somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাগড়াছড়ি ও বাঘাইহাট পরিদর্শনে সংসদীয় কমিটি

০৬ ই মার্চ, ২০১০ দুপুর ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাম্প্রতিক সহিংস ঘটনায় রাঙামাটি জেলার বাঘাইহাট আর খাগড়াছড়ি জেলা শহরের পার্শ্ববর্তী ক্ষতিগ্রস্ত গ্রাম সরেজমিন দেখতে ওই এলাকায় পৌঁছেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। পাহাড়ি ও বাঙালিদের মধ্যকার ওই সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ২ জন নিহত হয়।

১০ সদস্যের সংসদীয় স্থায়ী কমিটির মধ্যে পাঁচ জন সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি পৌঁছেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম এমপি। প্রথমে কমিটির সদস্যরা সকালে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রাম পৌঁছেন।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- চট্টগ্রামের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, কক্সবাজারের সংসদ সদস্য এথিন রাখাইন, গিয়াস উদ্দিন আহমেদ এবং পার্বত্য চট্টগ্রাম অভ্যন্তরীণ উদ্বাস্তু চিহ্নিতকরণ ও পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এছাড়া কমিটির অন্য পাঁচ সদস্য যাদের এই সফরে যাওয়ার কথা ছিল তারা হলেন- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার এমপি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান বীর বাহাদুর এমপি, আব্দুর রহমান বদি এমপি, কেএম খালিদ এমপি ও বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ।

খাগড়াছড়ি জেলা প্রশাসন সূত্র জানায়, প্রতিনিধি দলটি সকালে খাগড়াছড়ি জেলা শহরে ও পরে বাঘাইহাটে সংঘর্ষ কবলিত বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। এসময় সংঘর্ষের বিষয়ে ভুক্তভুগীদের সঙ্গে তারা কথা বলবেন।

এছাড়া গত ২০ ও ২৩ ফেব্রুয়ারির সহিংসতায় অগ্নিসংযোগসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ে বিকাল সাড়ে ৩টায় খাগড়াছড়ি সার্কিট হাউজে জেলা পরিষদ চেয়ারম্যান, সেনা রিজিয়ন কমান্ডার, বিডিআর সেক্টর কমান্ডার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিশিষ্ট ব্যাক্তিদের সঙ্গে মত বিনিময় করবেন।

উৎস: লিন্ক
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×