবীন্দ্রনাথের ‘আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে ...’

৩০ শে জুলাই, ২০০৯ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এত গান কোত্থেকে আসে? স্বয়ং রবীন্দ্রনাথও বুঝি বেঁচে থাকতে এই প্রশ্নে বিস্মিত হয়েছিলেন -এই প্রশ্নে বোধ করেছিলেন গভীর বিস্ময়পুলক; তাঁর সেই সুগভীর বিস্ময়পুলকও উঠে এসেছে তাঁরই একটি মনোরম গানে ...যে গানে রবীন্দ্রনাথ বলেছেন: ‘এ তার বাঁধা কাছের সুরে,ঐ বাঁশি যে বাজে দূরে।’ তাইই বলছিলাম যে- এত গান কোত্থেকে আসে?


গান

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে ...
তোমার সুরে সুরে সুর মেলাতে।
একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে।

এ তার বাঁধা কাছের সুরে,
ঐ বাঁশি যে বাজে দূরে।

গানের লীলার সেই কিনারে, যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে-
তোমার সুরে সুরে সুর মেলাতে।

বয়ান:


আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে ...
তোমার সুরে সুরে সুর মেলাতে।

আমার = আমাদের কবি। কিন্তু, তোমার = কে? সে যেই হোক। তার সুরে সুর মেলানোই জীবনের পরমার্থ। তার সুরে সুর মেলাতে মেলাতে দিনটি গিয়ে ঠেকে সন্ধ্যায়। তা, কেন সুর মেলাতে হয়? সুর মেলানোই কেন জীবনের অমোঘ লক্ষ?
এই প্রশ্নগুলি উঠে আসে।

একতারাটির একটি তারে গানের বেদন বইতে নারে,
তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে



কবির হাতে একতারা। সেই একতারা গানের বেদন সইতে পারে না। কিন্তু, এই ‘গানের বেদন’ মানে কি? ভাবছি। গানের বেদন কি সেই পরম মুহূর্ত-যে পরম মুহূর্তে পরিচিত জগতের ওপর থেকে পর্দাটি সরে যায় -পরিচিত জগতের ওপর অপরা জগতের ছায় পড়ে ? আর এই ঘটনাটি ঘটায় সুর ও বাণীর বিস্ময়কর সম্মিলন? হতে পারে। এরপর কবি বলছেন-

তোমার সাথে বারে বারে হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে

খেলা? খেলাইতো। খেলা। বা লীলা। এই লীলার কথাই পরে আবার বলেছেন- ‘গানের লীলার সেই কিনারে, যোগ দিতে কি সবাই পারে?’ সবাই পারে না। কবি পারেন। তবে কবির স্বস্তি নেই। কেন? কবি বার বার হেরে যাচ্ছেন যে। খেলায় হেরে যাচ্ছেন। কোন্ খেলায়? তোমার সুরে সুরে সুর মেলাতে এই খেলায়। যে খেলা খেলতে খেলতে দিনটি গিয়ে ঠেকে সন্ধ্যায়। এই খেলা খেলতেই হয়। কারণ-

এ তার বাঁধা কাছের সুরে,
ঐ বাঁশি যে বাজে দূরে।

ঐ দূরের বাঁশীর সুর শোনার জন্যই তো সব ফেলে সুরে সুর মেলাতে হয়। কেননা, ঐ পরম মুহূর্তে পরিচিত জগতের ওপর থেকে পর্দাটি সরে যায় -পরিচিত জগতে ছায়া পড়ে অপরা জগতের। অপরা জগতের ছায়টি একপলক দেখে নেওয়ার জন্যই তো মানবজনম? নৈলে এই বেঁচে থাকার অন্য আর কি মানে হতে পারে?
সবাই কি সেই ছায়া দেখতে পারে?
না।

গানের লীলার সেই কিনারে, যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে-
তোমার সুরে সুরে সুর মেলাতে।

কবিরা ছাড়া আর কেউ তো অপরা জগতের ছায়া দেখবে বলে দিনকে নিরন্তর সন্ধ্যায় ঠেকায় না। সবাই তো চোখের দেখার জগতেই লিপ্ত ...

Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×