somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহুরে ফোকলোর

০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একবার এক ক্লায়েন্টের কিছু কাগজপত্র ফ্রান্সে পাঠাতে হবে । ফেডেকসে খোজ নিয়া জানলাম দুই পাতার কাগজ ফ্রান্সে পাঠাইতে খরচ হইবে প্রায় ৪২০০ টাকা । তো আমি দেশোপ্রেমে উজ্জিবিত হইয়া উক্ত ক্লায়েন্টস কে বলিলাম ভাই, কাগজপত্র গুলো বাংলাদেশ পোস্ট অফিসের মাধ্যমে পাঠাই কম টাকাতে পাঠানো যাবে, সাথে দেশের ও লাভ হবে ।
ক্লায়েন্টস উওরে বললেন - আপনি কি পাগল হলেন ? বিদেশের ডাক দেশের পোষ্ট অফিস দিয়ে পাঠাবেন ? ওরা আমার এই গুরত্বপুর্ন কাগজ হারিয়ে ফেলবে ।
ঘটনার কিছুদিন পর দেখলাম সেই একি ভদ্রলোক রাজনৈতিক বিশ্লেষক হিসেবে একটি টিভি চ্যানেলে দেশপ্রেমের ওয়াজ ফরমাইতেছেন ।

আর একবার এক ক্লায়েন্টস তার নুরজাহান রোডের বাসার ছাদে নিয়ে গিয়ে তার নিজের হাতের লাগানো নানারকম ওষুধী, ফল, ফুলের গাছ দেখালেন । জানালেন তিনি নিজের হাতে কি করে এগুলোর পরিচর্যা করেন । তারপর বললেন তিনি নিজেকে সবসময় পরিচয় দেন কৃষক ওমুক হিসেবে । তার এই কাজ কে তিনি দেখেন দেশাপ্রেম হিসেবে । তার লাগানো গাছ থেকে অকসিজেন বের হচ্ছে । এটা খাটি দেশোপ্রম । আমি সব শুনে ঘাড় নাড়তে থাকলাম । তার নামের সাথে কৃষক মিলিয়ে ফেসবুকে পেজ আছে । আমাকে ঢুকে দেখতে বললেন । লাইক দিতে বললেন । দুই বা তিনদিন পর তার বাসায় আবার যাচ্ছি । নীচে বাইক রাখবার সময় একজন সালাম দিল । পরনে ঢিলেঢালা শার্ট প্যান্ট ঘাড়ে গামছা হাতে নিড়ানী, শাবল, দা আর ট্রান্সপারেন্ট প্লাস্টিক ব্যাগে মাটি । আমি ওয়ালইকুম সালাম দিয়ে বল্লাম চিনতে পারলাম না ।

ঢিলেঢালা প্যান্ট শার্ট পড়া ভদ্রলোক বললেন আপনি ওমুক স্যারের বাসায় যাচ্ছেন ? বল্লাম হ্যা ? আমি স্যারের বাসার বাগানের কাজ করি । সব গাছ আমার লাগানো । আমি যত্ন নেই মাসিক টাকার বিনিময়ে । পরে পকেট থেকে কার্ড বের করে দিয়ে বললেন স্যার যদি আপনার বা কারও লাগে আমাকে জানাতে পারেন । ঢাকা শহরের সব এলাকাতে আমার কাস্টমার আছে । আমি যার কাছে গিয়েছি তার ছাদ বাগানের গাছের অকসিজেন, দেশোপ্রেম, কৃষক ওমুক ফেসবুক পেজ এতখনে সব পরিস্কার হল । সাথে মনে পড়ল নুরজাহান রোডের পেছনের বাশবাড়ির জসিমের কথা । ভদ্রছেলে ছিল । গাজা বেচত । পেশার কথা কেউ জিগ্যেস করলে বলত পেশা আর কি? গান্জা বেচি এ্ইটাই পেশা । অনেকদিন জসিমের সাথে দেখা হয়না খবর জানা হয়না । ব্যবসা কি করতে পারতেছে না জেলে কে জানে ?

তো, ২০১০ সালে এমন দেশোপ্রেমে উজ্জিবিত হইয়া আমার লালমাটিয়ার ডি ব্লকের বাসার সামনের রাস্তার নীচের গ্যাসের লাইনের বুদবুদ দেখিয়া ফোন করেছিলাম লালামটিয়ার গ্যাসের অফিসকে । ফোন অপারেটর উওরে জানাল আপনার মত এমন বহুজনের ফোনকল সারাদিনে রিসিভ করিয়াছি । সেই রিসিভ ফোনকলের অগ্রাধিকার সিরিয়াল অনুয়ায়ী আপনার বাসার সামনে যাওয়া হইবেক । এত উতালা হওয়ার কিছু নাই । পরবর্তী প্রায় দেড় দু বছর আর, উতালা হইনি । বারান্দায় দাড়িয়ে নিয়মিত দেখেছি । পুরানা কথা হঠাৎ মনে পড়ল ।

এটার সাথে কোন এসির (বিশেষগ্য) স্যাটেলাইট কানেকশন দিয়ে আবার নারায়নগন্জের মসজিদের সাথে মেলাবেন না ।
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৯:১০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×