হয়তোবা অনেক দূরে চলে গিয়েছি বন্ধু তুমি কিন্তু আসলেই কি তাই?
আমি আছি বন্ধু তোমারি কাছে..............
যখন দেখবে রাতের তারাগুলো মিটমিট করে জ্বলছে তুমি জেনে রেখো বন্ধু ... ঐ দূর থেকে আমি শুধু তোমাকেই দেখছি।
যখন দেখবে রাত না জাগা পাখিগুলোর ডাকে তোমার ঘুম ভেঙ্গে গিয়েছে তুমি জেনে রেখো বন্ধু...ঐ রাতে আর কেউ নয় আমিই ডাকছি তোমাকে।
যখন দেখবে বাগানের ফুটন্ত হাসনেহেনার সুবাস তোমাকে মোহিত করে তুলেছে তুমি জেনে রেখো বন্ধু...আমি এসেছি বন্ধু তোমারি কাছে।
আর যখন দখিনা বাতাস তোমাকে ছুয়ে যাবে বন্ধু তুমি যেনে রেখো আমি তোমাতেই মিশে আছি...
কেমন আছিস রে বন্ধু...অনেক দিন তোর খোঁজ নেই কেন রে...আমাকে রেখে কেন চলে গেলি???আমি যে এখন অনেক একা রে...ফিরে আয় তুই...
(আমার বন্ধু ইরান কে নিয়ে লেখা।হারিয়ে ফেলেছি তাকে...খুজে ফিরি এখনো)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

