সবার জ্ঞান, পান্ডিত্য , সামাজিক অবস্থান, বিনয়, মনুষত্ববোধ আমাকে তাদের প্রতি সম্মান জানাতে নত করে।
আমার মনে হয় বাঙ্গালী আজও চরম সাহসী তাঁর মাতৃভূমির জন্য। আজও যদি আরেকটা 71 আসে, আমাদের আজকের প্রজন্মের আর কিছু না থাকুক প্রাণ টা নিয়ে তাঁরা ঝাপিয়ে পড়বে দেশের জন্য। এ বিশ্বাস আমার আছে।
আমাদের এই কমিউনিটি একটা তথ্যভান্ডার, আমরা তো একে আমাদের দেশ গঠনে কাজে লাগাতে পারি। আমরা অন্তত কিছু একটা তো করতে পারি আমাদের এই কমিউনিটির মাধ্যমে যা আমাদের দেশকে এগিয়ে নিতে সাহায্য করবে।
কি সেই কাজ গুলো হতে পারে আসুন, একবার আপনার মতামত দিয়ে সে চেষ্টা আমরা করি। আপনাদের জ্ঞানের প্রতি, দেশপ্রেমের প্রতি আমার আস্থা আছে।
চলুন এমন কোন উপায় বের করি যাতে আমাদের এই কমিউনিটির শক্তি আমরা আমাদের মাতৃভুমির উন্নয়নে কাজে লাগাতে পারি।
ছবিঃ আসিফ,
(লেখাটি মন্তব্য আকারে দেয়া হয়েছিল।)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


