আহা আজি কত আনন্দ,
সকাতর ঠোটে চুমুর ছন্দ।
মাপ ছাড়া প্রেম আজ,
পাতিস্বরে মত প্রণয়ী আওয়াজ।
রসবতী রমণী ওগো তোমার প্রণয়ে রসস্রাবে,
ভিতচিত্বে সেই রসাতলে যাই যে আমি ডুবে।
নবযৌবনা রূপনন্দিনী তুমি যে রূপের দেবী-
হ্যাচকা টানে মণ কেড়ে নিলে ওগো মোর সুন্দরী,
পীনপয়োধরা তুমি যে ওগো পীতচন্দন নারি।
উপরের কবিতাটি এক ব্যাক্তির নামকে ভিত্তি করে লেখা হয়েছে। আমার লেখা এই কবিতাটি “ঊনিশকুঁড়ি”-নামক একটি ম্যাগাজিন পত্রিকায় ২০০৫ সালের ভালোবাসা সংখ্যায় প্রকাশিত হয়। কবিতাটির নাম “আজি কত আনন্দ”। কিন্তু, কেউ কি বলতে পারবেন এই কবিতায় যে নামটি লেখা আছে সেটা কি?
সময় = ৩০মিনিট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


