তখন আমি অনেক ছোট ছিলাম। একটি রোবটের সাথে বন্ধুত্ব করছিলাম। ও মরে গেল। তারপর আমি একটা রোবটে পরিণত হলাম।
শিশুরা এসে আমার সাথে খেলত। ওদের কণ্ঠে আমি নিজেকে খুঁজে পেতাম আর যা আমার ছিল না কখনো। শিশুদের চোখে আমার ইস্পাত গড়া শক্ত বহিরাবরণটি ছিল অমর-অক্ষয় আর শীতল যুক্তি অভ্রান্ত। দিন থেকে রাত এলো। ঋতু পালটিয়ে শীত এলো। বছর শেষে আরো একটা বছর। আমার টের পাচ্ছি দেহে মরিচা জনিত ক্ষয় গুলো আরো স্পষ্ট হয়ে এসেছে। আমি শিশুদের দেখি, ওরা খেলে তারপর ক্লান্ত হয়ে ঘরে ফেরে। এভাবেই বেড়ে ওঠে আর তারপর একদিন মরে যায়।
আমি শিশুদের ম্যাজিক দেখাই। ওদের বিজ্ঞান আর ইতিহাস শেখাই। সেই একই কৌশল, একই সব গল্প আর সেই একই সব বিস্ময়কর সব কলা যা আমি কত শত বছর আগের শিশুদের দেখাতাম।
আমার মস্তিষ্ক এটা জানে কিন্তু এসম্পর্কে কিছু অনুভূত হওয়ার ক্ষমতা রাখে না। আমি যেখানে কাজ করি, এই বিশেষায়িত হাসপাতালে... ক্যান্সারে মারা যাওয়া ছোট্ট শিশুটির পেলব দেহখানি যখন কোলে নিই সেখানে আছে কেবল নিযুত লাইনের একটা প্রোগ্রামিং।
আমি একটি শিশুর সাথে বন্ধুত্ব করেছি। ও আমাকে মারা যেতে দেখছে।
জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়; শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়। অন্যদের জমির আইল কেটে নিয়ে নিজেরটুকু প্রশস্ত সময় সময়; অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন
জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন। আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে। বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন
শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন