somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ল্যাংড়া চোর

৩১ শে মার্চ, ২০০৭ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বাংলাদেশ গরীব সরিব দেশ, মানুষজনের পকেটে পয়সাপাতি নাই। আরো হ্যানত্যান ঝামেলার তো শেষ নাই। কিন্তু একটা ভ্যাজালের ভিক্টিম মোটামোটি সবাই কমবেশী হয়েছেন বলে আমার বিশ্বাস (আশঙ্কা!)। সেটা হল মসজিদে গেলে জুতা সামলানো। দেশে থাকতে প্রতি বছর ৪-৫ জোড়া জুতা, স্যান্ডেল মোটামুটি আমার বাঁধা থাকতো চোর ভায়াদের জন্য। ঘনঘন মালিক বদলের জন্য প্রায়শই দেখা যেত আমার পায়ে আরেকটা নতুন স্যান্ডেল, আর নতুন জিনিষ কে না ভালবাসে? যাই হোক আসল ঘটনায় আসি।

সব মিলিয়ে তারা বেশ দিলদরিয়া স্বভাবের মানুষজন, আমার বাটার ৪০০ টাকা দামের স্যান্ডেলশু, সেটাও চলবে, আরেকটু কমদামের ২৫০ টাকা দামের স্যান্ডেল সেটিতেও তাদের আপত্তি নাই, আবার কখনো ফুটপাতের থেকে কেনা ৩০ টাকা দামের স্পঞ্জটিকেও তারা মায়া করে উঠিয়ে নেন। দেখলাম যে এমন মুক্তমনা প্রগতিশীল সম্প্রদায়ের সাথে কম্প্রমাইজ করে সহবস্থান করা মোটামুটি মুশকিল হয়ে গেল। তাই দেখলাম যে, হয় আমি থাকব নাহয় তেনারা থাকবেন। সব মিলিয়ে দেখলাম যে তেনাদের সবাইরে ঝেঁটিয়ে বিদায় করার চেইয়ে মানে মানে নিজেই অফ যাওয়া ভাল। তাই রাত বিরাতে লাইনঘাট করে লন্ডন ভাগলাম। এইখানে এসে ভাবলাম আইসা গেসি পয়সাওয়ালাগোর দেশে এইখানে আমার ফকিরা জুতার দিকে কেউ তাকাবে না।

সপ্তাহদুয়েক পরে গেছি এক মসজিদে, নামাজ শেষ করেটরে বের হয়ে দেখি যে স্যান্ডেল সাহেবের দেখা নাই। অনেক খোঁজাখুজি করে কনফার্ম হলাম যে, আসলেই হাওয়া হয়ে গেছে। আমার তো মাথায় হাত অবস্থা, না মানে ঢাকা থেকে ৩০ টাকা দিয়ে কেনা স্যান্ডেলের জন্য না, তার চেয়ে বেশী ভয় হল যে তেনারা যদি আমারে ফলো করে বিলাতেও চলে আসে তাহলে আমার হইব কি? এমনিতেই বিদিশ বলে কথা আবার তার মধ্যে যদি নিয়মিত দন্ডী দেয়া লাগে তাহলে তো খবর খারাপ। আমার কান্নাকাটি দেখে মানুষজন জড়ো হয়ে গেল, কিঞ্চিত গবেষণার পরে দেখা গেল যে, আমার স্যান্ডেল এমনি ফকিরা যে মানুষজন ওইটারে বাথরুমের স্যান্ডেল মনে করে আরেকদিকে নিয়ে গেছে। সেই দফা ওইটার আর দেখা পাওয়া গেল না। আমি মসজিদের এক কপি স্যান্ডেল নিয়া হন্টন করিয়া বাটী ফিরিলাম।

শেষ করছি আরেকটা পিচ্চি ঘটনা দিয়ে, আরেকবার মসজিদ থেকে বের হয়ে তাজ্জব, যেখানে রেখে গেছিলাম সেখানে এক পাটি আছে আরেক পায়ের জুতার কোন নামগন্ধও নাই (অনেক কষ্ট করে ততোদিনে স্যান্ডেল ছেড়ে নিয়মিত জুতো পরা ধরেছি) আমার খোঁজাখুজি দেখে আবার এক দুইজন দাঁড়ায়ে গেল, সব শুনে টুনে একজন বলল, লেংড়া চোরে আপনার জুতা নিয়ে গেছে। তার তো দুই পায়ের জুতো দরকার নাই, যেই পায়ের দরকার সেটা নিয়ে বাকিটা রেখে গেছে। আমিও তখন মনে মনে ল্যাংড়া ভাইয়ের প্রতি মৃদুমন্দ কিছু বাক্য উদ্গীরণ করলাম। আরো পাঁচ সাত মিনিট অনুসন্ধানকর্মের পরে তাকের পেছনের চিপা থেকে বের হল আরেক পাটি। এইদফা মহানন্দে ঘর ফিরিলাম।

তবে বাংলাদেশে জুতোচোরের দশদিন হলেও মাঝেমধ্যে জনতার একদিন হয়ে যায়, তখন জনতার পুঞ্জীভূত রূদ্ররোষ যে কতটা কুৎসিত রূপ নিতে পারে সেটা হয়তো অনেকেরই জানা আছে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহ পর্ব-২

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২৯



এবার জিন্নাহর পাকিস্তানের রাষ্ট্রভাষা সম্পর্কিত বিতর্কিত বক্তব্যে আসা যাক। জিন্নাহ জন্মসূত্রে গুজরাটি ছিলেন এবং কেবল ইংরেজি ও গুজরাটি ভাষা জানতেন। তিনি উর্দু বলতে পারতেন না। সেক্যুলারিস্ট জিন্নাহ যেহেতু ব্যক্তিজীবনে... ...বাকিটুকু পড়ুন

যাকে শত্রু ভাবছেন, সে হয়তো আপনার জীবনের একজন পথপ্রদর্শক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৩৭

গানঃ সামু একটি ছোট নৌকা
https://suno.com/s/ckWb25lfp1xBLIzc
==============



একটা পুরনো গল্প বলি। একটি বনে কিছু বাঁদর আর বেবুন বাস করতো। সেই বনের পাশেই একটি ভুট্টার ক্ষেত ছিলো। বাঁদর আর... ...বাকিটুকু পড়ুন

বাংলা ভাষা সংস্কৃত ভাষার উপভাষা নয়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৩


বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা। বাংলা ভাষা সংস্কৃত ভাষা থেকে আসে নাই, এটা মেনে নিতে হবে। কারণ, ইতিহাসে আছে, ভারতবর্ষে আর্যদের আসার আগেও 'বঙ্গ' নামের একটি অত্যন্ত সমৃদ্ধ একটি ভূমি'র... ...বাকিটুকু পড়ুন

ইসলামের জ্ঞানদীপ : যুক্তির আরব্য-ফারসী নবযাত্রা প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য -৩য় পর্ব

লিখেছেন ডঃ এম এ আলী, ০৬ ই অক্টোবর, ২০২৬ রাত ১:১৭

সংবাদপত্র

লিখেছেন রাজীব নুর, ০৬ ই অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫৩



একালে কি কেউ কেউ সাতসকালে এখনো অপেক্ষায় থাকেন কখন আসবে সংবাদপত্র?
একদা যিনি সংবাদপত্র বয়ে আনতেন তার সাথে কতো মান- অভিমানের খেলা!
এমনও হয়েছে বিলম্ব দেখে তার আগমনী পথে... ...বাকিটুকু পড়ুন

×