somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আশিক সরকার শুভ (আবীর)
আমি আশিক। প্রচন্ড স্বপ্নবাজ একজন মানুষ। একাধারে অনেক কিছু হবার ইচ্ছে।খুব আত্মকেন্দ্রিক একজন । অনেক কথা কারো সাথে তাই বলা হয়ে ওঠেনা। তাই এখানে আসা। যা কিছু মনে আসে, তার মধ্য থেকেই সবার সাথে শেয়ার করা.. এইতো.. আর কিছু বলার নেই...

ভাবনা-১

৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি মানুষের ছোটবেলায় অনেক সঙ্গীসাথীর তালিকা থাকে। উপড়ের তলার ফাহিম থেকে শুরু করে পাশে এলাকায় ঝুপড়ি ঘরে থাকা তাহের পর্যন্ত সে সঙ্গীসাথীর তালিকায় থেকে যায়।

মানুষ যখন কিছুটা বড় হতে শুরু করে, ধীরে ধীরে তার সঙ্গীসাথী কমে যাবার সূচনা হয়। উপড়ের তলার ফাহিমদের বাবারা হঠাতই পোস্টিং নিয়ে চলে যান রাজশাহী কিংবা রাঙ্গামাটির মত প্রত্যন্ত কোন জায়গায়। সারাদিন রোদের মাঝে ক্রিকেটখেলা পাগল পাশের ফ্লাটের সায়েমরাও হঠাত করেই বন্দী হয়ে যায় কোন এক বয়েজ হোস্টেলে । আর তাহেরদের মত রুপোর চামচ নিয়ে জন্মানো সন্তানের বাবারা পুরো পরিবার নিয়ে হুট করেই কোথায় যেন লাপাত্তা হয়ে যায়।

সঙ্গীসাথীর পুরো তালিকা থেকে নামগুলো বিয়োগ হতে শুরু করে এমনি করেই।

নিঃসঙ্গ হবার এই খেলাটি প্রতিটি মানুষের জীবনেই শুরু হয়। যে শুরুর শেষ হয় মৃত্যুর ঠিক আগ মূহুর্তে। এই ভয়াবহ খেলাটির এক পর্যায়ে প্রতিটি মানুষের পরিবারের সদস্যও হঠাত করেই জড়িয়ে যায়। একই পুতুলকে কাগজের শাড়ি পড়িয়ে জুতোর বাক্সকে বাসর ঘর বানিয়ে সকল ভাইবোন মিলে একই পুতুলকে অজস্রবার বিয়ে দেয়ার মত বাচ্চামিগুলো একটি সময়ে আর থাকে না। তার বদলে জায়গা করে নেয় যার যার সীমাহীন ব্যস্ততার একটি না এড়িয়ে যেতে পারা জগত।

চোখের সামনে বছরের পর বছর দেখা মানুষগুলো হঠাতই ঝাপসা হতে শুরু করে...

চার্লি চ্যাপলিন একটি কথা বলেছিলেন... "তুমি যদি কখনো আয়নায় সামনে দাঁড়িয়ে হাসো, সেও হাসবে। যদি কখনো কাঁদো, তবে তা দেখে সে কখনো হাসবেনা.. সেও কাঁদবে"।

আমরা সবাই একাই আসি পৃথিবীতে... একাই থাকি.. একটি সময়ে একা একাই ধুম করে চলে যাই। মাঝখানে যাদের সাথে দেখা হয়, তারাও প্রত্যেকে একা। কেউ বুঝতে পারে.. কেউ পারে না...

যারা পারেনা, তারা শুধুমাত্র মাথার চুল ঠিকঠাক আছে কিনা দেখার জন্যেই কেবল আয়নার সামনে দাঁড়িয়েছে। কান্না করার সময়ে কখনো দাড়ায়নি, যতদিনে নিঃসঙ্গ হবার ভয়াবহ খেলাটির সে একজন বড় রকমের শিকার.....
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১৮ সকাল ১১:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×