somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় উৎসবে সাম্প্রদায়িক/অসাম্প্রদায়িক শব্দ টাই বা আসবে কেন?

১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১. পহেলা বৈশাখ এলেই ক্ষুদ্র একটা জনগোষ্ঠী নড়ে চড়ে বসে। তথাকথিত প্রগতিশীল, মুক্তমনা, ধর্ম নিরপেক্ষরা দাবী করে পহেলা বৈশাখ হল একমাত্র অসাম্প্রদায়িক উৎসব। ভাল কথা। সংখ্যাগরিষ্ঠ মুসলমান কখনোই বলেনি যে, পহেলা বৈশাখ ধর্মীয় কোন উৎসব। বরং ঐ সব তথাকথিত ক্ষুদ্র গোষ্ঠী বছরের পর বছর কিছু বিশেষ উপাদান যোগ করে জোর করে ঐতিহ্য, চেতনা ইত্যাদি নাম দিয়ে সাধারণ জনগণের উপর চাপিয়ে দিচ্ছে।

২. আমার প্রশ্ন হল, বাকী ৩৬৫ দিন আমরা জাতি হিসেবে কী এমন সাম্প্রদায়িক আচরণ করি যে, এই দিনকে এতটা হাইলাইট করতে হবে? আমরা কি –
• অমুসলিমদের ধর্ম চর্চায় বাধা দিচ্ছি?
• আমাদের দেশে কি শরীয়াহ আইন চালু হয়েছে?
• আমাদের দেশে কি অন্য ধর্মাবলম্বীরা তাদের উৎসবে ছুটি পায় না?
• আমাদের দেশে কি রাষ্ট্রীয়ভাবে কোন বৈষম্য করা হয় নন-মুসলিমদের সাথে?

৩. পহেলা বৈশাখে উৎসব হবে না কেন? এটা তো আবহমান কাল ধরে উৎসবই! মেলা, হালখাতা, খেলাধূলা, নৌকা বাইচ ইত্যাদি তো এমনিতেই ছিল। কিন্তু এটাকে নতুন করে, নতুন নামে, নতুন উপাদান দেয়া হচ্ছে কেন? ঐসব উপাদান না হলে চেতনা বিরোধী, ঐতিহ্য বিরোধী ট্যাগ দেয়া হবে কেন? ঐসব উপাদানের বিরোধীতা করলেই সাম্প্রদায়িক বলা হবে কেন?

৪. বরং, যেসব গোষ্ঠী ঐসব নতুন উপাদান ছাড়া, ঐসব স্থান ছাড়া, ঐসব খাবার ছাড়া পহেলা বৈশাখ পালন করতে নারাজ তারাই এক ধরনের মৌলবাদী, এক ধরনের সাম্প্রদায়িক। একটা বিজ্ঞানমনস্ক লোককে দেখলাম না এই দিনকে নিয়ে তৈরি করা অবৈজ্ঞানিক ব্যপারগুলো নিয়ে মতামত দিতে। একটা চ্যানেল মালিককে দেখলাম না উদ্ভট, বিকৃত মুখোশগুলো এড়িয়ে খবর প্রচার করতে। কেউই ট্যাগ খেতে চাইছে না। আমিও ছদ্মনামে লিখে পার পেয়ে যাচ্ছি…
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০১৯ সকাল ১১:১৫
২১টি মন্তব্য ২১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

সুবোধকে আমরা কি খুব দ্রুত ‘ব্র্যান্ড’ বানিয়ে ফেলছি?

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ১:০১




ঢাকার দেয়ালে একসময় হঠাৎ করেই দেখা দিত একজন মানুষ। নাম তার সুবোধ। পাশে লেখা থাকত ‘হবেকি?’

কে এঁকেছে, কেন এঁকেছে, আবার কোথায় আঁকবে—কেউ জানত না। ওই না-জানাটাই ছিল শিল্পের একটি... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×