somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই গণহত্যার দায় তবে ধর্মেরও

১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনার ধর্ম দিন দিন সভ্যতার জন্য বিপজ্জনক হয়ে উঠছে। ভদ্রজন কখনই প্রকাশ্যে আপনার ধর্মকেই দায়ী করবেনা। বিরোধ লাগবে অন্যভাবে। আপনি যখন আপনার ধর্মের শ্রষ্ঠত্ব, মাহাত্ম্য বর্ণনা করতে যাবেনা--ঠিক তখনই।

যারা আপনার ধর্মের বিশ্বাস করেন না, তারা পাল্টা তর্কের খাতিরে আনবেন বোকো হারাম, জামাত, তালেবান, আল কায়দার পাল্টা যুক্তি। কারণ তাদের দৃষ্টিতে আপনার ধর্মের প্রতিনিধি ঐ ছয়জন শিশু গণহত্যাকারী, বাকি দেড় বিলিয়ন বিশ্বাসী নন। যারা ধর্মের বিশ্বাসই করেন না, তাদের জন্য এরকম গণহত্যার ঘটনা তর্কের জন্য বেশ ভালো রসদ।

কিন্তু তারপরেও মানুষ বা রাষ্ট্র আপনার ধর্মের বিরুদ্ধে কঠোর হচ্ছেননা। তারা সরাসরি বলছেননা -- "হঠাও ধর্ম, বাঁচাও দেশ" । চক্ষুলজ্জায় তারা বলছেন, "হঠাও মৌলবাদ, বাঁচাও দেশ ।" অথচ এ কথা কাগজে কলমে প্রতিষ্ঠিত যে আপনার ধর্ম দেশ ও জাতিকে ক্ষতি ছাড়া কোন পার্থিব টাকা কড়ি দেয়নি, দুর্নীতি-মিথ্যাচার থেকে বাচায়নি, কিন্তু তারপরেও আপনার ধর্মকে থাকতে দিতে হবে। অপুষ্টিতে ঠোটের কোণায় ঘা হয়ে যাওয়া মাদ্রাসার এতিমেরা আরবি মুখস্থ করেও ভাল পয়সা পায়নি। ধর্মের নামে এই ব্যবসা করেও তাদের পেট চলছেনা এটা বরং সভ্যতার জন্য মঙ্গলজনক।

আপনি কি দাবি করতে পারেন না যে আপনার ধর্মটির কোন অস্তিত্ব না থাকলে ১৯৭১ ত্রিশ লক্ষ লোককে জীবন দিতে হতোনা। আপনার ধর্মটি আছে, ছিল এবং তার 'অপব্যবহার' ঠেকাতে না পেরে যখন বিস্ফোরিত হচ্ছে, তখন তা ফরমালিনে নিস্ক্রিয় রাখাই শুভ। অথবা আপনার ধর্মের মাঝেই মডারেট বনাম মৌলবাদ দুটো শ্রেণীর তৈরি করে তাদের মাঝে গৃহযুদ্ধও চালু থাকাটা জরুরি অনুভূত হচ্ছে।

"ধর্মের ভুল ব্যাখ্যা", "ধর্মের নামে মানুষ হত্যা", "ধর্ম ব্যবসা", "ধর্মের নামে রাজনীতি"-- কথাগুলো প্রবলভাবে প্রতিনিয়ত যেসব মানুষ ব্যবহার করেন, তাদের কলামে, মিটিং এ, সেমিনারে, ভাষণে তারা ধর্মের মঙ্গলজনক প্রবৃদ্ধির জন্য মেধা, শ্রম, অর্থ ব্যয় করতেও নারাজ। নেহায়েত রাজনৈতিক শিষ্টাচারের কারণে আসাদুজ্জামান নূর বলেন না যে ধর্ম তার কতটা অপছন্দ এবং এই মনোভাব তৈরির পিছনে দায়ী ১৯৭১ এর গণহত্যা। ১৯৭১ এবং তৎসংশ্লিষ্ট প্রজন্ম ধর্মের এই রূপটা দেখেছিল বলেই ব্যক্তিজীবনেও ধর্মকে উপলব্ধি বা ধারণ করতে শরমিন্দা বোধ করেন।

এভাবে ভাবুন না আপনার ধর্মটি না থাকলে সেটি নিয়ে ব্যবসা হতোনা, এত লক্ষ মানুষকে মরতেও হতোনা। কিন্তু গণতন্ত্র ও রাজনীতির স্বার্থে দেশের একমাত্র সেক্যুলার শক্তির পক্ষে সেটা বলা শুধু অসম্ভবই নয়, দন্ডনীয় অপরাধ। লতিফ সিদ্দিকির কথায় সমর্থনদানকারীরাও মনে প্রাণে চান আপনার ধর্মটি বোতল বন্দী থাকুক, বিপজ্জনক বোতল ভূতের মত। অথবা ধ্বংস হোক। চক্ষুলজ্জার কারণে সেই বাক স্বাধীনতার চর্চাটাও করা হয়ে ওঠেনা।

