এ কথা সংশয় ছাড়াই বলা যায় যে বর্তমান সরকার এবং তার ছাত্রসংগঠনই মুক্তিযুদ্ধের সুযোগ্য, একমাত্র, এবং আন্তরিক পৃষ্ঠপোষক ও ধারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু---স্বাধীনতাযুদ্ধে এক ও অদ্বিতীয় শ্লোগান।
কিন্তু
সরকার দলের সমর্থকরা যখন জয় বাংলা শ্লোগান তুলে ব্যালট বাক্স ছিনতাই করে, জাল ভোট দিয়ে নৈরাজ্য সৃষ্টি করে, আমরা কি বলি
"মহান মুক্তিযুদ্ধের নামে নৈরাজ্য?"
সরকার দলের নেতারা যখন জয় বাংলা শ্লোগান তুলে নিজ দলের নেতাকর্মীদের হত্যা করে, ছাদ থেকে ফেলে দেয়, কুপায়, আমরা কি তখন বলি
"মহান মুক্তিযুদ্ধের নামে খুন, রক্তপাত?"
সরকার দলের নেতারা, ছাত্র, শিক্ষকেরা যখন মুক্তিযুদ্ধের পক্ষে থাকার সুযোগ, সুবাদে জাবিতে ধর্ষণ করে, আমরা কি তখন বলি
"মহান মুক্তিযুদ্ধের নামে ধর্ষণ, নারী নির্যাতন?"
সরকার দলের অর্থ মন্ত্রী যখন বলেন ঘুষ খাওয়া অবৈধ নয়, সেটি বরং স্পিড মানি হিসেবে অর্থনীতির জন্য ভাল, আমরা কি তখন বলি
"মহান মুক্তিযুদ্ধের নামে চুরি, দুর্নীতি?"
সরকার দলের নেতারা যখন ৫ জানুয়ারির নির্বাচনে বিনা প্রতিদন্দ্বিতায় ও ভোট সংসদ জবর দখল করে, আমরা কি তখন বলি
"মহান মুক্তিযুদ্ধের নামে গণতন্ত্র ও মানুষের ভোটের অধিকার হত্যা ?"
আমরা ভুলেও বলিনা। কিন্তু দেড় বিলিয়ন বিশ্বাসীর উপর, তাদের ধর্মের উপর, তাদের সম্মানের উপর গুটি কতেক সন্ত্রাসীর কুকর্মের দায় চাপিয়ে বলি,
"পবিত্র ধর্মের নামে হত্যা, সন্ত্রাসবাদ।"
তার মানে আমরা বিশ্বাস করি 'মহান মুক্তিযুদ্ধ' কখনও অন্যায়ের ইন্ধন হতে পারেনা,কিন্তু 'পবিত্র ধর্ম' যেকোন সময়, যেকোন পাপের ইন্ধন যোগায়।
সর্বশেষ এডিট : ২৪ শে ডিসেম্বর, ২০১৪ ভোর ৪:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


