somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সেই সময়

২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল দেখছি আমার বেশ বই পড়া কমে গেছে। অথচ আমার জীবনে এমনও সময় গেছে ঘন্টার পর পর ঘন্টা জাফর ইকবাল কি তিন গোয়েন্দায় বুঁদ হয়ে থেকেছি। গল্পের বই পড়া শুরু সেই ক্লাস ওয়ান থেকেই। প্রথম পড়া বইটির নাম এতদিন পরে ভুলে গেছি। কি একটা পুজো সংকলন ছিল কোলকাতায় ছাপা ঝুরঝুড়ে একরকম কাগজে, ধরলে ভেঙ্গে যায়। বই কিনে দেয়ার সংগতি ছিল না পিতামাতার কোনকালে। তাই গল্পের বই কেনা হত বছরে একবার। ঈদের টাকা দিয়ে। মাঝে সাঝে জন্মদিনেও মা দিতেন একটা বই। তাই বই পড়তাম এর ওর কাছ থেকে চেয়ে চিন্তে। শীর্ষেন্দুর অদ্ভুতুরে সিরিজ ধরেছিলাম সেই কেলাস ত্রী ফোরে থাকতে। সুনীল, শীর্ষেন্দু, সত্যজিত, লীলা মজুমদার, নারায়ন গঙ্গোপাধ্যায় আর শিবরাম চক্রবর্তি - এই জনাদের লেখা পড়তাম খুব। আর পড়তাম রাশিয়া থেকে ছাপা মনোমুগ্ধকর সব ছবিওলা বই। মালাইকাইটের ঝাঁপি আর জাদু তীর বোধকরি অনেকেই পড়ে থাকবেন। সেদিন বাজারে গিয়ে বই খানা দাম করলাম। দাম শুনে মাথায় হাত। আটশ টাকা দিয়ে বই কিনে পড়ার সাধ্য নাই। রাদুগা প্রকাশনীর (নাকি প্রগতি?) বইগুলো কিনতাম নীলক্ষেত থেকে। সব সময় পাওয়া যেত না। তাই প্রতিদিন বিকেলে যেতাম বাসা কাছেই ছিল কিনা। পুরোন ঢাকা থেকে হেঁটে যেতে বড়জোর দশ পনেরো মিনিট লাগত আমার। এমন দিন গেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই উলট পালোট করছি (আসলে ফাও পড়ার চেষ্টা) ওমনি ফেরিওলা দিল ধমক। আহা এখন কিছুটা উদাস লাগে সেসব সাতরঙ্গা দিনের কথা ভেবে।


যাই হোক এই রাশান বই নিয়ে একটা খুব বাজে স্মৃতি আছে। ক্লাস ত্রিতে কি যেন এক হাঙ্গামায় পুরষ্কার পেলাম। সেবার জন্মদিনে মায়ের দেওয়া একখানা বই - আর্কাদি গাইদারের "ইশকুল"। আমি জ্ঞ্যানত কখনও কারো কাছ থেকে বই ধার নিয়ে মেরে দেই নি। সে আপই যতই টোয়েনীয় উক্তি ঝাড়ুন আমার কেনা বই গুলি ছিল একেবারে আপন সন্তানের মত। চোর ব্যাটা শম্ভুক আমার বইখানা কিনা বেমালুম হজম করে ফেলল। দেখুন দেখি ব্যাপারখানা!


এই পড়ার নেশা এখন গেছে। হুমায়ুন-জাফর ইকবাল পড়া ছেরেছি স্কুল ছাড়ার সাথেই। সেবার অনুবাদ গুলো ভালো হয়। এখন সেও আর ভালো লাগে না। কোনকালেই জ্ঞ্যানের বই ইত্যাদি ভালো লাগেনি। কিন্তু তাই এখন পড়তে হয়। সেবার বাবা যখন আমার এক আলমারি বই নীলক্ষেতে বিক্রি করে দিল তখন থেকেই বুঝেছি...বড় হয়ে গেছি...পাভলুশকা ইউ আর আ গ্রোন আপ নাও...
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৮
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×