আমরা খুশি যে পাকিস্তানিরা মরেছে এবং তার কারণ ১৯৭১ এর পাপ। আবার আমরা তালেবানের ব্যাপারেও বেজায় ক্ষুব্ধ। আপনার ধর্মের ক্ষতি হচ্ছে, না কেউ ক্ষতি করছে সেটা আপনার আল্লাহ বিচার বা রক্ষা করবেন। আল্লাহর ধর্মের লাভ-ক্ষতি আল্লাহকেই ভাবতে দিন । আপনি না হয় আপনার ইহকাল-পরকাল নিয়ে ভাবুন। নিজের জীবন, ঘর-সংসার, রুটি-রুজি নিয়ে ভাবুন। ছয়জন গণহত্যারকারীর জন্য যদি আপনার ধর্ম পালনে বা বিশ্বাসে যদি বিঘ্ন সৃষ্টি হয়, সেটার জন্য সরাসরি ধর্মকেই প্রশ্ন করুন।

পাকিস্তান সেনাবাহিনী যখন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করবে তখন আপনি কোন পক্ষে থাকবেন? নাকি দু'পক্ষই ধ্বংস হলে আপনি খুশি। নাকি আপনি তাদের মাঝে মৈত্রী চান? সংঘাত চাননা? আমেরিকা দায়ী নয়, ৪৭ এর ধর্ম ভিত্তিক দেশভাগ করা ব্রিটিশরাও দায়ী নয়, খুনি-ধর্ষক-আগ্রাসী সোভিয়েত কমিউনিস্টরাও দায়ী নয়, দায়ী আপনার ধর্ম --যাকে সৎ সাহসের সাথে মিতা হক ১৯৭১ এর চেতনা বা বাঙালি জাতীয়তাবাদের সাথে সরাসরি সাংঘর্ষিক বলতে পারেন।

আমাদের সময় এসেছে পড়াশোনা করার, ইতিহাস জানার । বাকিটা আপনার বিবেক দিয়েই বিচার করুন।
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রম্য: পর্নের সেকাল একাল!

লিখেছেন গেছো দাদা, ২০ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৪৬

গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে অনেকদিন ধরে লিখব লিখব করছিলাম। সময় হচ্ছিল না। আজ এই গভীর রাতে মনে হলো, লিখেই ফেলি। কেন মনে হলো, সে আলাপে আর না যাই। টপিক হলো:... ...বাকিটুকু পড়ুন

দেশভাগ এবং ধর্ম- অধর্ম

লিখেছেন রাজীব নুর, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪



শীতের শেষে সমস্ত গাছের পাতা ঝরে পড়ে।
তখন পাতা ছাড়া গাছ একদম রুগ্ন মনে হয়। শুকনো পাতা দিয়ে মাটির পথ ঢেকে যায়। সেই পথ দিয়ে কোনো পথিক হেটে গেলে... ...বাকিটুকু পড়ুন

জিরো থেকে হিরো (মহাজগৎ সংক্রান্ত) - পর্ব-১

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০




কোন কিছুর অস্তিত্ববিহীন অসীম শূন্যে উদ্ভব ঘটেছে সকল বস্তু ও শক্তি উপাদানের। তাতে কোন স্থান না থাকায় উক্ত বস্তু ও শক্তি উপাদান সমূহ একে অপরের স্থান হয়েছে। সুতরাং... ...বাকিটুকু পড়ুন

শব্দের শক্তি, ভাষার মাধুর্য....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২১ শে অক্টোবর, ২০২৬ রাত ১:৫২

এমিরেটস, কাতার এয়ার লাইন্স ফ্লাইট অ্যাটেনডেন্ট রিক্রুটমেন্টের একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনের সারমর্ম হচ্ছে—৬-৮ জন কয়েকটি গ্রুপে একটি নির্দিষ্ট টপিক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবে। নিজের... ...বাকিটুকু পড়ুন

উচ্চবংশীয় ছাগল!

লিখেছেন রাজীব নুর, ২১ শে অক্টোবর, ২০২৬ সকাল ৯:০৯



এককালে কেবল ঘড়িতেই বাজতো টিক টিক- টিক টিক;
বারবেলায় এসে দেখছি টিক টিক বলে কিছু নেই আর ঠিক ঠিক!
বরং 'টিকটক'- এ আকণ্ঠ বুদ হয়ে আছে আবালবৃদ্ধবনিতা!
মানুষের লম্ফঝম্প... ...বাকিটুকু পড়ুন

×