ত্বকের যত্ন করার আগে আপনি আপনার ত্বকের প্রকৃতিটা জানা জরুরী৷ সাধারণত ত্বক হল পাঁচ রকমের৷ সাধারণ ত্বক (নর্মাল স্কিন),তৈলাক্ত ত্বক (ওয়েলি ত্বক),রুক্ষ ত্বক (ড্রাই স্কিন),মিশ্র ত্বক (কম্বিনেশন স্কিন ),সংবেদন শীল ত্বক (সেনসেটিভ ত্বক)৷ যদি আপনার ত্বকের প্রকৃতিটা জানা থাকে তাহলে ত্বক সংক্রান্ত যে কোন সমস্যারই খুব তাড়াতাড়ি সমাধান করতে পারবেন৷
কি করে জানবেন আপনার ত্বকের প্রকৃতি?
টিশু পেপার দিয়ে অনায়াসেই আপনি আপনার ত্বকটা কি প্রকার তা জানতে পারবেন৷ সকালে উঠে আলাদা আলাদা টিসু পেপার দিয়ে মাথা, গলা, নাক হালকা করে পুছুন৷ রগড়াবেন না৷
যদি সব টিসু পেপারেই তেল লেগে যায় তাহলে বুঝবেন আপনার ত্বক হল তৈলাক্ত৷
যদি নাক, থুতনী আর মাথায় তেল লাগে এবং গলাতে যে টিসুটা ব্যবহার করেছিলেন তাতে যদি তেল না লাগে তাহলে বুঝবেন আপনার ত্বক হল মিশ্র৷
যদি টিসু পেপারে কোন তেল না লাগে তাহলে বুঝবেন আপনার ত্বক নর্মাল৷
যদি অল্পতেই মুখে টান ধরে তার মানে আপনার ত্বক ড্রাই অর্থাত রুক্ষ্ণ৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


