কো-এডুকেশন এক কলেজে ক্লাস শুরুর প্রথম দিনে স্যার ক্লাসে এসে নিজের পরিচয় দিলেন। স্যারের বন্ধুত্বপূর্ণ সহজ সরল ব্যাবহার দেখে সবাই মুগ্ধ। প্রথম দিন উপলক্ষে স্যার আজকে কিছু পড়াবেন না।
সবার সঙ্গে মণ খুলে কথা বলতে লাগলেন স্যার। ক্লাসের সবাইকে তিনি তাদের নাম, কার কোন বিষয় পড়তে বেশি ভালো লাগে সেই সব জিজ্ঞাসা করতে লাগলেন।“আচ্ছা এবার বলতো তোমরা জীবনে কে কি হতে চাও? ”-স্যার জিজ্ঞাসা করলেন।
ফয়সল:স্যার আমি পাইলট হব।
নিপা:আমি হব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
নবী:আমি হতে চাই প্রকৌশলী
মাহমুদ: কি আর হব স্যার বাবা বলেছেন ডাক্তার হতেই হবে।
শরীফ: স্যার যে যুগ পড়েছে, পয়সাওয়ালা না হলে বেল নায়, তাই আমি ব্যবসায়ী হব
দীপা: স্যার আমি একজন ভালো মা হতে চাই
মামুন: স্যার, আমি দীপাকে সাহায্য করতে চায়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


