somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিদ্যুৎ উৎপাদনে মরুর বুকে আয়না

০৬ ই আগস্ট, ২০০৯ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুর বুকে শুরু হতে চলেছে বিশাল কর্মযজ্ঞ৷ ৪০০ বিলিয়ন ইউরো খরচ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে সেখান থেকে৷ মরুভূমি আর আয়না -- এর সঙ্গে কি বিদ্যুতের কোনো যোগসূত্র খুঁজে পান? এতদিন কেউ হয়তো খোঁজেননি, তাই পানওনি৷



তবে বিজ্ঞানীরা সম্প্রতি মরুভূমিতেই খুঁজে পেয়েছেন বিদ্যুতের সবচেয়ে বড় আধার৷ আর সেখান থেকে বিদ্যুৎ উৎপাদন করতে খুব কাজে আসবে আয়না৷

গবেষণা করে দেখা গেছে, মানবজাতি প্রতি বছরে যে পরিমাণ শক্তিক্ষয় করে, পৃথিবীর মরু অঞ্চল মাত্র ৬ ঘন্টায় আহরণ করে তার চেয়েও বেশি শক্তি৷ এমন তথ্য জানার পরও ওই শক্তিকে কাজে লাগানোর কথা না ভেবে পৃথিবী বসে থাকবে, তা কি হয়? ডেজারটেক ইন্ডাস্ট্রিয়েল ইনিশিয়েটিভ, ডিআইআই নামের একটি প্রতিষ্ঠান ইতিমধ্যে নেমে পড়েছে কাজে৷ তাদের লক্ষ্য, মরু অঞ্চলের প্রখর সূর্য্যতাপকে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা৷ কী পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা হবে, সেই বিদ্যুৎ কোন দেশ কতটুকু ব্যবহার করতে পারবে -- এসবের মোটামুটি একটা হিসেব দাঁড় করানো হয়েছে৷ দেখা গেছে, এই প্রকল্প চালু হলে ইউরোপের মোট চাহিদার শতকরা ১৫ ভাগ বিদ্যুৎ সেখান থেকেই পাওয়া সম্ভব৷ সিমেন্স, ডয়েচ ব্যাঙ্কসহ মোট ১২টি প্রতিষ্ঠান, যার অধিকাংশই জার্মান, তাদের নিয়ে গড়া ডেজারটেক হিসেব কষে দেখেছে, এই প্রকল্প শুরু করতেই খরচ হয়ে যাবে কমপক্ষে ১০ বিলিয়ন ইউরো৷ পুরো প্রকল্পের অনুমিত খরচের তুলনায় ১০ বিলিয়ন ইউরো অবশ্য খুবই কম৷ ধারণা করা হচ্ছে, প্রকল্পটি শেষ করতে ৪০০ বিলিয়ন ইউরোর মতো খরচ হয়ে যাবে৷ মরুভূমিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে সোলার থারমাল ইলেকট্রিক্যাল জেনারেশন, সংক্ষেপে এসটিইজি পদ্ধতিতে৷ বড় বড় আয়নায় সূর্যালোক ঠিকরে পড়বে, সেই আলো এবং তাপকে কাজে লাগিয়ে তরল-ভর্তি কিছু টিউব উত্তপ্ত করা হবে, এভাবে তৈরি হবে বাষ্প আর সেই বাষ্প থেকেই বিদ্যুৎ৷

ডেজারটেক কাজ শুরু করবে সাহারা মরুভূমিতে৷ ৯১ লক্ষ বর্গ কিলোমিটার আয়তনের এই মরুভূমির আশপাশের দেশগুলো প্রাথমিকভাবে প্রকল্পটিকে স্বাগত জানিয়েছে৷ স্বাগত না জানানোর তো তেমন কোনো কারণও নেই, ৪০০ বিলিয়ন ইউরোর কাজ হলে কত লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হবে তা একবার ভেবে দেখেছেন? শুধু জার্মানি থেকেই কাজ পাবেন ২ লক্ষ ৪০ হাজার মানুষ৷সঙ্গে সাহারার আশপাশের দেশগুলোর অনেকেই যে এই কর্মযজ্ঞে শরিক হবেন তাতে আর সন্দেহ কি! ডেজারটেকের কাজ শুরু হতে বেশি বাকি নেই, তবে শেষ হতে অনেক বাকি৷ ৪০০ বিলিয়ন ইউরোর এই প্রকল্প শেষ হওয়ার কথা ২০৫০ সালে৷
১২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে - ৫

লিখেছেন আরমান আরজু, ২৭ শে নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০৪



আমার 'প্রসঙ্গঃ আবু বকর' বিষয়ক লেখাটির 'হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী' পড়ে ব্লগে একজন মন্তব্য করেছেন, "ইসলামের হাদিস অনুসারে ৪টি বিয়ে করতে পারবেন। এবং আপনার ৪টি বউ... ...বাকিটুকু পড়ুন

তুমি যদি ফিরে না আসো

লিখেছেন চারাগাছ, ২৭ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪০



রাত তখন একটা বেজে সতেরো মিনিট। ঢাকা শহরের এই সময়টাকে আমার খুব অদ্ভুত মনে হয়। শহরটা ঘুমিয়ে পড়েছে বলে মনে হয়, অথচ কোথাও না কোথাও কেউ... ...বাকিটুকু পড়ুন

×