পুরুষ : বিয়ের আগে ও পরে
২০ শে মে, ২০০৯ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পুরুষ যতদিন বিয়ে না করে ততদিন থাকে দুটো পা, সে তখন স্বাচ্ছন্দে যে কোন দ্বিপদী প্রাণীর মতোই হেঁটে বেড়াতে পারে, মুক্ত আকাশের মুক্ত পাখির মত স্বাধীন ভাবে উড়ে বেড়াতে পারে। কিন্তু যেই সে বিয়ে করলো অমনি হয়ে গেল তার দু জোড়া পা। কাজেই সে তখন হয়ে গেল একটি চতুস্পদ জন্তু। বেচারার তখন স্বাধীন ভাবে বিচরণ করার ক্ষমতা তো গেলই ( কারন চার চারটে পা নিয়ে তো কাউকে উড়তে দেখলাম না) অধিকন্তু সে হয়ে পড়লো একটি স্থাবর জমির মতো-একবারে মাটির সাথে জয়েন। তারপর দৈবক্রমে যদি একটি সন্তান এসে জুটে, তখন সে একজন ষটপদী মক্ষিকা-সর্বদা আহরনে ব্যাস্ত। আর একটি বংশ বৃদ্ধি হলেই-অষ্টপদী পিপিলিকা; দিন নেই রাত নেই ছোটে শুধু আহারের চেষ্টায়। তারপর এই বংশ বৃদ্ধি যখন বংশ ঝাড়ের মতো চরম উন্নতি লাভ করলো, অর্থাত কিনা গিন্নি এক বস্তা সন্তান প্রসব করলো, বেচারা পুরুষ তখন হয়ে গেল বহুপদ বিশিস্ট একটা কেন্না-বেশ একটা হতাশ নির্বিকার ভাব। কোন বস্তু নেই ছুলেই জড়সড়।
সর্বশেষ এডিট : ২০ শে মে, ২০০৯ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন